fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত নিষিদ্ধের আইন পাসের উদ্যোগ !

বিয়ের মাধ্যমে কাউকে ধর্মান্তরিত করার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে এবার আইন পাস করতে যাচ্ছে ভারতের মধ্য প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যের ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভায় প্রস্তাব পাস হলে মধ্য প্রদেশ হতে যাচ্ছে দেশটির দ্বিতীয় রাজ্য, যেখানে অন্য ধর্মের মধ্যে বিয়ে নিষিদ্ধ। গেল মাসে...বিস্তারিত

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে !

যুক্তরাজ্যে পাওয়া করোনার (কোভিড-১৯) নতুন ধরন ইতোমধ্যে বিশ্বের আরও অনেক দেশেই শনাক্ত হয়েছে। কানাডা ও জাপানেও এই নতুন ধরন পাওয়া গেছে, যা ইউরোপের দেশগুলোর বাইরে। এ ছাড়া ইতোমধ্যে এ নতুন ধরনের দেখা মিলেছে স্পেন, সুইৎজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে। যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সংস্পর্শের কারণে এসব দেশে এই নতুন ধরন দেখা যাচ্ছে। যদিও কানাডার অন্টারিওতে এক...বিস্তারিত

আকাশে ৮০০ বছর পর এক বিরল দৃশ্য !

বৃহস্পতি আর শনি গ্রহ যুগলবন্দী হয়ে আলো দিয়েছে পৃথিবীকে। যে সময়ের রাতটা ছিল পৃথিবীর দীর্ঘতম রাত। এ মহাজাগতিক ঘটনাটি ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিত। জ্যোতির্বিজ্ঞানীরা একে ‘ক্রিসমাস স্টার’ নামে নামকরণ করেছেন। ঠিক ৮০০ বছর আগে ঘটেছিল এ ঘটনা। ১২২৬ সালে এভাবে এই দুই গ্রহকে খালি চোখে দেখা গিয়েছিল। এরপর শনি আর বৃহস্পতির মধ্যে এমন মহা সংযোগ ঘটবে...বিস্তারিত

বাবুনগরীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

প্রয়াত আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেছেন, জুনায়েদ বাবুনগরী মৃত্যু নিয়ে মিথ্যাচার করছেন। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, গত ২৩ ডিসেম্বর হাটহাজারী মাদরাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী ও তার সহযোগীরা এক সংবাদ সম্মেলন করেছেন।...বিস্তারিত

চেঞ্জ টিভির রিপোর্টের পর অশ্লীলতা বন্ধে টনক নড়লো পুলিশের…

শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ নিয়ে শুরু থেকেই দর্শকরা আগ্রহী ছিলো । সেটার অবসান ঘটে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। সিনেমাটি মুক্তি দেয়া হয় ‘আই থিয়েটার’ এ্যাপসে। সিনেমার গল্প আর চিত্রনাট্য অসাধারণ ছিল বলে দর্শকদের বাড়তি উৎসাহ দেখা গেলেও ক্ষোভ তৈরী হয় সিনেমাটি দুই ভাগ করে মুক্তি দেয়ায়। এবিষয়ে পরিচালক ও অন্যান্য অভিনেতার সঙ্গে কথা বললে...বিস্তারিত

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না। আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেবার ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না। যদি এখন সিআইএ কিংবা পেন্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ...বিস্তারিত

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আব্দুর কাদের

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার আরিফ মাহমুদ। অনেকদিন ধরে দেশের জনপ্রিয় এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে...বিস্তারিত

‘দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য’

দেশের প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীত জেঁকে বসেছে। তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সব স্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের...বিস্তারিত

উন্নয়ন মানেই আওয়ামী লীগ : জাহাঙ্গীর কবির নানক

‘উন্নয়ন মানেই আওয়ামী লীগ’- বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। নানক বলেন, ‘উন্নয়ন মানেই আওয়ামী লীগ। উন্নয়নের প্রতীক নৌকা। আগামী দিনে পৌরসভার উন্নয়ন দেখতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী...বিস্তারিত

তিন সপ্তাহে বিনিয়োগ বেড়ে ৩৫ হাজার কোটি টাকা !

