fbpx
হোম জাতীয়

জাতীয়

দেশে করোনাভাইরাসে আরো ৩৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৯২ জন। এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৩৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন করোনা রোগী। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস...বিস্তারিত

বাংলাদেশ-ভারতের অর্থনীতিকে আরো সংহত করার গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের অর্থনীতিকে আরো সংহত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশ বৈশ্বিক ও আঞ্চলিক ভ্যালু-চেইন আরো সমৃদ্ধ করতে পারে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমত্যের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরো সংহত করে বৈশ্বিক ও আঞ্চলিক ভ্যালু-চেইন সমৃদ্ধ করতে পারে। বৃহস্পতিবার...বিস্তারিত

এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এদেশের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়েই বসবাস করবে। বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। সব...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৩২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন করোনা রোগী। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে জনতার ঢল। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের হাতে লাল-সবুজের পতাকা নিয়ে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে...বিস্তারিত

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কারো সঙ্গে আপোশ নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের এই দিনে আমাদের শপথ সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ডালপালা বিস্তার করেছে; সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কারো সঙ্গে আপোশ নয়। বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয়...বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মহান বিজয় দিবসের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিবরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের...বিস্তারিত

আজ মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জন্ম হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের। পরাধীনতার শেকল ভেঙে আজকের দিনেই বাঙালি জাতি প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছর শোষণ ও নির্যাতনের শিকার হওয়ার পর জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। যথাযোগ্য মর্যাদায়...বিস্তারিত

পৌষের প্রথম দিন আজ…

প্রকৃতিতে শীত এসেছে বহু আগেই। তবে বর্ষপঞ্জিকায় আজই পৌষের প্রথম দিন। বঙ্গাব্দ ১৪২৭-এর শীত ঋতুর প্রথম দিন! শিশিরভেজা নতুন সকালে আনুষ্ঠানিক সূচনা হলো। গতকাল বিদায় নিয়েছে হেমন্ত। ঋতুর পরিবর্তনে পৌষ আর মাঘ—দু’মাস শীতকাল। পঞ্জিকার হিসাবে আজ শীতের শুরু হলেও ক’দিন ধরেই হিমেল হাওয়ার ঝাপটা আর ঘন কুয়াশা জানান দিচ্ছিল শীতের আগমনীবার্তা। ঘাসের ডগায়, পাতার কিনারে...বিস্তারিত

বঙ্গবন্ধুর পলাতক ৪ খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত…

বঙ্গবন্ধুর পলাতক চার খুনি শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি...বিস্তারিত

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর ভাষণটি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ মিনিটের ভাষণটি মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়েছে। সাধারণত অন্যান্য বছর বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্যারেড এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে তা করতে না...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৭৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন করোনা রোগী। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ...বিস্তারিত

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার ‘বীর নিবাস’ তৈরি করবে সরকার !

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য দ্বিতীয় পর্যায়ে ১৪ হাজার পাকাবাড়ি নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পতাকার রং লাল-সবুজে রাঙানো এসব বাড়ির নাম হবে ‘বীর নিবাস’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে একতলা এসব বাড়ি বরাদ্দ দেয়া হবে। বারান্দাসহ দুই বেডরুমের প্রতিটি বাড়িতে থাকবে আলাদা শৌচাগার ও টিউবওয়েল। গরু-ছাগল ও হাঁস-মুরগি পালনের জন্যও পৃথক...বিস্তারিত

৩০ জানুয়ারি দেশের ৬৪টি পৌরসভায় নির্বাচন

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এসব পৌরসভায় ভোট হবে আগামী ৩০ জানুয়ারি। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষ ৩ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। নির্বাচন কমিশনের...বিস্তারিত

২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, গতকাল (রোববার) পর্যন্ত ১ হাজার ২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা করা হয়েছে। এই তালিকাই শেষ না। দেশব্যাপী আরো...বিস্তারিত

জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ…

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করার লক্ষ্যে নানা শ্রেণি-পেশার মানুষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জাতির বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নেন। সোমবার সকাল ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মিরপুর...বিস্তারিত

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ও...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৯ জনে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৯৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ...বিস্তারিত

করোনাভাইরাসে কর্মহীন হয়ে যাওয়া শ্রমিকরা ৯ হাজার টাকা করে পাবেন

করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। ৩ মাসে তারা মোট পাবেন ৯ হাজার টাকা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম- এর আওতায় তাদের এই আর্থিক সহায়তা দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ওসমানী...বিস্তারিত

সুইজারল্যান্ডকে বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের বড় জনশক্তি রয়েছে। বিভিন্ন রকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে, যাতে এই জনসম্পদকে দেশের উন্নয়নে ভালোভাবে কাজে লাগানো যায়। বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এর সঙ্গে সাক্ষাৎকালে এসব...বিস্তারিত