fbpx
হোম জাতীয়

জাতীয়

ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু

রাজধানীতে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। হাসপাতালের তথ্য বলছে, উত্তর সিটি করপোরেশনের চেয়ে দক্ষিণ সিটিতে রোগী বেশি ।আর অধিকাংশ রোগী ভর্তি হচ্ছেন সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা থেকে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।চলতি মাসের প্রথম ১৪ দিনেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে...বিস্তারিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র গণপরিবহণ যানজট

টানা ১৭ দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলতে শুরু করেছে গণপরিবহণ। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকরা।বৃহস্পতিবার মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে বৃহস্পতিবার...বিস্তারিত

পরিস্থিতি অনুকূল হলে ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা গ্রহণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয়

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছয় সেদিকে কঠোরভাবে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১৪ জুলাই) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই আহ্বান জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা, গ্রামীণ কর্ম-সৃজন,পর্যটনখাত...বিস্তারিত

কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবার অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় সরকার গুরুত্ব দিলেও ঈদের আগে আকস্মিকভাবে নয় দিনের জন্য সব বিধি-নিষেধ তুলে দেওয়ার ঘোষণা এসেছে। ১৭ জুলাই থেকে রাজধানীর ২০টি হাটে কোরবানির পশু বিক্রি শুরু হবে। ঈদের আগে তাই বেচা-কেনার জন্য সময় থাকছে মাত্র চার দিন। ফলে কোরবানির হাট যখন চলবে, তখন কোনো বিধি-নিষেধ থাকছে না; যদিও...বিস্তারিত

এরশাদের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালনে জাপা নানা কর্মসূচি নিয়েছে।জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে দলের শীর্ষ নেতারা আজ সকালে রাজধানীর...বিস্তারিত

ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

শুরু হয়েছে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি। আজ বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। আর সারা দেশে ট্রেন চলবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে।ঈদযাত্রার সব আন্ত নগর ট্রেনের টিকিট পাওয়া যাবে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই। চলমান করোনা পরিস্থিতির কারণে এবার কাউন্টারের পরিবর্তে শুধু অনলাইনে বিক্রি করা...বিস্তারিত

স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ঠিকমত মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না। আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন তিনি। এসময় তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে সচেতনতা...বিস্তারিত

বৃহস্পতিবার থেকে দোকানপাট ও শপিংমল খোলা

কোরবানির ঈদ উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করে খুলে দেওয়া হচ্ছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। ঈদ উপলক্ষে কেনাকাটার কথা বিবেচনায় নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এ সময় সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। সোমবার ( ১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি...বিস্তারিত

স্বাস্থ্যবিধি মেনে সব খোলা,২৩ জুলাই আবার বিধিনিষেধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বিষয়ে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর অর্থ দাঁড়াল, এই সময়ে সবকিছুই চলতে পারবে।ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা...বিস্তারিত

সারাদেশে কোরবানির পশুর হাট বসবে

যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে সারাদেশে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা নিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান।

অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যার পূর্বাভাস বলছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪...বিস্তারিত

লকডাউন শিথিল,চলবে গণপরিবহন

ঈদুল আজহা সামনে রেখে চলমান লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনিত...বিস্তারিত

ছাড়তে হচ্ছে ইসলাম ধর্ম, না হয় বাড়িঘর

হয় ইসলাম ধর্ম ছাড়ছে, না হয় বাড়ি ছাড়ছে। এই হলো পার্বত্য নওমুসলিমদের বর্তমান অবস্থা। বান্দরবানে নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার পর দেশের পার্বত্য এলাকার নওমুসলিমদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দু-একটি পরিবার এখনো যারা টিকে আছে, তারা নিজেদেরকে চরম নিরাপত্তাহীন ভাবছেন। এ দিকে ওমর ফারুক হত্যায় জড়িতদের কেউ এখনো গ্রেফতার না হওয়ায় পাহাড়ি জনপদে...বিস্তারিত

বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের

করোনা মহামারি সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।ওবায়দুল কাদের সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে বলেন, সংকটকালে সাহস জোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি...বিস্তারিত

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশে ২১ জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা যায়, রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন...বিস্তারিত

কোরবানির হাটে অবশ্যই মানতে হবে যেসব নিয়ম

দেশে কোভিড-১৯ সংক্রমণ ঊর্দ্বমুখী। সর্বাত্মক লকডাউন দিয়েও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। মানুষের চলাচল কাঙিক্ষত মাত্রায় কমেনি। সড়ক, হাঁটবাজারে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো।সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে ১৪ জুলাই। কঠোর লকডাউন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি।২১ জুলাই ঈদুল আযহা। ১৪ জুলাইয়ের পর মাত্র ৬ দিন থাকে ঈদের আগে। এই...বিস্তারিত

আবারও লকডাউন বাড়বে কি না সিদ্ধান্ত আজ

যতই দিন যাচ্ছে দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ইতোমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।রবিবার দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিন ২৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে।এছাড়া এদিন সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জন নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। এ...বিস্তারিত

লকডাউন আরও বাড়বে কিনা, যা বললেন নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আছে। সরকারের পরামর্শক কমিটি আছে। তারা যদি মনে করে চলমান বিধিনিষেধ এগিয়ে নেয়া দরকার, তাহলে এগিয়ে নিতে হবে। তবে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।রোববার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।লকডাউনে ফেরি চলাচল প্রসঙ্গে খালিদ মাহমুদ বলেন, আমরা ফেরি বন্ধ করি নাই।...বিস্তারিত

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আজ। রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদুল আজহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই...বিস্তারিত