fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

মুসলিম খেলোয়াড়দের সংগঠন ‘অ্যাথলিট চার্টার’

মুসলমান পুরুষ ও নারী খেলোয়াড়দের সমর্থন করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসার লক্ষে একটি চার্টার বা সনদ প্রকাশ করা হয়েছে। গত শনিবার এটি প্রকাশ করা হয়, যাকে বলা হচ্ছে ‘মুসলিম অ্যাথলিট চার্টার’। আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে। এই ধারণা এসেছে এবাদুর রহমানের মাথা থেকে। ‍যিনি ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-র সঙ্গে কাজ...বিস্তারিত

ভারতের মানচিত্রে কোথাও কাশ্মির নেই

টুইটার তাদের ওয়েবসাইটে ভারতের একটি ভুল মানচিত্র প্রদর্শন করেছিল। যেখানে জম্মু-কাশ্মির এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানো হয়। এ নিয়ে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠার পর দেশটিতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, মানচিত্রকে বিকৃতভাবে উপস্থাপনের ফলে যে বিতর্ক তৈরী হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে। বজরং দলের এক...বিস্তারিত

নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি: শিখ নারী

ভারতের জম্মু ও কাশ্মিরের বিভিন্ন শিখ দল বলছে যে তাদের ধর্মের দু’নারী শ্রীনগরে অপহৃত হয়েছেন, তাদের জোর করে ধর্মান্তরিত ও বিয়ে করেছে ভিন্ন ধর্মের ব্যক্তিরা। এ অভিযোগের প্রেক্ষিতে ওই দুই শিখ নারীদের মধ্যে একজন ওই দাবি করেন। ‌‌আমি ইসলাম গ্রহণ করেছি নিজের ইচ্ছায় আর বিয়ে করেছি আদালতের মাধ্যমে- জোরালভাবে এমন দাবি করলেন ইসলামে ধর্মান্তরিত এক...বিস্তারিত

নোবেল বললেন,বাবা হচ্ছি; স্ত্রী বললেন মা হচ্ছি না!

মাইনুল হাসান নোবেল। শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন তেমনি একটা শ্রেণি তার নানা সময়ের ‘আচরণে’ অসন্তোষ প্রকাশ করে।সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার...বিস্তারিত

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: বাইডেন

ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভান রিভলিনকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানকে অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, ‘আমার নজরদারিত্বে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।’ হোয়াইট হাউজে এই দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব আলোচনা হয়। সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দেয়ার ক্ষেত্রে তার...বিস্তারিত

মার্কিন সেনাদের বহিষ্কার করার হুমকি দিল ইরাক

আমেরিকার বিদ্বেষী তৎপরতা অব্যাহত রাখলে মার্কিন বাহিনীকে ইরাক থেকে বহিষ্কার করা হবে। এ হুমকি দিয়েছে ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিশন। কমিশন এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি মার্কিন বাহিনী যে বিদ্বেষী তৎপরতা চালিয়েছে তা অব্যাহত থাকলে ধরে নেওয়া হবে তারা আগ্রাসনের পথকেই বেছে নিয়েছে। আর এ অবস্থায় সংসদ সব বিদেশি সেনাকে বহিষ্কারের বিষয়ে আগের...বিস্তারিত

রাজশাহী মেডিকেলে করোনায় ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত...বিস্তারিত

মার্কিন চাপে কাজ হবে না: ইমরান খান

চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের ওপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, যত চাপই আসুক, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের ৭০ বছরের বেশি সময় ধরে বিশেষ ও পরীক্ষিত...বিস্তারিত

রাজধানীতে সেনা টহল চলছে

কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের শুরুর দিন বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত...বিস্তারিত

‘ব্যাংক হলিডে’ আগামীকাল বৃহস্পতিবার,বন্ধ থাকবে লেনদেন

অর্থ বছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে লেনদেন হবে না। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় কাল দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। একদিন...বিস্তারিত

হিজবুল্লাহ প্রধানের সাথে হামাস নেতার বৈঠক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটিকাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সাথে বৈঠক করেছেন। সংবাদ সংস্থা আল-মানার জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো গভীরতর করার ওপর জোর দিয়েছেন। এ সময় তাদের মধ্যে সাম্প্রতিক সোর্ড অব কুদস অভিযান ও গাজা যুদ্ধ...বিস্তারিত

