fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

অনশনে ৬১ দিন পার করলেন ফিলিস্তিনি যুবক

ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনি তরুণ গাদানফার আবু আতওয়ান নিজের মুক্তির দাবিতে অনশনের ৬১তম দিন পার করেছেন। ইসরাইলের রেহভুত জেলার কাপলান মেডিক্যাল সেন্টারে বন্দী অবস্থায় রোববার দিনটি পার করেছেন তিনি। ফিলিস্তিনি বন্দীদের সংগঠন ডিটেইনিইস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স কমিশনের মুখপাত্র হাসান আবেদ-রাব্বু জানান, অনশনের কারণে আবু আতওয়ান ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে পানি জমে গিয়ে হৃৎপিণ্ড...বিস্তারিত

যে বলবেন মুসলিমরা ভারতে থাকবেন না,সে হিন্দু নয়: আরএসএস প্রধান

হিন্দু মুসলিম ঐক্যই প্রধান। ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রোববার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এ কথা বললেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবত। পাশাপাশি তার মন্তব্য, ‘যে বা যারা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান একই উৎস থেকে এসেছেন।’উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির...বিস্তারিত

কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় সেরা ব্রাজিল

১০০ বছরেরও বেশি পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা খেলে এই টুর্নামেন্টে। এজন্য এই টুর্নামেন্টটিকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনাকে ছাপিয়ে এই আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে। প্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শিরোপার মুকুট পরেছে উরুগুয়ে। ১৫টি ট্রফি জিতেছে তারা। তাদের সর্বশেষ...বিস্তারিত

পুরুষদের দাড়ি রাখা ও নারীদের পর্দা করা বাধ্যতামূলক:তালেবান

আফগানিস্তানে নারীরা বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবেন না। পুরুষদেরও লম্বা দাড়ি বাধ্যতামূলক রাখতে হবে। উত্তর-পূর্ব আফগানিস্তানে তাকহার প্রদেশে এমন আইনই জারি করেছে তালেবান। এমনকি নারীদের বিয়ের জন্য পণ প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিষয়টি নিশ্চিত করে তাকহার প্রদেশের সমাজকর্মী মেরাজউদ্দিন জানিয়েছেন, এই চর্চা...বিস্তারিত

বিধিনিষেধ উপেক্ষা করে বেড়েছে মানুষের চলাচল

সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল। আজ সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও ফার্মগেট ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় আজ সড়কে মানুষের চলাচল বেশি। পাশাপাশি বেড়েছে রিকশাসহ ব্যক্তিগত যানবাহনের সংখ্যা।জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন।...বিস্তারিত

তালেবান এখন আরো বেশি আক্রমণাত্মক

২০ বছর আগে ২০০১ সালে ৯/১১-এর পর আমেরিকা আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল। তালেবান শাসনের পতন হয়েছিল। টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী চলে যাবে। ইতিমধ্যেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই তালেবান আরো বেশি আক্রমণাত্মক হয়েছে। শক্ত ঘাঁটি দক্ষিণ আফগানিস্তান থেকে তারা উত্তর দিকের এলাকা দখলে নিচ্ছে।...বিস্তারিত

সিআইডি অফিসার সুমন যুদ্ধ করবেন সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে

দেশের প্রথম সাইবার থ্রিলার `অন্তর্জাল’ ছবিতে যুক্ত হলেন অভিনেতা এবিএম সুমন। ৩০ জুন সন্ধ্যায় এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন। আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই ভাবনা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এবিএম সুমন এতে অভিনয় করবেন সিআইডির ফিনটেক সাইবার ক্রাইমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়হান চরিত্রে।প্রতি বছর সারাবিশ্বে...বিস্তারিত

ভিপি নুর-রাশেদ বললেন,ভুল বোঝাবুঝি হয়েছিল

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ সংগঠনটির অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানের মধ্যে। বেশ কয়েকবার কর্তৃত্বের বিষয় নিয়ে অভ্যন্তরীণ দ্বন্ধ তৈরী হলেও প্রথমবার প্রকাশ্যে এসেছে এ দ্বন্ধ। শুক্রবার রাতে...বিস্তারিত

অক্সিজেন সিলিন্ডার পাল্টাতে দেরি, ৬৩ রোগীর প্রাণহানি

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ জন কোভিড রোগী মারা গেছেন।রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেয়া ১০০...বিস্তারিত

