fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

পাকিস্তান সামরিক পদক্ষেপ নেবে না: ইমরান খান

তালেবান জোর করে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও পাকিস্তান তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন এক সময় এ মন্তব্য করলেন যখন বিভিন্ন মহল তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করবে বলে আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের...বিস্তারিত

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বিমান হামলা

ইরাক-সিরিয়া সীমান্তে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (২৮ জুন) তথ্যটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স ও সানা। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায়...বিস্তারিত

আজ থেকেই গণপরিবহন বন্ধ

পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সেই কঠোর লকডাউনের সঙ্গে জনসাধারণকে খাপ খাইয়ে নিতে আজ সোমবার থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় কী কী খোলা থাকবে, আর কী কী বন্ধ থাকবে, তা জানিয়েছে সরকার। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিধি-নিষেধের মেয়াদ শেষে পহেলা জুলাই...বিস্তারিত

একদিনেই বিপুল সংখ্যক তালেবান নিহত,আহত ১৩৭

আফগানিস্তানে গত শুক্রবার থেকে দেশব্যাপী পরিচালনা করা অভিযানে একদিনেই বিপুল সংখ্যক তালেবানকে হত্যায় সক্ষম হয়েছে সেনা সদস্যরা। এতে গুরুতর আহত হয়েছে আরো ১৩৭ তালেবান সদস্য। পুনরায় উদ্ধার করতে সক্ষম হয়েছে অনেকগুলো জেলা। শনিবার দেশটির প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে আফগানিস্তান টাইমস। চুক্তি অনুযায়ী মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাচ্ছে। এই সুযোগে...বিস্তারিত

দেশের টিভি চ্যানেলে তুরস্কের সিনেমা

তুরস্কের বিভিন্ন সিরিয়াল দেশের টিভি চ্যানেলগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কয়েক বছর আগে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান বাংলায় ডাবিং করে টেলিভিশনে প্রচার করলে সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ধারাবাহিকতায় বিভিন্ন চ্যানেলে আরও বেশ কয়েকটি ধরাবাহিক প্রচার করা হয়। এখনো বেশ কয়েকটি প্রচার হচ্ছে। এবার তুরস্ক থেকে ছয়টি সিনেমা আমদানি করছেন আমদানিকারক প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র। সম্প্রতি...বিস্তারিত

রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ

লকডাউন ঘোষণার পরে থেকে শিমুলিয়ায় ফেরিঘাটে মানুষের ঢল নেমেছে। দলে দলে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। এদিকে, যাত্রী চাপের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৬ ফেরির সব কটিই চলাচল করছে। সংশ্লিষ্টরা জানান, পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিসেবায় যানবাহনের পাশাপাশি বিধিনিষেধ উপেক্ষা করেই যাত্রী পারাপার করা হচ্ছে। তারপরও দুই পাড়েই শতশত যান পারাপারের অপেক্ষায়। রাজধানী ছাড়ার পাশাপাশি...বিস্তারিত

পোপকে ক্ষমা চাইতে বললেন কানাডার প্রধানমন্ত্রী

চার্চ পরিচালিত স্কুলে শিশুদের কবর পাওয়ার ঘটনায় পোপকে ক্ষমা চাওয়া আহ্বান জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি কানাডার চার্চ পরিচালিত দুটি সাবেক আবাসিক স্কুলে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় ওই সময় চার্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার এ আহ্বান জানান ট্রুডো। শুক্রবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, আমি ব্যাক্তিগতভাবে পোপ...বিস্তারিত

তুর্কি বীর আরতুগ্রুল গাজীর নামে তুরস্কে ভাসমান ‘গ্যাস টার্মিনাল’

ইতিহাসে প্রথমবারের মতো ভাসমান টার্মিনাল এবং একইসাথে পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) নির্মাণ করেছে তুরস্ক। তুর্কিদের পূর্বপুরুষ ও উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আরতুগ্রুল গাজীর নামে নির্মাণ করা নৌটার্মিনালটি ইতিমধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত। ২৫ জুন শুক্রবার তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী জেলা হাতায়ের জলসীমায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ভাসমান টার্মিনালের উদ্বোধন করেন। শেষে সেটি পানিতে আনুষ্ঠানিক...বিস্তারিত

যে কারণে লকডাউনের সময় পরিবর্তন

দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য আগামী সোমবার (২৮ জুন) দেশজুড়ে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পিছিয়ে পরে ১ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই অবশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইঙ্গিত দিয়েছিলেন যে, জুন ক্লোজিংয়ের জন্য সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব...বিস্তারিত

ইউরোর কোয়ার্টারে ডেনমার্ক

১৯৯২ সালের ২৬ জুন সুইডেনের মাঠে রূপকথা লিখে ইউরোপসেরা হয়েছিল ডেনমার্ক। ২৯ বছর পর সেই ২৬ জুনে আরও একবার নিজেদের চেনালো ডেনমার্কের ফুটবলাররা। গ্রুপ পর্বের দুই ম্যাচে হেরেও প্রথম দল হিসেবে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠলো ডেনমার্ক। শনিবার আমস্টারস্টাম অ্যারেনায় ওয়েলসকে ৪-০ গোলে হারায় ডেনমার্ক। এবারের ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিলো ডেনমার্ক।...বিস্তারিত