কারণ ছাড়া বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার

আগামীকাল বৃহস্পতিবার থেকে জারি করা সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এমনও হতে পারে প্রথম দিন ডিএমপিতে পাঁচ হাজার মানুষ গ্রেফতার হয়েছে। এবার আমরা অত্যন্ত শক্ত থাকবো।’ বুধবার (৩০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ...বিস্তারিত

গজনি দখলে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি দখলে নিতে প্রচণ্ড হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। শহরটি নিয়ন্ত্রণ নিতে সেখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে তাদের। মঙ্গলবার তারা রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। খবর আল জাজিরার। আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি বাহিনী...বিস্তারিত

শেষ পর্যন্ত আফগানিস্তান ছাড়ল জার্মান সেনারা

আফগানিস্তানে আর কোনো জার্মান সেনা নেই। দীর্ঘ ২০ বছর পর গতকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে সর্বশেষ বাকি থাকা ৫৭০ জন সেনাকে ফিরিয়ে নিয়েছে জার্মানি। আফগানিস্তানের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তালেবান এখন একের পর এক জেলা দখল করছে। আফগান সেনাবাহিনীর সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে জার্মানি তাদের সব সেনা দেশে ফিরিয়ে নিল। আগামী ১১...বিস্তারিত

শান্তির খোঁজ পেয়েছেন শ্রাবন্তী!

গত কয়েক মাসে অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি আলোচনায় আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বামী রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রমাগত চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে দু’জনের রসায়ন নিয়ে। নেটমাধ্যমেও বিভিন্ন পোস্টে তাদের খারাপ সম্পর্কের বিষয়টি পরিস্কার। কিন্তু সব ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। এই...বিস্তারিত

৬০০ কোটি ডলার পাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সংস্থাটির ১২টি শান্তিরক্ষা মিশনের আগামী বছরের জন্য প্রায় ৬০০ কোটি ডলার বাজেটে সম্মত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ব্যয়ের জন্য এই বরাদ্দে সম্মত হয়। বুধবার সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এই বাজেট অনুমোদন দেবে। কূটনীতিকরা বলছেন, এই বাজেট বরাদ্দের মধ্য দিয়ে শান্তিরক্ষা মিশনের সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়া...বিস্তারিত

এমবাপ্পেকে যে বার্তা দিলেন পেলে

সেরা তারকা হলেই যে সবসময় সাফল্য এসে ধরা দেবে তা কখনই নয়। সবসময় যে দলের ত্রাতা হবেন তাও নয়।ইউরো মঞ্চে সোমবার রাতে বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।এদিন শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে সুইজারল্যান্ডের জয়ে ‘খলনায়কে’ পরিণত হয়েছেন এমবাপ্পে।২০১৮ বিশ্বকাপ এমবাপ্পেকে রাজা বানিয়েছিল।  ইউরো-২০২০ ফকির বানিয়ে দিল! অথচ এবারের ইউরোতে ফ্রান্সের স্বপ্নসারথি...বিস্তারিত

হোটেল-রেস্তোরাঁ যেভাবে খোলা থাকতে পারে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে। বুধবার সকালে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।এতে শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত...বিস্তারিত

সর্বোচ্চ তাপমাত্রা কানাডায়, ৭০ জনের মৃত্যু

কানাডায় তাপপ্রবাহে অসুস্থ হয়ে গত সোমবার থেকে এ পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছে। যাদের বেশির ভাগই বয়স্ক ব্যক্তি। ব্রিটিশ কলম্বিয়ার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।এ দিকে সিএনএন জানায়, শুক্রবার থেকে এ অঞ্চলে ২৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ’অভূতপূর্ব সময়’ উল্লেখ করে প্রদেশের প্রধান শব-পরীক্ষক লিসা লাপয়েন্টে এক বিবৃতিতে জানান, গত এক...বিস্তারিত

আলিয়া এলেন শাহরুখের ঘরে

সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এর শ্যুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার শাহরুখ খানের হোম প্রোডাকশনের সহ প্রযোজনায় ছবি ‘ডার্লিংস’এর জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে স্ক্রিপ্টের কপি হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে রাজি অভিনেত্রী স্ক্রিপ্ট হাতে নিয়ে ছবি স্টোরি করেছেন। ছবির পাশাপাশি ক্যাপশনে লেখা, ‘আমার আজকের দিন’।...বিস্তারিত