হোম বিনোদন অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আব্দুর কাদের
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আব্দুর কাদের

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আব্দুর কাদের

0
0

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই।

আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার আরিফ মাহমুদ।

অনেকদিন ধরে দেশের জনপ্রিয় এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।সোমবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *