fbpx
হোম অন্যান্য

অন্যান্য

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আটক দুই

জয়পুরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ককটেলসহ শীর্ষ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ২৫টি সামুরাই, ৬টি ককটেল সহ তাদের আটক করার দাবী করছে পুলিশ। আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক...বিস্তারিত

জেএসসি-জেডিসিতে ৩৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ৩৩ টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিলো ৪৩ টি। এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৭.৯০ ভাগ। যা গতবছরের তুলনায় ২.০৭ ভাগ বেশি। নয়টি সাধারণ...বিস্তারিত

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ

২০১৯ সালের জেএসসি-জেডিসিতে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে এবার জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। যা গতবছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। গেল বারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন বেশি। এছাড়া পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এ হিসাবে গতবারের চেয়ে এবার পাসের হারও বেড়েছে...বিস্তারিত

শায়খুল হাদিস আশরাফ আলী আর নেই

জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটায় নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় মরহুমের জানাজা নামাজ হবে। এরপর সেখানেই তাকে দাফন করা হবে।...বিস্তারিত

ভয়ঙ্কর এক সাপ বালকের টি-শার্টে

নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল দশ বছরের একটি ছেলে । কিন্তু বিমানে ওঠার আগেই তাকে টি-শার্ট খুলতে বলা হয়। কারণ তার সেই টি-শার্টের উপর সাপের ছাপা ছবি নাকি অন্য যাত্রীদের উদ্বেগের কারণ হলেও হতে পারে। স্টেভি লুকাস নামের সেই ছেলেটি পরিবারের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল। তার পরনে ছিল একটি টি-শার্ট, যার উপর আঁকা...বিস্তারিত

বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ!

নতুন বছরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম ম্যাসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ সমস্ত উইন্ডোজ মোবাইলে বন্ধ হতে যাচ্ছে। তবে শুধু যে উইন্ডোজ ফোনে বন্ধ হচ্ছে তা নয় সঙ্গে কিছু আইফোন এবং অ্যান্ড্রয়েড মডেলও ২০২০ এর প্রথম দিকে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাসেজিং সংস্থাটি জানিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। আইওএস ৮...বিস্তারিত

দাবি না মানলে আত্মাহুতির ঘোষণা

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দ্বিতীয় দিনের মতো নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ ও বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা। শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে । পরিবার-পরিজন নিয়ে অনশনস্থলে অবস্থান, শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত আন্দোলনসহ শ্রমিকদের স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে...বিস্তারিত

আজহারীকে নিয়ে তসলিমা নাসরিন

অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছেন আবার বিতর্কিতও হয়েছেন তসলিমা নাসরিন। সমালোচিত তসলিমা নাসরিন বর্তমানে নির্বাসিত হয়ে ভারতে অবস্থান করছেন। নির্বাসিত হলেও দেশ-বিদেশের যে কোনো ঘটনা নিয়ে তিনি সরব থাকেন। বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী তার একটি ওয়াজে ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সমালোচনার পাশাপাশি তার হেদায়াতের জন্য দোয়াও করেছেন। চলতি বছরের ১৬ আগস্ট...বিস্তারিত

সিরাজগঞ্জের ডিজিটাল বিদ্যা নিকেতনের পরীক্ষার ফল ঘোষণা

সিরাজগঞ্জে আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিলে আড়ম্বরপূর্ণ আয়োজনে আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যানিকেতন এর ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত...বিস্তারিত

কক্সবাজারে টমটম চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রত্নাপালন ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি নতুন বিট অফিস পাহাড়ের পশ্চিম দিকে জাফর আলম (৫০) নামে টমটম চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। জাফর রত্নাপালন ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালুর ছেলে। তিনি তুলাতলি স্টেশনে প্রতিদিন ইজিবাইক (টমটম) চার্জ দেয়। কিন্তু গতরাতে চার্জ দিতে যাননি। গাড়িটি রাস্তায় পার্কিং করা...বিস্তারিত

সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই কূটনীতিকের মৃত্যু হয় বলে জানা যায় । সরকারি চাকরি থেকে অবসরের পরও চুক্তিভিত্তিক নিয়োগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। গত নভেম্বরে মেয়াদ শেষে তিনি দেশে ফিরে আসেন। তার...বিস্তারিত

মানব কুকুরের জন্য দুঃখ প্রকাশ করলেন সেই নারী-পুরুষ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে ঘিরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে একজন পুরুষের গলায় দড়ি বেঁধে তাকে কুকুরের মতো করে টেনে নিয়ে যাচ্ছেন এক নারী। এটি মূলত একটি পারফরমিং আর্ট ছিল। ভিডিওটি পুলিশের তেজগাঁও বিভাগের নজরে আসলে সেই নারী-পুরুষকে শনাক্ত করে উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয়ে তলব করা হয়। রোববার...বিস্তারিত

আবারো মধুর ক্যান্টিনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে  আজ আবারো ২ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল ১১ টার দিকে মধুর ক্যান্টিনের বাইরে এই ঘটনা ঘটে বলে জানা যায় । ঢাবিতে বারবার  এমন ঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রীরা হতাশা ব্যক্ত করেন এবং এই ঘটনার বিচার দাবি করেন  । এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) ৩টি ককটেল বিষ্ফোরণের পর মধুর ক্যান্টিনে যায়...বিস্তারিত

আবারো অনশনে পাটকল শ্রমিকরা

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আবারো দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। দাবি আদায়ে নিজ নিজ মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন খুলনার শ্রমিকেরা। একই দাবিতে স্ব-স্ব মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। এরআগে ১০...বিস্তারিত

ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০ টার দিকে মধুর ক্যান্টিনের বাইরে এই ঘটনা ঘটে। ককটেল বিষ্ফোরণের পর মধুর ক্যান্টিনে যায় ছাত্রদল। ঘটনায় ছাত্রদলের কোন সম্পৃক্ততার নেই জানিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রশাসনকে দৃষ্কৃতীকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ছাত্রদল। তবে ককটেল বিষ্ফোরণের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রলীগ।...বিস্তারিত

ভুতুড়ে নৌকায় মৃতদেহ উদ্ধার

পাঁচটি মৃতদেহ ও দু’টি মানুষের মাথাসহ একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে জাপানের উপকূল থেকে। জাপানের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিমের সাদো দ্বীপে শুক্রবার ভেসে আসে জাহাজটি। পরে শনিবার কর্তৃপক্ষ জাহাজের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে পারে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়া জাহাজটির গায়ে কোরিয়ান ভাষায় লেখা ছিল। জাহাজে থাকা মাথা দু’টি মৃতদেহগুলোর মধ্যে দু’জনের কিনা তা পুলিশ নিশ্চিত...বিস্তারিত

ঢাকার বুকে রোদের ঝলক

হাড় কাঁপানো শীতের মাঝে রাজধানীতে রোদের দেখা । ঘন কুয়াশায় ঢাকার সাধারণ মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এর মধ্যে রোদের ছোঁয়ায় নগরবাসী বেশ উৎফুল্ল । যদিও এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে। যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। কিন্তু আজ সকাল থেকে রাজধানীতে ধীরে ধীরে রোদের দেখা মিলে ।  সকাল ৯.৩০...বিস্তারিত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার ভোররাতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৬ ডিসেম্বর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতে ১২ দশমিক ৭ ডিগ্রি...বিস্তারিত

ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো নজরদারিতে: শিক্ষামন্ত্রী

ভর্তি বাণিজ্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি, সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশ যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া গণমাধ্যমের সহায়তাও লাগবে।...বিস্তারিত

ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। গত ২৬ ডিসেম্বর মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়। শনিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...বিস্তারিত