fbpx
হোম জাতীয়

জাতীয়

বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না- ধর্ম প্রতিমন্ত্রী

‘কুমিল্লায় কোরআন অবমাননা’র খবরকে কেন্দ্র করে বিশৃঙ্খলরা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বলেন, কেউ আইন হাতে তুলে না নেবেন না। সবাই ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। বুধবার (১২ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি ঘোষণায় তিনি এই আহ্বান জানান। জরুরি ঘোষণায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন...বিস্তারিত

ফেসবুকের কালো তালিকাভুক্ত যারা

বাংলাদেশে অপারেশন চালাচ্ছে অথবা সক্রিয় এমন ছয়টি জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন্স’ (ডিআইও)-এর আওতায় এক গোপন তালিকায় এ নামগুলো রয়েছে। এগুলো হলো-আল মুরসালাত মিডিয়া অ্যান্ড ইসলামিক স্টেট বাংলাদেশ। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের। হরকাতুল জিহাদি ইসলামি বাংলাদেশ অ্যান্ড আনসারুল্লাহ বাংলা। আল কায়েদার সেন্ট্রাল কমান্ডের সঙ্গে এর সম্পর্ক...বিস্তারিত

দুর্গাপূজা সার্বজনীন উৎসব,শুধু হিন্দুদের নয়: প্রধানমন্ত্রী

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছেন। ধর্ম যার...বিস্তারিত

আজ থেকে চলছে শারদীয় দুর্গাপূজা

পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা আজ সোমবার মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে। ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে পূজা মন্ডপগুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এবার আসছেন...বিস্তারিত

সবার জন্য উন্মুক্ত কোসপ্লে ইভেন্ট হোস্ট করছে সার্ভাস ফুডস

বাংলাদশে সবচেয়ে বড় কোসপ্লে ইভেন্ট হোস্ট করছে সার্ভাস ফুডস, এই ইভেন্টটি ২০২১ সালের সবচেয়ে বড় ইভেন্ট এবং এটি সবার জন্য উন্মুক্ত। ঢাকা কমিক-কন প্রতি বছর সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে কিন্তু গত বছর কোভিডের কারণে কসপ্লেয়ারদের জন্য কোন ইভেন্ট ছিল না। তাই এই বছর, সার্ভাস ফুডস কসপ্লেয়ার এবং কমিক-কন প্রেমীদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট...বিস্তারিত

আইনমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা এলডিপির দুই শীর্ষ নেতার

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করলে- তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলটির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, সার্চ কমিটি দিয়ে কমিশন গঠন করা হলে বর্তমান নির্বাচন কমিশনের মতোই আজ্ঞাবহ হবে। দেশের বিরোধী দলগুলো এই কমিশন মানবে না। শুক্রবার...বিস্তারিত

এখন আইন করে ইসি গঠনের সুযোগ নেই

সব রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সে মতে একটা সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। সেটা অতীতেও কয়েকবার হয়েছে। মহামারি কভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। যদিও সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু আইনের কাছাকাছি। দাবি যতই উঠুক, এই অল্প...বিস্তারিত

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরী সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে  শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৯ অক্টোবর শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী ২০ অক্টোবর বুধবার সারাদেশে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বৃহস্পতিবার বাদ মাগরিব...বিস্তারিত

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সি জালাল উদ্দিন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সরকারের সার্বিক কর্মকাণ্ড,বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে...বিস্তারিত

আদালতে আত্মসমর্পণ করলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। দুদক এ মামলায় অভিযোগপত্র দেওয়ার সাত দিনের মাথায় বৃহস্পতিবার তিনি ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হন। সেখানে নিজের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবুল কালাম আজাদ। এর আগে গত মঙ্গলবার দুর্নীতির এ মামলায় আত্মসমর্পণ...বিস্তারিত

সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবী কবে

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ এবং পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় (বাদ মাগরিব) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার) ঈদে মিলাদুন্নবী পালিত হবে। আর আজ চাঁদ দেখা না গেলে আগামী শনিবার (৯ অক্টোবর) রবিউল আউয়াল মাস শুরু হবে।...বিস্তারিত

আজ বিশ্ব বসতি দিবস

আজ বিশ্ব বসতি দিবস। ‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি কার্বন মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার পালিত হবে ‘বিশ্ব বসতি দিবস-২০২১’। বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। পরে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে...বিস্তারিত

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত তার নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে...বিস্তারিত

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর ও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’ শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান ও বিভিন্ন উচ্চপর্যায়ের...বিস্তারিত

মুহিবুল্লাহ হত্যা: গ্রেপ্তার ২ রোহিঙ্গা রিমান্ডে

কক্সবাজারে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মো. মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই রোহিঙ্গাকে তিনদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের করা আবেদনের শুনানি নিয়ে রোববার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন। দুই আসামি হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের নুর বশরের ছেলে মো. সলিম (৩৩) ও মধুরছড়া ৩...বিস্তারিত

মুফতি ইব্রাহিম কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি কাজী ইব্রাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।  দিনের রিমান্ড শেষে এদিন তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের...বিস্তারিত

মুহিবুল্লাহ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’ আজ শনিবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ...বিস্তারিত

মেঘনা নদী থেকে ঢাকাবাসী দৈনিক ৫০ কোটি লিটার পানি পাবে

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গন্ধর্বপুরের একটি শোধনাগার থেকেই রাজধানীবাসীর জন্য দৈনিক পানি আসবে ৫০ কোটি লিটার। ‘ঢাকা এনভায়রনমেন্টালী সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা মহানগরের উত্তর-পশ্চিমাংশে নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। প্রকল্পটি পরিদর্শন করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান,...বিস্তারিত

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন ও অন্যান্য উচ্চপর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি হয়ে শুক্রবার রাতে তিনি দেশে ফেরেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিঙ্কি হয়ে বাংলাদেশের স্থানীয় সময় রাত...বিস্তারিত

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের তদন্ত চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিপীড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। অ্যান্টনি ব্লিনকেন তার বিবৃতিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। এর...বিস্তারিত