fbpx
হোম জাতীয়

জাতীয়

দুইদিনে রাজধানীতে ফিরেছেন ১২ লাখের অধিক মানুষ

করোনা সংক্রমণরোধে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে দুইদিনে ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৮৭ হাজার ৭৫২ জন । একই সময়ে ঢাকা ছেড়েছেন ৯ লাখ ১৬ হাজার ৬০৪ জন । ঢাকায় প্রবেশ ও বের হওয়া মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। গতকাল রোববার (২৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিম ব্যবহারকারীর সংখ্যাগুলো তুলে...বিস্তারিত

মোড়ে মোড়ে চেকপোস্ট, যানবাহনের চাপও কম

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে রোববার। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কম। শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে আগের মতোই। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিত্যপণ্যের দোকান ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। বেশ কিছু...বিস্তারিত

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে গতকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধে আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীতে মানুষের চলাচল কিছুটা বেড়েছে। এদিন সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান...বিস্তারিত

একদিনেই ঢাকায় ফিরলেন সাড়ে ৮ লাখ সিমকার্ড ব্যবহারকারী

ঈদুল আজহার পর গত একদিনে (২২ জুলাই) ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন ঢাকায় এসেছেন। এদিকে গত ৮ দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৬৮৩। শনিবার (২৩ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন। চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস...বিস্তারিত

ইমরান খান কে আম পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হয়েছে। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো হাঁড়িভাঙা আম ঈদুল-আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল বিভাগে হস্তান্তর করা হয়। আমগুলো গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর...বিস্তারিত

বিধিনিষেধ চলাকালীন ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত

করোনার সংক্রমণ রোধে আগামীকাল ভোর থেকে শুরু হচ্ছে ‘কঠোরতম’ বিধিনিষেধ। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে এই সময়েও ব্যাংক খোলা থাকবে। সীমিত সময়ের জন্য চলবে লেনদেন। আগামী রোববার থেকে ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো গ্রাহক চাহিদামতো শাখা খোলা রাখবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত...বিস্তারিত

আজ থেকে কঠোর বিধিনিষেধ, মানতে হবে যেসব নির্দেশনা

কঠোর বিধিনিষেধ আজ (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও আরোপ করা হয়েছে। করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩টি শর্ত যুক্ত করে এবারের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধের জন্য ১৩ জুলাই মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কঠোর বিধিনিষেধে যে ২৩ নির্দেশনা মানতে হবে সেগুলো হলো :...বিস্তারিত

এবার ঢাকা ফেরার যুদ্ধ শুরু

ঈদ শেষে এবার ঢাকায় ফেরার যুদ্ধ শুরু হয়েছে। ঈদের রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। এ কারণে জেলা শহরগুলোতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে সকালের দিকে সড়ক-মহাসড়কে ঢাকামুখী যানবাহন ও মানুষের তেমন প্রভাব পড়েনি। দুপুরের পর থেকে এই চাপ বাড়বে...বিস্তারিত

ঢাকা ছেড়েছে প্রায় ৮৩ লাখ মানুষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিনে প্রায় ৮৩ লাখ মানুষ রাজধানী ছেড়েছে। এমনই একটি হিসাব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রাজধানীর বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে বুধবার (২১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। ফেসবুকে মন্ত্রী লেখেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই...বিস্তারিত

লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা শেষে আবারো কঠোর লকডাউন শুরু হবে ২৩ জুলাই থেকে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া লকাডাউনের শিথিলতা নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে গণমাধ্যমকে ফের বিধি-নিষেধের বিষয়ে তথ্য দেন প্রতিমন্ত্রী। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের...বিস্তারিত

ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় : স্বাস্থ্য মহাপরিচালক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এ বি এম খুরশিদ আলম। তিনি বলেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সাথে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না...বিস্তারিত

