fbpx
হোম জাতীয়

জাতীয়

আজ শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন

সোমবার দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৬ মিনিটের লেনদেনেই হারিয়েছে ১০০ পয়েন্ট। এরপর আরও কমতে থাকে সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচকটি ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৮২ পয়েন্টে। তবে সকাল ১০টা ৩৭ মিনিটে সূচকটি ১২০ পয়েন্ট পর্যন্ত কমে। গতকাল রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন...বিস্তারিত

ধর্ষক ও নির্যাতনকারীরা পশুর থেকেও অধম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ষক ও নির্যাতনকারীরা পশুর থেকেও অধম । ধর্ষণ প্রতিরোধে সমাজের পুরুষদেরই ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী । আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন । পরীক্ষায় পাশের ক্ষেত্রে ছেলেরা কেন নারীদের থেকে পিছিয়ে রয়েছে তার কারণ খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ।...বিস্তারিত

আন্তর্জাতিক নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস । ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে । এসময় নারীর প্রতি সহিংসতা রোধে শপথ নেন নারী-পুরুষ সবাই । শপথ বাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা...বিস্তারিত

ঐতিহাসিক ৭ মার্চ আজ

ঐতিহাসিক ৭ মার্চ আজ । ঢাকার রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই জ্বালাময়ী ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙালি জাতি । মাত্র ১৮ মিনিটের ভাষণে সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির জন্য বঙ্গবন্ধু রচনা করেন জাতির মুক্তির ইতিহাস । যেখান থেকে স্বাধীনতার প্রস্তুতির ঘোষণা মেলে । জনতার উত্তালে প্রকম্পিত হয়...বিস্তারিত

‘সনদ ছাড়া চার দেশের যাত্রী বাংলাদেশে ঢুকতে পারবে না’

করোনা মুক্তির সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে আইইডিসিআর। বুধবার দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর। বুধবার সংস্থাটি জানায়, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন...বিস্তারিত

বিত্তশালী আওয়ামী লীগ নেতাদের তালিকা হয়েছে

বিত্তশালী আওয়ামী লীগ নেতাদের তালিকা করা হয়েছে। বিগত কয়েক বছরে দলের অসংখ্য নেতাকর্মী হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। অথচ তাদের বৈধ আয়ের উৎস বলতে তেমন কিছু নেই। রাজধানীসহ সারাদেশের এমন নেতাদের বিত্ত-বৈভবের বিবরণসংবলিত একটি গোপন প্রতিবেদন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে সম্প্রতি দেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রতিবেদন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই...বিস্তারিত

‘বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ’

করোনা ভাইরাস মোকাবেলায় দেশের স্বার্থে প্রবাসীদের দেশে আসা এবং বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক একথা বলেন। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা ও...বিস্তারিত

‘সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবে সরকার’

সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এজন্য ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর উদ্যোগ।...বিস্তারিত

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস

বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন ২ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম উড়ানো হয় লাল সবুজের এ পতাকা। সময়টা ৪৯ বছর আগে। ১৯৭১ সাল, বাঙালির যুগ সন্ধিক্ষণ। অন্যায় অবিচারের বিরুদ্ধে লাখো জনতার ক্ষোভে আশার স্ফুলিঙ্গ হয়ে এসেছিল লাল সবুজে মোড়ানো বাংলাদেশের মানচিত্রে। এ প্রসঙ্গে আ স ম আবদুর রব বলেন, আমি যখন পতাকা মেলে ধরলাম তখন...বিস্তারিত

সুরকার সেলিম আশরাফ আর নেই

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার সেলিম আশরাফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আলম আরা মিনু বিষয়টি জানিয়ে লিখেছেন, অদির বাবা, বিশিষ্ট...বিস্তারিত

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ৭ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫-এর সঙ্গে গোলাগুলিতে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, গতকাল রোববার মধ্যরাত থেকে টেকনাফের জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে কুখ্যাত ডাকাত দল জকি গ্রুপের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

‘বীর বাঙালী অস্ত্র ধরো-সোনার বাংলা মুক্ত করো’

একাত্তরের মার্চ ছিল মুক্তিকামী জনতার আন্দোলনে উত্তাল । বাংলা ছিল অগ্নিগর্ভ । ঢাকা জুড়েই স্লোগান আর স্লোগান । ‘জাগো জাগো, বাঙালী জাগো’, ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব’, ‘বীর বাঙালী অস্ত্র ধরো-সোনার বাংলা মুক্ত করো’ এমন হাজারো স্লোগানে ঢাকাসহ উত্তাল ছিল সারাদেশ । আমাদের গৌরবের মাস, অহংকারের মাস মার্চ মাস...বিস্তারিত

দৃষ্টি দিতে হবে মশা যেন ভোট খেয়ে না ফেলে: প্রধানমন্ত্রী

দুর্নীতি অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকাল সাড়ে দশটার কিছু পরে প্রধনমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে প্রথমে ঢাকার নবনির্বাচিত দুই সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান । এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ কাউন্সিলরকে...বিস্তারিত

তাপস-আতিকুলকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে নবনির্বাচিত দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় নিজ কার্যালয়ে তাদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র...বিস্তারিত

নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএসসি পর্যন্ত পাঠ্যক্রমে কোনো বিভাজন দরকার নেই। আর নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার  (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, গবেষণার মাধম্যে সবকিছু করা যায় এটা বাস্তব। গবেষণা ছাড়া কোনো কিছুর উৎকর্ষতা লাভ করা যায় না।...বিস্তারিত

দেশসেরা ১৭২ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশসেরা ১৭২ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৮ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই স্বর্ণপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই স্বর্ণপদক দেয়া হয়। এবছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা...বিস্তারিত

জঘন্যতম দিনের ১১ বছর আজ

পিলখানা হত্যাকাণ্ডের জঘন্যতম দিনের ১১ বছর পূর্ণ হলো আজ । ২০০৯ সালের এইদিনে ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । সেই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারান ৫৮ জন সেনাসদস্য । বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন...বিস্তারিত

হজ প্যাকেজ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আসন্ন মৌসুমের জন্য হজ প্যাকেজ ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। এর আগে প্রথম তিন ধরনের প্যাকেজ প্রস্তাব করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রস্তাবিত হজ প্যাকেজ-১-এ ব্যয় ধরা...বিস্তারিত

মুজিববর্ষ উপলক্ষে আসছে ২০০ টাকার নোট

বাজারে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো আগামী মার্চ মাসে ২০০ টাকার নোট বাজারে পাওয়া যাবে । এ বিষয়ে গতকাল শনিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার...বিস্তারিত

বোন শেখ রেহানা ও কন্যা পুতুলকে নিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনজনের হাসিমুখ, পোশাক, চারপাশের আলো আর পেছনে বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল ছবি যেন এক মায়াময় আবহ তৈরি করেছে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী পরিদর্শনের ফাঁকে বঙ্গবন্ধুকন্যা এ সেলফি তোলেন। শিল্পকলা একাডেমির...বিস্তারিত