হোম অন্যান্য ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

10
0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০ টার দিকে মধুর ক্যান্টিনের বাইরে এই ঘটনা ঘটে।

ককটেল বিষ্ফোরণের পর মধুর ক্যান্টিনে যায় ছাত্রদল। ঘটনায় ছাত্রদলের কোন সম্পৃক্ততার নেই জানিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রশাসনকে দৃষ্কৃতীকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ছাত্রদল। তবে ককটেল বিষ্ফোরণের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রলীগ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। পরে তিনি সংবাদিকদের জানান, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ধারাবাহিক অপচেষ্টার অংশ।

দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *