fbpx
হোম অন্যান্য

অন্যান্য

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এ বিধান আরোপ করেছে ইউজিসি। এর আগে মঙ্গলবার (১৮...বিস্তারিত

‘ভবিষ্যতে আর কখনো কোনো যৌনকর্মীর জানাজা পড়াবো না’

প্রথা ভেঙে দৌলতদিয়ার একজন যৌনকর্মীর জানাজা পড়িয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন দৌলতদিয়া রেলস্টেশন মসজিদের ইমাম গোলাম মোস্তফা। তবে তিনি ভবিষ্যতে আর কখনো কোনো যৌনকর্মীর জানাজা পড়াবেন না বলে জানিয়েছেন। বিবিসি’রর একটি প্রতিবেদনে এ কথা জানান তিনি। তিনি বলেন, হামিদা বেগমের জানাজা পড়ানোর পর তিনি স্থানীয়ভাবে সমালোচনার মুখে পড়েছেন। যদিও যৌনকর্মীদের জানাজা বা দাফনের ব্যাপারে কোন ধর্মীয়...বিস্তারিত

রসুন কেজিতে ৫০-৬০ টাকা !

রসুন ক্রেতার নিত্য প্রয়োজনীয় একটি খাদ্যপণ্য । স্থানীয় উৎস থেকেই আসে চাহিদার সিংহভাগ যোগান । ঘাটতি পূরণে চীন থেকে আমদানি করা হয় রসুন । কিন্তু চীন নির্ভরতায় টালমাটাল দেশিয় রসুনের বাজার । করোনা ভাইরাসে বাণিজ্য স্থবিরতায় কেজিতে এই পণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ থেকে ৬০ টাকা । এক মাস আগের ১৫০ টাকার রসুনের দাম এখন...বিস্তারিত

শাজাহান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাদারীপুরে ধর্মঘট

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মাদারীপুরের সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় দুরপাল্লার পরিবহনসহ স্থানীয় বিভিন্ন রুটের বাস চলাচল করেনি। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন সম্প্রতি শাজাহান খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, ইলিয়াস কাঞ্চন সম্প্রতি শাজাহান খানের বিরুদ্ধে...বিস্তারিত

চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মীরা । সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় স্বাধীনতা কমপ্লেক্সে জাতীয় সংগীত এর মাধ্যমে কর্মসূচি শুরু হয় । ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাকিব চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র...বিস্তারিত

নামাজ না পড়লে বেতন কাটার নির্দেশনা বাতিল করলো কারখানা কর্তৃপক্ষ

গাজীপুর কোনাবাড়ি এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নামাজ না পড়লে বেতন কাটার জারি করা নির্দেশনা বাতিল করেছে। সোমবার ওই কারখানার কার্যনির্বাহী পরিচালক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত সংশোধিত এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,গত ৯ ফেব্রুয়ারির জারি করা নোটিশটি শুধু মুসলিমদের নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য দেয়া হয়েছিল। বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল...বিস্তারিত

করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুই শিক্ষার্থী

চীন থেকে আসা দুই শিক্ষার্থীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা ও হবিগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, সদরের ইউএনওর কাছ থেকে খবর পেয়ে ওই ছাত্রকে (২২) বাড়ি থেকে এনে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলেটির বাবা সাংবাদিকদের জানান, রোরবার...বিস্তারিত

দেশকে সিকিম হতে দেয়া হবে না: ভিপি নুর

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ বিনির্মাণ করা হয়েছে, যে দেশের জন্য দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে সেই দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না। শনিবার সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সীমান্ত হত্যা বন্ধ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের...বিস্তারিত

সাবেক সংসদ ও আওয়ামী লীগ নেতা রহমত আলী আর নেই

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী বিষয়টি...বিস্তারিত

পাহাড় কাটা রোধ করি, পরিবেশ রক্ষা করি

‘পাহাড় কাটা রোধ করি, পরিবেশ রক্ষা করি’ শ্লোগানে পাহাড় কাটা বন্ধে গণসচেতনতামূলক কর্মসূচী পালন করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’। কর্মসূচীর আওতায় ২৫ কিলোমিটার হর্ণবিহীন মোটরসাইকেল শোভাযাত্রা, প্রচারপত্র বিলি, মাইকিং ও তিনটি পথসভা সম্পন্ন করা হয় । (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, পিএমখালী ও খুরুশকুল ইউনিয়ন এলাকায়...বিস্তারিত

