fbpx
হোম অন্যান্য

অন্যান্য

রংপুর হোম কোয়ারেন্টাইনে ৭৪৬ জন ভর্তি

করোনা ভাইরাস সারাদেশে এখন একটি আতঙ্কের নাম । দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে করোনা আতঙ্ক । এরই মধ্যে করোনা আতঙ্ক নিয়ে রংপুর আট জেলায় ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ১২৮ জন। এনিয়ে মোট ৭৪৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন । রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো: আমিন আহমেদ খান জানিয়েছেন, শনিবার সকাল ৬ টা পর্যন্ত...বিস্তারিত

যৌনপল্লী বন্ধ হওয়ায় যৌনকর্মীরা পাবেন চাল ও টাকা

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন পাওয়া যাচ্ছে । এজন্য দেশের বিভিন্ন জায়গার মতো রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ২০ দিনের জন্য যেকোন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। গতকাল সন্ধ্যা থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন যৌনপল্লীর যৌনকর্মীদের প্রত্যেককে খাদ্য নিরাপত্তা হিসেবে ৩০ কেজি চাল ও নগদ ২ হাজার করে টাকা...বিস্তারিত

মীরজাদী সেব্রিনা ফ্লোরা অসুস্থ

অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি দুর্বল অনুভব করছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। আর একারণেই গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। আজকের সংবাদ সম্মেলনেও তিনি ছিলেন না। ডা. আলমগীর জানিয়েছেন,...বিস্তারিত

দেশে নতুন করে ৩ করোনা রোগী শনাক্ত; ১ জন আইসিইউতে

করোনা ভাইরাসের আতঙ্কে এখন সারাবিশ্ব।  এরিমধ্যে  বাংলাদেশেও ছড়িয়েছে করোনা আতঙ্ক। প্রতিদিনের ন্যায় আজও দেশে নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই তিনজন নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ জন। আজ আইইডিসিআর এক সংবাদ সম্মেলন থেকে জানান, এর আগে দেশে...বিস্তারিত

শাহজাদপুরে ৩’শ ৭১ জন হোম কোয়ারেন্টাইনে

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩’শ ৭১ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিমান বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া তথ্যে ৩’শ ৭১ জনের একটি তালিকা শাহজাদপুর উপজেলা প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী প্রবাসীদের নিজ নিজ গৃহে অবস্থান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এবং জনসাধারণকে এ বিষয়ে সর্বদা সজাগ ও সচেতন থাকতে প্রচার...বিস্তারিত

বিমানবন্দর থেকে আরও ৩জন হাসপাতালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গেল ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশি থাকায় আরও তিন জনকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান। শুক্রবার (২০ মার্চ) বিমানবন্দরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে বৃহস্পতিবার তৌহিদ-উল-আহসান জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় কয়েকটি দেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত...বিস্তারিত

ইসলামী ব্যাংকের মুজিব বর্ষ উদযাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে টি-শার্ট ও প্ল্যাকার্ড ধারণ করে ১০ মিনিট অবস্থান করেন ব্যাংকের কর্মকর্তারা। অবস্থান কর্মসূচী শেষে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় ইসলামী...বিস্তারিত

দেশের মধ্যে ফরিদপুর ও মাদারীপুরে করোনা রোগী বেশি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলে এ এলাকাগুলো লকডাউন করা হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি একথা জানান। তিনি বলেন, ঢাকা শহরের আরো কয়েকটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। যেখানে ২০০০ বেড হবে। এছাড়া বিশ্ব ইজতেমা ময়দান সেনাবাহিনী দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

বিদেশ ফেরত আরও ৮৪ জনকে পর্যবেক্ষণ চলছে

বিদেশ থেকে ফেরত গাইবান্ধার ৭ টি উপজেলায় ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত ৫০ জন এবং গত ৭ মার্চ থেকে গত ১৮ মার্চ পর্যন্ত ৩৪ জনসহ মোট ৮৪ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১১ জন, সুন্দরগঞ্জে ১৭ জন, সাদুল্লাপুরে ৭ জন, গোবিন্দগঞ্জে ১১ জন,...বিস্তারিত