ঘরমুখো হাজারো মানুষের ঈদ কাটল মহাসড়কে

মহামারির মধ্যে এলো আরও একটি ঈদ। ঘরে ঘরে চলছে ঈদের আনন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরেছেন লাখ লাখ মানুষ। তবে যানজটের কবলে পড়ে ঘরমুখো হাজারো মানুষের ঈদ কাটছে মহাসড়কেই। ঘরমুখো মানুষের ভীড় আর অতিরিক্ত যানবাহনের চাপে কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বড় ধরনের যানজট তৈরি হচ্ছে। ঈদের দিন সকালেও একই চিত্র দেখা...বিস্তারিত

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় স্বাস্থ্যবিধি মেনে আজ সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন। প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখ এ ঈদ পালিত হয়। যদিও করোনা মহামারির কারণে গত বছরের মতো এবার স্বাস্থ্যবিধি মেনে পালন করতে হচ্ছে। ঈদগাহে...বিস্তারিত

টিকা নিলেন খালেদা জিয়া

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি টিকা নেন। গতকাল সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে পৌঁছান। এরপর তিনি টিকা নেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যান। বিষয়টি টেলিফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই সময়ে হাসপাতালে...বিস্তারিত

ঈদে রাজধানী ছাড়লেন ৫০ লাখেরও বেশি মানুষ

টানা দুই সপ্তাহ পর ১৫ জুলাই থেকে শিথিল করা হয় কঠোর বিধিনিষেধ। সিম ব্যবহারকারীর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পর্যালোচনায় দেখা যাচ্ছে, ওইদিনই প্রায় সাড়ে সাত লাখ মানুষ ঢাকা ছেড়েছে। গতকাল পর্যন্ত শৈথিল্যের প্রথম পাঁচদিনে রাজধানী ছেড়েছে অর্ধকোটি মানুষ। এ ধারাবাহিকতা বজায় থাকলে আজ মঙ্গলবার ঢাকা ছাড়তে পারে আরও ১০-১৫ লাখ। ২৩ জুলাই...বিস্তারিত

ঝুঁকি নিয়েই ছুটছে মানুষ

করোনাভাইরাস সংক্রমণসহ নানা ঝুঁকি নিয়েই ঈদে বাড়ি ফিরছে মানুষ। শেষ মুহূর্তে বাড়ি ফেরার তাড়া সর্বত্র। বাস, লঞ্চ, ট্রেনে করে সবাই যাচ্ছেন যার যার গন্তব্যে। কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। রাজধানীর গণপরিবহনেও দেখা গেছে গাদাগাদি করে মানুষ চলাচল করছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল সোমবার। প্রতিটি লঞ্চে গাদাগাদি করে উঠেছেন যাত্রীরা।...বিস্তারিত

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামীকাল বুধবার। ‘ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ এল আবার দুসরা ঈদ! কোরবানী দে, কোরবানী দে, শোন খোদার ফরমান তাগিদ…’—কবি কাজী নজরুল ইসলামের এই কাব্যসুর আকাশ-বাতাস মন্দ্রিত করে মনপ্রাণ উজালা করে তুলছে ঈদের আনন্দ রোশনাইয়ে। আল্লাহ তায়ালার প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক...বিস্তারিত

মাত্র ৭ টাকায় চিকিৎসার ব্যবস্থা করে দেবন জাফরুল্লাহ চৌধুরী

দিনে মাত্র ৭ টাকায় রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন।আপনাদের...বিস্তারিত

সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ,ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়

ঈদ সামনে রেখে এখন সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ এবং ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়। ভিড় বাড়ায় যাত্রাপথে ভোগান্তিও বেড়েছে। এদিকে ঈদের শেষ মুহূর্তে মানুষের চাপ বাড়লেও গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। যানবাহনের জন্য লোকজনকে মহাসড়কের বিভিন্ন স্থানে অপেক্ষায় প্রহর গুনতে হচ্ছে। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৫ থেকে ৩০ কিলোমিটার যানজট থাকলেও আজ সোমবার সকাল থেকে তা কমে এসেছে।...বিস্তারিত

অবশেষে পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধার

অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ মে সন্ধ্যার পর রাজধানীর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি। পরিকল্পনামন্ত্রীর ফোনটি ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।সোমবার (১৯ জুলাই) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের...বিস্তারিত