একুশে বইমেলায় ঘুরতে যাবার আহবান আযহারীর

শিশুদেরকে নিয়ে একুশের বইমেলায় ঘুরতে যাবার আহবান করেছেন এ সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আযহারী। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। যা মাত্র ১ ঘণ্টায় ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।  এ প্রতিবেদন প্রকাশের সময় তার এই পোস্টটিতে মাত্র ১ ঘণ্টায় লাইক পড়ে ৫৪ হাজার। যেখানে কমেন্টস ছিল সাড়ে ৫...বিস্তারিত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম- পরিচয় জানা যায়নি। তবে নিহতরা দুজনই যুবক। তাদের একজনের বয়স (৪০) ও অন্যজনের ২২ বছর। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া...বিস্তারিত

জামায়াত নেতা আব্দুস সুবহান মারা গেছেন

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর । আজ দুপুর ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রায় সাত বছর ধরে তিনি কারান্তরীণ ছিলেন । তিনি জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন...বিস্তারিত

রাজশাহীতে প্রেম বঞ্চিত সংঘের সমাবেশ

‘কেউ পাবে তো কেউ পাবে, না তা হবে না তা হবে না’ ।  ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ । তুমি কে ? আমি কে ? বঞ্চিত, বঞ্চিত । এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী । ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন...বিস্তারিত

বাস চাপায় দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া – নগরবাড়ি মহাসড়কের দুর্গাদহ পয়েন্টে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মর্মান্তিকভাবে নিহত হয়েছে ২ স্কুল ছাত্র । গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতরা হলেন, গাড়াদহ ইউনিয়নের পুরানটেপরি গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাহেব আলীর ছেলে আরিফ (১৪) এবং একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাদিফ ওরফে সুমন (১৪) । গুরুতর আহত আরেক...বিস্তারিত

মন্ত্রীসভার ৩ দফতরে দায়িত্ব রদবদল

সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব রদবদল করা হয়েছে । বৃহ্স্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  বলেন, মন্ত্রিসভায় সামান্য দফতর পুনর্বণ্টন হয়েছে । গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং...বিস্তারিত

রাজধানীর ডিআর টাওয়ারে আগুন

রাজধানীর দৈনিক বাংলার কালভার্ট রোডে ডিআর টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৪৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেটর শাহাদাত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

কাঞ্চনের মামলায় শাজাহান খানকে হাজিরের নির্দেশ

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মানহানি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্জ মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। ইলিয়াস কাঞ্চনের পক্ষে বুধবার ঢাকা প্রথম যুগ্ম জজ আদালতে মামলাটি করেন সুপ্রিম কোর্টের...বিস্তারিত

চবি শিক্ষার্থী বহনকারী বাস খাদে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তবে প্রত্যেকেই আশঙ্কামুক্ত। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার হাটহাজারী উপজেলার মনিয়াপুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মাসুদ আলম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী নববাক নামক এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা...বিস্তারিত

‘যারা আযহারীর সমালোচনা করে,তারাই বুকটা ফাইট্টা যায় গান করে’

বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলু বলেছেন, যারা মিজানুর রহমান আযহারীর সমালোচনা করে, তারাই ফিল্ডে গিয়ে টিনএজ ছেলেমেয়েদের নিয়ে বুকটা ফাইট্টা যায় গান করে তাদের উত্ত্যক্ত করে। তাদের উচ্ছৃঙ্খল করে। তিনি বলেন, পাঙ্খাওয়ালিরা গিয়ে পাঙ্খার গান গায়। বুকটা ফাইট্টা যায়- এসব গান গেয়ে যখন যুবসমাজকে ধ্বংস করে, তখন আমরা কিছু বলি না, মাননীয় স্পিকার। সম্প্রতি...বিস্তারিত