fbpx
হোম জাতীয়

জাতীয়

রূপগঞ্জে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিনিধি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কলকারখানা পরিদর্শকসহ ৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। তবে প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বর্ধিত করা হতে পারে।...বিস্তারিত

২১ জুলাই ঈদুল আজহার সম্ভাবনা

সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই হজ বা আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ...বিস্তারিত

বিদিশা-এরিককে ঘিরে নতুন বিতর্ক জাতীয় পার্টিতে

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন দুই বছর হতে চলল। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না দলটির। নতুন বিতর্ক এখন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও সন্তান এরিককে ঘিরে। ২০১৪ সাল থেকে জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাপা। এরশাদ জমানায় (বেঁচে থাকা পর্যন্ত) তাকে এবং জাপাকে ঘিরে নানা নাটকীয়তা দেখেছে দেশবাসী। জাপা...বিস্তারিত

লকডাউনের পরিবর্তে কারফিউ জারির পরামর্শ

করোনা ভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ অবস্থায় লকডাউনেও সংক্রমণ হ্রাস পাচ্ছে না। এজন্য চলমান লকডাউনের পরিবর্তে কারফিউ বা ১৪৪ ধারার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি পরিচালক ও অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা: রোবেদ আমিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

উপহারের আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এ ঘটনা সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছে সেটিই স্মরণ করিয়ে দিল।

লকডাউনে চলছে ব্যক্তিগত গাড়ির দাপট

দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনের প্রথম দিন আজ। বৃহস্পতিবার সকালে ঢাকার সড়কে কিছুটা ঢিলেঢালাভাব দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির দাপটে কোথাও কোথাও যানজট লেগে যায়। রিকশায় চড়েও অনেককে অফিস যেতে দেখা গেছে। সবমিলিয়ে সড়কে লোকজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।লকডাউনেও ব্যাংক, বীমা, শেয়ারবাজার, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানা চালু রয়েছে। ফলে কর্মজীবী মানুষগুলোকে প্রতিদিন অফিসে ছুটতে হচ্ছে।কর্মীদের অফিস...বিস্তারিত

একদিনেই রেকর্ড ২০১ জনের মৃত্যু

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এতে করে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০১ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। গতকাল বুধবার (৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য...বিস্তারিত

অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার (৭ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলীপ কুমার।...বিস্তারিত

মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি বিদেশী অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে বাঘা থানা পুলিশ এ অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়র মুক্তার আলী বাড়ি...বিস্তারিত

করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে : ওবায়দুল কাদের

জনগণকে নিয়ে মহামারির বিরুদ্ধে সফলতার সঙ্গে লড়ে যাচ্ছে সরকার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এ অবস্থায় দলমত নির্বিশেষে সঙ্কট মোকাবিলায় সবার সহযোগিতার মনোভাব থাকা জরুরি। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার...বিস্তারিত

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।বুধবার (০৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের বিষয়টি টের পেয়ে আতঙ্কে মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে কোনো হতাহতের খবর...বিস্তারিত

কোরবানির পশু আনা নেওয়ার জন্য চালু হচ্ছে বিশেষ ট্রেন

রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।আজ মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।মহামারি করোনায় কম খরচ আর নিরাপদে...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত আমিরের বৈঠক

আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজত নেতারা। হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সোমবার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। পরে রাত সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা বের হন তারা। সে সময় তারা কোনো কথা বলেননি। হেফাজতের আমির এ...বিস্তারিত

লকডাউনের ৬ষ্ঠ দিনে রাস্তায় মানুষের চলাচল বেড়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে আজ। আগের দিনগুলোর তুলনায় আজ রাস্তায় বেশি মানুষের চলাচল দেখা যাচ্ছে। রাস্তায় চেকপোস্টের সংখ্যাও তুলনামূলক কম। তল্লাশি বা টহলের সংখ্যাও কমেছে।গত ১ জুলাই সাত দিনব্যাপী কঠোর লকডাউন চলমান থাকা অবস্থায় করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে গতকাল সোমবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা আরো সাত...বিস্তারিত

লকডাউন বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়লো

করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে সারা দেশে। চলমান সেই লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত এই বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।এর আগে লকডাউনের চুতর্থ দিন রবিবার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।...বিস্তারিত

উৎসব ভাতা না পেলে মোরগ কোরবানির ঘোষণা শিক্ষকদের

ঈদুল আজহায় ফের শতভাগ উৎসব ভাতা হতে বঞ্চিত করা হলে প্রতিবাদস্বরূপ প্রতীকী মোরগ কোরবানির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৩ সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি। ঈদের তৃতীয় দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ...বিস্তারিত

টিকা নেওয়ার বয়স ৩৫, চালু হচ্ছে নতুন অ্যাপ

দেশে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করা হচ্ছে। এছাড়া টিকার নিবন্ধনের জন্য নতুন অ্যাপ চালু করা হবে। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে টিকা গ্রহণের বয়স ছিল ৪০ বছর। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়,...বিস্তারিত

বিধিনিষেধ উপেক্ষা করে বেড়েছে মানুষের চলাচল

সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল। আজ সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও ফার্মগেট ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় আজ সড়কে মানুষের চলাচল বেশি। পাশাপাশি বেড়েছে রিকশাসহ ব্যক্তিগত যানবাহনের সংখ্যা।জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন।...বিস্তারিত

প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে পুলিশ

সোমবার (৫ জুলাই) থেকে টানা ৭ দিন পাঁচ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার (৪ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে এই সময়ে প্রতিদিন ডিএমপি’র ৫০টি থানা এলাকায় একযোগে...বিস্তারিত

‘লকডাউন’আরো ৭ দিন বাড়তে পারে

প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আরো সাতদিন বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়তে পারে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, সংক্রমণ রোধে ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। সে অনুযায়ী ঈদ সামনে রেখে বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।...বিস্তারিত