fbpx
হোম অন্যান্য

অন্যান্য

ঈদের আগে ও পরে মোট ৯ দিন গণপরিবহন বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহার ৫ দিন আগে থেকে এবং ঈদের ৩ দিন পর পর্যন্ত মোট ৯ দিন (ঈদের দিনসহ) গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। এমন নির্দেশনার চিঠি পাওয়ার কথা স্বীকার...বিস্তারিত

বন্যার্তদের পাশে তৃতীয় যুদ্ধ

তৃতীয় যুদ্ধ। এটি একটি সামাজিক সংগঠনের নাম। যার উদ্দেশ্য হলো বিভিন্ন সামাজিক কাজে নিজেদের অংশগ্রহনের মধ্য দিয়ে সাধারণদের পাশে দাড়ানো। এই ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বেশ কিছু উদ্যোমী তরুণদের সঙ্গে নিয়ে কাজ করছে। সম্প্রতি করোনায় অসহায়দের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসা তৃতীয় যুদ্ধ। তারই...বিস্তারিত

অনলাইন জুম মিটিংয়ে ব্যায় ৫৭ লাখ টাকা ! ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

দেশের সব উন্নয়ন প্রকল্পের আর্থিক ও কাজের মানের যথার্থতা যাচাইয়ের সরকারের একমাত্র প্রতিষ্ঠান পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, করোনাকালে অনলাইনে মিটিং (জুম মিটিং) করে ৫৭ লাখ টাকা বাগিয়ে নেয়ার। বাইরের একটি প্রতিষ্ঠান এই জুম মিটিংয়ের আয়োজন করায় নিয়েছে প্রায় ১১ লাখ টাকা। পাশাপাশি মিটিংয়ের খাবার বিল দেখানো...বিস্তারিত

দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দিতে হবে: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবি জানলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক তিন বারের সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত খুলে দিতে হবে। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ভার্চ্যুয়াল আদালত...বিস্তারিত

করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

বিশিষ্ট ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১৪ জুন বাবুলের করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এর পর তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল...বিস্তারিত

করোনায় পুলিশের উপ-কমিশনারের মৃত্যু !

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো.  মিজানুর রহমান মারা গেছে। আজ ভোর ৪টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগে দায়িত্বরত ছিলেন। মূলত মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক মৃত্যুর বিষয়টি...বিস্তারিত

৩ হাজার বছর আগের আকসুম শহরের সন্ধান !

বিখ্যাত অনেক সভ্যতার ব্যাপারে আমরা কম-বেশি জানলেও এমন অনেক সভ্যতা বা পুরনো জনপদ গড়ে উঠেছিল যেগুলির ব্যাপারে প্রত্নতত্ত্ববিদরাও খুব বেশি জানতে পারেননি। এমনও কিছু কিছু সভ্যতা আছে, যার ব্যাপারে জানার চেষ্টা চালাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা। খনন কাজ চালানোর পর, গত বছর সে রকমই এক শহরের খোঁজ পাওয়া গিয়েছে পূর্ব আফ্রিকার ইথিওপিয়াতে। যে শহরের টিকেছিল প্রায় ১৪০০ বছর।...বিস্তারিত

কবরস্থান থেকে আসছে আওয়াজ; আমি বেঁচে আছি, সাহায্য করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানের ভেতর থেকে মানুষের আওয়াজ আসছে। এই কারণে সেই অঞ্চলের স্থানীয় লোকজনের মধ্যে রীতিমতো ভয় কাজ করছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমে। গণমাধ্যমের খবরে বলা হয়, কবরের ভেতর থেকে মূলত একজন ব্যক্তিরই আওয়াজ আসছে। সাহায্যের বার্তায় রীতিমতো আর্তনাদ করছেন সেই ব্যক্তি। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গেছে যে, ওই ব্যক্তি...বিস্তারিত

সিরাজগঞ্জে স্বামীর বিরুদ্ধে নিখোঁজ গৃহবধূকে গুমের অভিযোগ

পারিবারিক দ্বন্দ্বে দুই সন্তানের জননী গৃহবধূ রহিমা (৩২) কে নির্যাতন করে গুমের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গাজীপুরের ভাড়া বাসা থেকে তিন সপ্তাহ ধরে নিখোঁজ ভুক্তভোগী গৃহবধূ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামের রহম আলীর মেয়ে। ১২ বছর আগে একই উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের মৃত লবিন এর ছেলে দ্বীন ইসলাম (৩৫) এর সাথে...বিস্তারিত

ঝলমলে সোনালী সকালের জন্য নিরন্তর কর্মমুখর শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ। বাংলাদেশে যেসব ইসলামিক স্কলার প্রজ্ঞা, দূরদর্শিতা, সাম্য, ন্যায়বিচারের চিন্তাকে সামনে রেখে সমাজকে বিনির্মাণ করতে চান, তাদের মধ্যে অগ্রগন্য তিনি । ইতোমধ্যে ইসলামের আলোকে তাঁর উদার ও মানবিক বিভিন্ন কর্মকান্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে । ক্ষুরধার লেখনি, যৌক্তিক আলোচনা ও অন্তর্ভেদী গবেষণার মাধ্যমে ইসলামের মৌলিক দাওয়াত সকলের কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা করছেন...বিস্তারিত

নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

কোন ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ নেই। এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেন, তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির স্মরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোন সুযোগ নেই।...বিস্তারিত

৮৬ বছর পর যে জাদুঘরে ধ্বনিত হলো আজান !