দেশে নতুন করে ৩জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

দেশে নতুন করে করোনা ভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭তে দাঁড়ালো। আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই...বিস্তারিত

স্বাস্থ্য কর্মকর্তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না

সারাদেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আওতাধীন সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ একান্ত আবশ্যক প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে...বিস্তারিত

করোনার কারনে রাষ্ট্রপতির সফর বাতিল

আগামী ২৮ মার্চ করোনা ভাইরাসের কারণে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যাবেন না রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (১৮ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুজিববর্ষে হাওর উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও পিজি হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম। মুজিববর্ষ উপলক্ষে শাল্লায় তিন জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া হাওর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো রাষ্ট্রপতির।...বিস্তারিত

করোনাভাইরাস: ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার এক জরুরি বৈঠকে কলেজ বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আবুল কালাম আজাদ বলেন, কলেজে যারা ছাত্র এমবিবিএস করছে তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস...বিস্তারিত

করোনাভাইরাস: কেউ যাতে পণ্য মজুদ করতে না পারে

করোনাভাইরাসকে কেন্দ্র করে কেউ যাতে বেশি পণ্য মজুদ করতে না পারে সেজন্য অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। দুপুরে, রাজধানীর কারওয়ান বাজারে এই অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। সবাইকে সচেতন করতেই এই অভিযান বলে জানিয়েছে ভোক্তা অধিকার। কেউ চাইলেও, ব্যবসায়ীদের বেশি বিক্রি না করার পরামর্শ দিয়েছে কর্মকর্তারা। এসময়, আগামী রোববার দুপুরে,...বিস্তারিত

করোনাতে শিল্প কারখানায় নেতিবাচক প্রভাব পড়েছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা ভাইরাসের কারণে শিল্পকারখানায় নেতিবাচক প্রভাব পড়েছে। রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুরে বিসিক শিল্প নগরীর বর্ধিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন। তিনি বলেন, গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদনে যে কাঁচামাল চীন থেকে আনা হতো, এখন তা বন্ধ রয়েছে। চীনে এখন করোনা ভাইরাস পরিস্থিতির...বিস্তারিত

যাত্রীবাহী যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয়া হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে। আজ বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিকালি কমে যাবে। পরিস্থিতি...বিস্তারিত

আমিরাতে জন্ম শতবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় দুবাইস্থ বিমানের কার্যালয়ে দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সকল কর্মকর্তা কেক কেটে দিবসটি পালন করেন। এসময় দিলীপ কুমার চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান করার সীমাবদ্ধতার মধ্যেও...বিস্তারিত

একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গুর ভয়

দেশে করোনা আতঙ্ক  এখন সবার মাঝেই কাজ করছে । এরিমধ্যে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে ধারনা করছেন গবেষকরা । ডেঙ্গু, নিউমোনিয়া কিংবা করোনা আক্রান্ত সন্দেহে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর ভয়। বর্ষার আগেই ৩ মাসে ডেঙ্গু আক্রান্ত ২৬৩ জন। জ্বর ঠান্ডা বা নিমোনিয়ার মত রোগের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত...বিস্তারিত

করোনা সন্দেহে ইতালি ফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।  ওই এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে দেশে ফেরার পর তাকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবরটি পেয়ে আজ এলাকার লোকজন সকালে তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে। তিনি...বিস্তারিত

চট্টগ্রাম রেড ক্রিসেন্টের মুজিব শতবর্ষ উদযাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ব্যবস্থাপনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আন্দরকিল্লাস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে সম্পন্ন হয়। দিবসের তাৎপর্য কে তুলে ধরে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে সস্পন্ন হওয়া আলোচনা সভা ,দোয়া মাহফিল ও শিশুদের মাঝে...বিস্তারিত