ডিজিটাল গরুর হাট

করোনা প্রতিরোধে সশরীরে কোরবানির পশুর হাট এড়ানোর লক্ষ্যে আজ রোববার বেলা ১১টায় ‘ডিজিটাল গরুর হাট’র উদ্বোধন করা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বেচাকেনা করতে উৎসাহ দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এ উদ্যোগ নিয়েছে। প্রধান অতিথি হিসেবে এ হাটের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। জানা গেছে, করোনা সংক্রমণ মোকাবিলায়...বিস্তারিত

প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে পুলিশ

সোমবার (৫ জুলাই) থেকে টানা ৭ দিন পাঁচ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার (৪ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে এই সময়ে প্রতিদিন ডিএমপি’র ৫০টি থানা এলাকায় একযোগে...বিস্তারিত

‘লকডাউন’আরো ৭ দিন বাড়তে পারে

প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আরো সাতদিন বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়তে পারে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, সংক্রমণ রোধে ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। সে অনুযায়ী ঈদ সামনে রেখে বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।...বিস্তারিত

করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের।এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫ জনে এবং মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো...বিস্তারিত

করোনায় বিপর্যস্ত পর্তুগাল,সান্ধ্য কারফিউ জারি

সম্প্রতি পর্তুগালের রাজধানী ও আশপাশের শহরে করোনার উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। ইংল্যান্ডের ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। বিশেষ করে তরুণ এবং যুবকদের মধ্যে।পরিস্থিতি বিবেচনায় লিসবনসহ ৪৫টি শহরের জন্য নতুন নিদের্শনা দেয়া হয়েছে। গত ২ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রায় ৪৫টি মিউনিসিপ্যাল রয়েছে যেখানে করোনা পরিস্থিতিতে অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে।...বিস্তারিত

স্ত্রীকে চাঁদে কেনা জমি উপহার দিলেন

সুমন্ত তার স্ত্রী মার্থাকে চাঁদে কেনা জমির দলিল উপহার দিয়েছেন। আকাশের চাঁদ হাতে পেয়ে রীতিমতো আপ্লুত মার্থা বলছেন, আমাদের জীবদ্দশায় চাঁদে থাকার সুযোগ হবে না। তবে এই দলিলের ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ কোনো এক প্রজন্ম হয়তো চাঁদে থাকবে, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। সুমন্তের এমন উপহার কোটি টাকার চেয়েও দামি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিদ্যুৎ দপ্তরের সাব...বিস্তারিত

গাছে গাছে আল্লাহর জিকির

লা ইলাহা ইল্লাল্লাহ, সোবহান আল্লাহ, আলহামদুল্লিাহ, আল্লহু আকবার, আলহামদুলিল্লাহ, আসতাগফিরুল্লাহ সহ আরো অনেক জিকির এখন গাছে গাছে শোভা পাচ্ছে। পথচারীরা ওই রাস্তায় চলাচলের সময় এসব জিকির মনে মনে আবৃত্তি করে চলেছেন। অনেক পথচারীকে রাস্তায় এক মুহূর্ত দাঁড়িয়ে এসব জিকির সম্মিলিত পোষ্টারের দিকে নজর দিতে দেখা গেছে। পরে স্থানীয়দের সাথে কথা বলে পাওয়া যায় ওই খোদা...বিস্তারিত

পরীমনির ‘অভিনয়ে’ আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত : নাসির

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়ে ৩০ জুন কারামুক্ত হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওইদিন রাত ৮টার দিকে নাসির মুক্তি পান। পরীমনি ও মাদক মামলায় গ্রেফতারের পর ১৮ দিন রিমান্ডে থানায় ও কারাগারে ছিলেন নাসির। কারাগার থেকে ছাড়া পেয়ে...বিস্তারিত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

রাজধানীর তোপখানা রোডে ১২ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার দম্পতি হলেন- মো. তান‌ভির আহসান ও স্ত্রী এড‌ভো‌কেট না‌হিদ।নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার নবাবপুর গ্রামে। সে গত ৯ মাস ধরে তোপখানা রোডে ওই দম্পতির বাসায় কাজ করছিল বলেও বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

এশিয়ার কিছু অঞ্চলে বাড়লেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসাথে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৭ হাজার মানুষ। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৪২ লাখের...বিস্তারিত

নির্যাতনে মৃত্যু : মাহমুদ আব্বাসের বিরুদ্ধে উত্তাল ফিলিস্তিন

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর পর ফিলিস্তিনিদের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গভীর অসন্তোষ ব্যাপক আকার ধারণ করেছে।নিজার বানাত নামের এই ফিলিস্তিনিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। আটক থাকা অবস্থায় তাকে যে মারাত্মকভাবে পেটানো হয়েছিল, সেরকম অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে। পরে তিনি মারা যান। ওই...বিস্তারিত