দেড় হাজার বছর পূর্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান গির্জা হিসেবে হাজিয়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকরা এটিকে মসজিদে রুপান্তরিত করেন। এরপর ১৯৩৪ সালে এটি জাদুঘরে পরিণত হয়। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে বিবেচিত। তুরস্কের ইসলামপন্থীরা দীর্ঘদিন ধরে এটিকে মসজিদে রূপান্তরিত করার দাবি জানালেও ধর্মনিরপেক্ষ লোকজন এমন পদক্ষেপের বিরোধিতা করে...বিস্তারিত

তিস্তার পানি ৩৭ সেন্টিমিটার উপড়ে !

বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। সাথে যোগ হয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানিয়েছেন, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজ প্রকল্পের ৪৪টি জলকপাট খুলে দিয়ে ব্যারেজ রক্ষার চেষ্টা হচ্ছে। এদিকে...বিস্তারিত

বিভিন্ন দেশে নকল টেস্ট কিট বিক্রি করেন ফ্র্যাঙ্ক লউডলো

বিপজ্জনক ঔষধ সামগ্রী দিয়ে নিজের ঘরে করোনার নকল টেস্ট কিট বানিয়ে অনলাইনের মাধ্যমে বিক্রি করে ভালোই অর্থ কামাচ্ছিলেন ফ্র্যাঙ্ক লউডলো। একেকটি কিট বানাতে তার ব্যয় হতো ১ পাউন্ডেরও কম। আর অনলাইনে একেকটি বিক্রি করতেন ১ পাউন্ড থেকে ১শ পাউন্ডের বিনিময়ে। ইউকেসহ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে ছিল এই নকল কিটের ক্রেতা। কিন্তু আমেরিকায় এক ক্রেতার কাছে...বিস্তারিত

ভারতে ২৫০ অমুসলিমের সৎকার করলো মুসলিমরা

ভারতের মুম্বাইয়ের বাদা কবরস্থানের কর্মীরা গত তিন মাসে আড়াই’শ অমুসলিমের সৎকার করেছেন। করোনা আক্রান্ত হওয়ায় এসব অমুসলিমের সৎকারে এগিয়ে আসেনি তাদের স্বজনরা। মুম্বাইয়ের মেরিন লাইনে অবস্থিত এই কবরস্থানের কর্মীরা সৎকারের কাজগুলো করেছেন সম্পূর্ণ বিনা মূল্যে। লাশ সৎকারের পাশাপাশি তারা রোগীদের হাসপাতালে পৌঁছেও দিচ্ছেন। করোনা আক্রান্ত কোনো মৃত ব্যক্তির লাশ যদি তার স্বজনরা গ্রহণ করতে অস্বীকার...বিস্তারিত

সাহেদ করিমের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, মো. সাহেদ দেশত্যাগ করতে পারেন, এই আশঙ্কা থেকে ইমিগ্রেশন পুলিশকে তাকে দেশত্যাগ...বিস্তারিত

বাংলাদেশে ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়িয়ে সংসদে বিল পাশ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির সময়সীমা দুই বছর বাড়াতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। মূলত করোনা মহামারির এই সময়ে গভর্নর পরিবর্তন না করে এই পদে মো. ফজলে কবিরকে রেখে দিতে আইন সংশোধন করে বিলটি পাস করা হলো। তবে বিলটি পাসের সময় বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির এমপিদের বিরোধিতার মুখে পড়তে হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) স্পিকার...বিস্তারিত

আইসোলেশনে যে ৭টি নিয়ম মেনে চলা খুব জরুরি

বাংলাদেশে করোনা মহামারি শুরুর পর থেকে প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি আইসোলেশনে যাওয়ার সংখ্যাও বাড়ছে। কারণ কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলেও টেস্ট করার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না যে ওই ব্যক্তি আসলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। ডা. মুশতাক হোসেন বলেন, “কোভিডের উপসর্গ হিসেবে যদি কারো জ্বর থাকে তাহলে সেটি সেরে যাওয়ার...বিস্তারিত

ভয়ঙ্কর তথ্য; করোনায় ক্ষতি হতে পারে মস্তিস্কের !

করোনা ভাইরাস নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে বিজ্ঞানীদের গবেষণায়। এবার করোনা ভাইরাসের আরও একটি ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে এল। সেটি হচ্ছে, মস্তিষ্কেও ক্ষতি করতে পারে এই ভাইরাস। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বা ইউসিএলের গবেষকরা জানাচ্ছেন, এরকম ৪৩টি কেস তারা পেয়েছেন, যেখানে কোভিড রোগীর মস্তিষ্কে ক্ষতি হয়েছে। গবেষকদের ধারণা এই রোগীদের আগে থেকেই মস্তিষ্ক সংক্রান্ত কোনও রোগ...বিস্তারিত

সংসদে ভার্চু্য়াল আদালতের নতুন বিল পাশ

প্রয়োজন অনুসারে ভার্চুয়াল আদালত চালানোর বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। বুধবার (৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০’ জাতীয় সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অবশ্য মহামারিকালে প্রয়োজনের...বিস্তারিত