fbpx
হোম জাতীয়

জাতীয়

পবিত্র আশুরার সরকারি ছুটি শুক্রবার

পবিত্র আশুরার ছুটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের (১৯ আগস্ট) পরিবর্তে এ ছুটি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র...বিস্তারিত

আশুরায় তাজিয়া মিছিল করা যাবে না

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক...বিস্তারিত

তালেবানের সরকার জনগণের হলে আমাদের দরজা খোলা:পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তালেবান সরকার যদি হয় কিংবা হয়েছে এবং সেটা জনগণের সরকার হলে আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে। গতকাল সোমবার রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন...বিস্তারিত

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৫ আগস্ট) সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে...বিস্তারিত

তালেবানের ডাকে কিছু বাংলাদেশি ‘হিজরতে’ গেছেন: ডিএমপি কমিশনার

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়ে ‘হিজরতে’ গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, ‘সমগ্র পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই কায়দায় আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে (ঘর ছেড়ে) বেরিয়েছে। তাদের মধ্যে কিছু গ্রেফতার হয়েছে ভারতে,...বিস্তারিত

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ইমরান খানের সমবেদনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার ইমরান খান প্রধানমন্ত্রীকে এক বার্তায় এই সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে আপনার...বিস্তারিত

স্পেনের চেয়েও বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী বেশি

বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে। এ খবর অবশ্য কয়েক দিন আগের। গত সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)...বিস্তারিত

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি : প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৭ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শুরু হলো- ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন। গত ২৩ জুলাই ছিল পাবলিক সার্ভিস দিবস, তবে করোনার কারণে এটির আয়োজন আজ মঙ্গলবার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ‘২৭...বিস্তারিত

ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে

১৪দিনের কঠোর বিধিনিষেধের ৫ম দিনে স্বাস্থ্যবিধি নানা মেনেই মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাটে মঙ্গলবার সকাল থেকে দেখা দিয়েছে উভয়মুখি যাত্রী ও যানবাহনের চাপ। লকডাউন উপেক্ষা করে ভোররাত থেকে গাদাগাদি করে যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে ফেরি গুলোতে। লকডাউন এর প্রথম দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে ঘাট এলাকায়। বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাট...বিস্তারিত

বিধিনিষেধ বাড়বে কি না সিদ্ধান্ত আজ

দেশের বর্তমান করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কি না- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ...বিস্তারিত

লাল-সবুজের পতাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে মৌলভীবাজারের মেয়ে ইরিনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেয়ে ইশরাত ইরিনা এখন সিলেট বিভাগের তো বটেই সারা বাংলাদেশেরও গর্বের কারণ। দেশের লাল-সবুজের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি আন্তর্জাতিক অঙ্গণে।  “বার্ষিক ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট” ওয়ান ইয়ং ওয়ার্ল্ড ২০২১-এর দশম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহনকারী হিসেবে মনোনীত হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন ইশরাত ইরিনা। ১৯০ টি দেশের ১৮০০ এর বেশি প্রতিনিধি নিয়ে মিউনিখে গত ২২...বিস্তারিত

দুইদিনে রাজধানীতে ফিরেছেন ১২ লাখের অধিক মানুষ

করোনা সংক্রমণরোধে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে দুইদিনে ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৮৭ হাজার ৭৫২ জন । একই সময়ে ঢাকা ছেড়েছেন ৯ লাখ ১৬ হাজার ৬০৪ জন । ঢাকায় প্রবেশ ও বের হওয়া মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। গতকাল রোববার (২৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিম ব্যবহারকারীর সংখ্যাগুলো তুলে...বিস্তারিত

মোড়ে মোড়ে চেকপোস্ট, যানবাহনের চাপও কম

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে রোববার। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কম। শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে আগের মতোই। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিত্যপণ্যের দোকান ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। বেশ কিছু...বিস্তারিত

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে গতকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধে আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীতে মানুষের চলাচল কিছুটা বেড়েছে। এদিন সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান...বিস্তারিত

একদিনেই ঢাকায় ফিরলেন সাড়ে ৮ লাখ সিমকার্ড ব্যবহারকারী

ঈদুল আজহার পর গত একদিনে (২২ জুলাই) ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন ঢাকায় এসেছেন। এদিকে গত ৮ দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৬৮৩। শনিবার (২৩ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন। চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস...বিস্তারিত

ইমরান খান কে আম পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হয়েছে। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো হাঁড়িভাঙা আম ঈদুল-আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল বিভাগে হস্তান্তর করা হয়। আমগুলো গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর...বিস্তারিত

বিধিনিষেধ চলাকালীন ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত

করোনার সংক্রমণ রোধে আগামীকাল ভোর থেকে শুরু হচ্ছে ‘কঠোরতম’ বিধিনিষেধ। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে এই সময়েও ব্যাংক খোলা থাকবে। সীমিত সময়ের জন্য চলবে লেনদেন। আগামী রোববার থেকে ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো গ্রাহক চাহিদামতো শাখা খোলা রাখবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত...বিস্তারিত

আজ থেকে কঠোর বিধিনিষেধ, মানতে হবে যেসব নির্দেশনা

কঠোর বিধিনিষেধ আজ (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও আরোপ করা হয়েছে। করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩টি শর্ত যুক্ত করে এবারের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধের জন্য ১৩ জুলাই মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কঠোর বিধিনিষেধে যে ২৩ নির্দেশনা মানতে হবে সেগুলো হলো :...বিস্তারিত

এবার ঢাকা ফেরার যুদ্ধ শুরু

ঈদ শেষে এবার ঢাকায় ফেরার যুদ্ধ শুরু হয়েছে। ঈদের রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। এ কারণে জেলা শহরগুলোতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে সকালের দিকে সড়ক-মহাসড়কে ঢাকামুখী যানবাহন ও মানুষের তেমন প্রভাব পড়েনি। দুপুরের পর থেকে এই চাপ বাড়বে...বিস্তারিত

ঢাকা ছেড়েছে প্রায় ৮৩ লাখ মানুষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিনে প্রায় ৮৩ লাখ মানুষ রাজধানী ছেড়েছে। এমনই একটি হিসাব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রাজধানীর বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে বুধবার (২১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। ফেসবুকে মন্ত্রী লেখেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই...বিস্তারিত