fbpx
হোম জাতীয়

জাতীয়

আজ মহান শিক্ষা দিবস

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদ এবং একটি গণমুখী শিক্ষানীতির দাবিতে ছাত্র-জনতার ব্যাপক গণ আন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত এ শিক্ষা দিবস। তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের দুই মাসের মাথায় ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর এস এম শরীফের নেতৃত্বে গঠন করেন শরীফ কমিশন খ্যাত শিক্ষা কমিশন। ১৯৫৯ সালের ২৬...বিস্তারিত

সরকারের গাফিলতির কারণেই ইভ্যালি জনসাধারণের সঙ্গে প্রতারণার সুযোগ পেয়েছে

সরকার ও প্রশাসনের গাফিলতির কারণেই ইভ্যালি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধীবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। রুমিন ফারহান বলেন, ইভ্যালির কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। এর দায় সরকারকে নিতে হবে। সরকারের নাকের ডগায় বসে...বিস্তারিত

দেশেই ভ্যাকসিন তৈরি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে অতি দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এখন পর্যন্ত ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে বলেও তিনি জানান। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়নের সময় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যে উপস্থাপিত বিভিন্ন অভিযোগ ও...বিস্তারিত

কী আলোচনা করছি আমরা, অদ্ভুত লাগে: সংসদে রুমিন ফারহানা

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশ যায় কোন দিকে, মানুষের সমস্যা যায় কোন দিকে।  মানুষ কোন বিষয় নিয়ে সাফার করছে আর আমরা আলোচনা করছি কী? অদ্ভুত লাগে। বুধবার সংসদ অধিবেশনে দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি একথা বলেন। রুমিন ফারহানা বলেন, করোনাকালে অর্থনৈতিকভাবে কতগুলো পরিবার পঙ্গু হয়ে গেছে সেই খবর কি আমাদের কাছে আছে? করোনাকালে...বিস্তারিত

আবারও সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে বিরোধীদের তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যসেবার বেহাল দশা, মেডিকেল কলেজগুলোর ভুতুড়ে অবস্থা, ডাক্তার, নার্স, টেকনোলজিস্টের অভাব ও সেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অদক্ষতার কথা বলেন বিরোধী দলীয় এমপিরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) সংসদে মেডিকেল কলেজ গভর্নিং বডি রিপিল অর্ডিনেন্স বিল ২০২১ পাস হওয়ার সময় বিরোধী দল জাপা ও বিএনপি এমপিদের তোপের মুখে...বিস্তারিত

মার্চ-এপ্রিলের মধ্যে ২৪ কোটি টিকা আসবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে। এই টিকা আগামী বছরের (২০২২ সাল) মার্চ- এপ্রিলের মধ্যে আমরা পাব বলে আশা করছি। বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, এর মধ্যে ২...বিস্তারিত

আবারও এইচএসসি ফরম পূরণের সময় বাড়লো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ২২ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের...বিস্তারিত

‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র থাকছে আরও ৫ বছর, সংসদে বিল

জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে সংসদে বিল উঠেছে। বুধবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘বিদ্যুৎ ও জ্বলানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সঙ্কট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক...বিস্তারিত

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর মত দিয়েছে আইন মন্ত্রণালয়। সাবেক এ প্রধানমন্ত্রীর সাজা স্থগিতের মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হবে। তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। এরইমধ্যে তার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করার পক্ষে আইন মন্ত্রণালয়...বিস্তারিত

মির্জা ফখরুলকে তুলোধুনো করলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার তুলোধুনো করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফখরুলসহ দলটির কর্মীদের উদ্দেশে জাফরুল্লাহ বলেছেন, আমি চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি। এ রাজনৈতিক নেতাকর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই। শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ এর আগে চেঞ্জ টিভিকে দেওয়া এক...বিস্তারিত

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শেখ হাসিনার নির্দেশ

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি...বিস্তারিত

এখনই তালেবান সরকারকে স্বীকৃতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে। মঙ্গলবার আফগানিস্তানে...বিস্তারিত

মহাপরিচালক ঘোষণার পরই ইন্তেকাল করেন মুফতি আব্দুস ছালাম

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মুফতি আবদুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সালামকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগে...বিস্তারিত

জাপানি মাকে নিয়ে সংক্রান্ত সব ভিডিও সরানোর নির্দেশ

জাপানি মা চিকিৎসক নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এসব ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ও সাইবার টিমকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট...বিস্তারিত

জাতীয় সরকার গঠনে যাদের নাম ঘোষণা করলেন ডা. জাফরুল্লাহ

সত্যিকারের নির্বাচন কমিশনের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার দুপুরে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম‌এজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী স্মরণ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ও তার প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় স্মরণ মঞ্চ এ আলোচনা সভার আয়োজন করে।প্রধানমন্ত্রী শেখ...বিস্তারিত

খালেদা জিয়ার চিত্রনায়িকা হওয়ার কথা ছিল:তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে এক মতবিনিময় সভায় বলেছেন, বেগম জিয়া তার স্বামী হত্যার বিচার চাননি। তার চিত্রনায়িকা হওয়ার কথা ছিল। তিনি ঘুম থেকেই উঠতেন না। গতকাল রবিবার বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন তিনি। প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন...বিস্তারিত

ঘুষ খেলে নামাজ হবে না: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, হারাম কিছু খেলে নামাজ হবে না, ঘুস খেলে নামাজ হবে না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান সারা দিন কী করলেন। রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব।...বিস্তারিত

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এম.পি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৭) প্রিয় জন্মভূমি শাহজাদপুরে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন । শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা শাহজাদপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে তার ইচ্ছা অনুযায়ী চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এসময় প্রিয় নেতাকে শেষ বিদায়...বিস্তারিত

৫ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত

টেকনিক্যাল কমিটির অভিমত না পাওয়ায় স্কুল খোলার বিষয়ে গতকালও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ৫ থেকে ১০ শতাংশের মধ্যে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে কি না, এমন বিষয়ে টেকনিক্যাল কমিটির অভিমত চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু গতকাল পর্যন্ত অভিমত পায়নি। আজ বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির অভিমত পাওয়া যেতে পারে বলে শিক্ষা...বিস্তারিত

বাংলাদেশে তালেবান ও জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক...বিস্তারিত