টানা ঊর্ধ্বমুখী গতিতে রয়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে সবকটির মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী রয়েছে শেয়ারবাজার। এই টানা উত্থানে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই বেড়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যাওয়ায় এ বিনিয়োগ বেড়েছে। গত...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৯৮ জনে। নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৬৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন করোনা রোগী। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

বিক্রি হলো মাইকেল জ্যাকসনের রাজকীয় বাড়ি

মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যুর পর ২০০৯ সাল থেকে বাড়িটি ফাঁকা পড়ে আছে। সে বছরই ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহাতারকা। মৃত্যুর আগে এবং পরে তার বিরুদ্ধে একাধিকবার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ডেইলি মিরর বলছে, এই কলঙ্কের কারণে বাড়িটি বিক্রি হচ্ছিল না। কোটি কোটি ডলার খরচ করে মাইকেল জ্যাকসন যে রাজকীয় বাড়ি...বিস্তারিত

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে জিডি করলেন প্রযোজক ইকবাল

জোরপূর্বক বিয়ে করতে চাওয়া এবং অশ্লীল ভিডিও বার্তা ছড়ানোর হুমকি দেওয়ায় চলচ্চিত্র প্রযোজক মো. ইকবালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার সাবেক স্ত্রী জেনিফার ফেরদৌস। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মধ্য রাতে রাজধানীর হাতিরঝিল থানায় হাজির হয়ে ডায়েরিটি করেন তিনি। এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে পাল্টা সাধারণ ডায়েরি করেছেন মো. ইকবাল। গত বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশান থানায় জিডি...বিস্তারিত

শোয়েব আখতারের বিতর্কিত বক্তব্য ভাইরাল

সম্প্রতি ভাইরাল হওয়া বিতর্কিত এক ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার সে দেশের একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলার ফাকে শোয়েব আচমকা ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ (Ghazwa-e-Hind) প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন বলে দাবি করছে ভারতীয় মিডিয়া। তিনি বলেন, আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-ই হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ...বিস্তারিত

চার পুরুষ পার করে এখনও জীবিত ১৩৫ বছর বয়সী বৃদ্ধা !

বৃদ্ধা তইজান নেছা। তিনি এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী বলে তার সন্তানদের দাবি। তাদের মায়ের বয়স বর্তমানে ১৩৫ এর কোটায়। তিন ছেলে ও পাঁচ মেয়েসহ ৮ সন্তানের এই জননীর এখন ৩৪ জন নাতি নাতনি। ৩৪ জন নাতি নাতনির ঘরে আছে ৭২ জন পুতি ও পুতনি। চার পুরুষের সংসার জীবনে তার বংশধর এখন ১১৪ জন। তবে...বিস্তারিত

আওয়ামী লীগের পদ পেলেন এক ঝাঁক তারকা

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন বাংলা শোবিজের এক ঝাঁক তারকা। বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৯-২১ মেয়াদের সেই কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল...বিস্তারিত

ইয়েমেনে ৩,৮০০ শিশু সৌদি আগ্রাসনে নিহত

সৌদি আগ্রাসনের কারণে চার লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে যাদের জরুরিভিত্তিতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল এসব কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত হয়েছে। সম্মেলনে তাহা মোতাওয়াক্কেল ২০১৮ সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসে...বিস্তারিত

ডিজিটাল মাধ্যমে কৃষকদের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদি

ভারতে কৃষক আন্দোলন পরিস্থিতির মধ্যে কৃষকের কাছে ফের আলোচনার আহ্বান জানিয়েছিল ভারতের কৃষি মন্ত্রণালয়। যদিও কৃষকদের দাবি, এইট বিজেপি সরকারের প্রচারের অংশমাত্র। আন্দোলনে অনড় কৃষকরা তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে ঠায় বসে রয়েছে দিল্লির সিঙ্ঘু সীমান্তে। এই প্রেক্ষিতে সরাসরি না হলেও ডিজিটাল মাধ্যমে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের কাছে পৌঁছতে চেষ্টার...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আরও ১১ হাজার ৮০০ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৭৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১১ হাজার ৮০০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ৬১২ জন। আক্রান্ত হয়েছেন ৭...বিস্তারিত

মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়

মডার্নার করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছেছে। ফাইজারের পর মডার্নার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা। বুধবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেয় কানাডা। এর আগে শুধু যুক্তরাষ্ট্র এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ডোজের কিছুটা পাঠানো হয়েছে এই চালানে। ডিসেম্বরের শেষ নাগাদ বাকিটা পাওয়ার কথা দেশটির। সম্মেলনে হেলথ কানাডার...বিস্তারিত