টিকা নেওয়ার বয়স ৩৫, চালু হচ্ছে নতুন অ্যাপ
দেশে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করা হচ্ছে। এছাড়া টিকার নিবন্ধনের জন্য নতুন অ্যাপ চালু করা হবে। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে টিকা গ্রহণের বয়স ছিল ৪০ বছর। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই গ্রামের।
এদিকে করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বলেছেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।’
(0)