বিশ হাজার বছর পূর্বেও করোনা ছিল

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দেড় বছর ধরে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও এখনো ভাইরাসটির কবল থেকে পুরোপুরি মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। বলা হচ্ছে, ২০ বছর আগেও ভাইরাসটি পৃথিবীতে আঘাত হেনেছিল। তখন এটি মূলত পূর্ব এশিয়া অঞ্চলের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। খবর সিএনএন।...বিস্তারিত

চুমু খেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনা ভাইরাস বিধিনিষেধ অমান্য করে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধু গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। গতকাল শনিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে লিখিত চিঠি দিয়ে তিনি পদত্যাগ করেছেন। এদিকে, ম্যাট হ্যানককের বিদায়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ফিরেছেন পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিবিদ ৫১...বিস্তারিত

কাল থেকে গণপরিবহন বন্ধ!

করোনার তীব্রগতি ঠেকাতে সারাদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত ‘সীমিত পরিসরের লকডাউন,’ তবে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই বৃহস্পতিবার থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। কাল থেকে শুরু হতে যাওয়া ‘সীমিত পরিসরের লকডাউন’ সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে বন্ধ থাকবে গণপরিবহন। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত...বিস্তারিত

কানাডায় ৪ গির্জা পুড়ে ছাই

পশ্চিম কানাডায় দুটি গির্জা আগুনে পুড়ে মাটিতে মিশে গেছে। গতকাল শনিবার (২৬ জুন) এঘটনা ঘটে। কর্মকর্তারা বলেছেন, উভয় বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা অগ্নিকান্ডটিকে সন্দেহজনক ঘটনা হিসাবে বিবেচনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গত সোমবার আরো দুটি গির্জায় আগুন লেগেছিল। শনিবারের ঘটনাসহ এক সপ্তাহের ব্যবধানে চারটি গির্জা পুড়ে ছাই হলো। এর আগে, কানাডার আদিবাসী...বিস্তারিত

মিটিংয়ের নামে আমাকে হুইস্কি খেতে ডাকে

অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম সম্প্রতি অজ্ঞাত এক পরিচালকের দিকে অভিযোগের আঙুল তুললেন। জানালেন, একজন পরিচালক তাকে মিটিং এর নামে হুইস্কি খেতে ডাকেন।নিজের ফেসবুক ওয়ালে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি। ওই পরিচালককে উদ্দেশ্য করে বলেছেন, ‘তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে?’ ঘটনাটি বিস্তারিত লিখেছেন...বিস্তারিত

কলম্বিয়ার প্রেসিডেন্ট’র হেলিকপ্টারে গুলিবর্ষণ

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৫ জুন) ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এক প্রতিবেদনে বিবিসি জানায়, গতকাল শুক্রবার হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্তে দ্য স্যানটানডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট...বিস্তারিত

ইউরো শেষ ষোলো: মুখোমুখি ইতালি-অস্ট্রিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপে টপ ফেভারিট টিমগুলোর একটি ইতালি। টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি সুপার সিক্সটিনে শনিবার রাত ১টায় মাঠে নামবে। প্রতিপক্ষ প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করা অস্ট্রিয়া। এর আগে রাত ১০টায় শেষ ষোলোর আরেক খেলা, ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস। চলতি ইউরোতে দুর্দান্ত ফর্মে থাকা দলগুলোর একটি ইতালি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে...বিস্তারিত

লকডাউনে প্রয়োজন হবে মুভমেন্ট পাস

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস চালু থাকবে। মুভমেন্ট পাস ছাড়া কাউকে বের হতে দেবে না পুলিশ। এবার অতীতের চেয়ে কঠোর হবে পুলিশ। পাড়া-মহল্লার মোড়ে মোড়ে থাকবে পাহারা। আজ শনিবার (২৬ জুন) মুভমেন্ট পাসের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো...বিস্তারিত

আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে!

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় দেড় বছর ধরে। এ অবস্থায় আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও চলমান মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনও সুযোগ নেই।’ এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮...বিস্তারিত

মারা গেলেন ফিলিস্তিন কর্তৃপক্ষের কট্টর সমালোচক

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নিজার বানাত পুলিশ হেফাজতে মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন পশ্চিমতীরের বাসিন্দারা।বৃহস্পতিবার বিক্ষোভে অংশ নেন অসংখ্য ফিলিস্তিনি। খবর মিডল ইস্ট আইয়ের। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক কেন্দ্র রামাল্লায় বিক্ষোভ থেকে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান ওঠে। ‘গদি ছাড়ো আব্বাস’, ‘মানুষ এ সরকারের পতন চায়’— এ ধরনের...বিস্তারিত