fbpx
হোম amirulmanik

amirulmanik

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, কিন্তু নিউজ হচ্ছে না

তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে এমনটা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  বাণিজ্যমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার বিষয়ে দেশের গণমাধ্যমে সেভাবে খবর প্রকাশ হচ্ছে না। টিপু মুনশি বলেন, গত কয়েকদিন ধরে তেলের দাম নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হচ্ছে। কিন্তু কোথাও বলা হচ্ছে...বিস্তারিত

তেলের দাম নিয়ে ব্যবসায়ীদের বিশ্বাস করা ছিল ভুল: বাণিজ্যমন্ত্রী

তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ক্ষেত্রে দেশের ব্যবসায়ীদের দুষেছেন তিনি। অভিমানের সুরে বললেন, ব্যবসায়ীদের বিশ্বাস করা ছিল সরকারের ব্যর্থতা। টিপু মুনশি বলেছেন, একজন মুসলমান হিসেবে আমি ব্যবসায়ীদের বলেছিলাম রমজানকে সামনে রেখে দাম বাড়াবেন না। কিন্তু তারা ঈদের সাতদিন সেই কথা রাখেনি। রোজার আগে তেলের দাম নিয়ে ব্যবসায়ীদের...বিস্তারিত

চাকরির দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধী ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (০৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই অনশন শুরু করেন। সরকার একটি চাকরির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানি পান করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দেখা...বিস্তারিত

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাননি ২ ছাত্রলীগ নেতা

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় চতুর্থ দফায় চার জনের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল সোমবার। তাদের মধ্যে দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দিয়েছেন। সাক্ষীরা হলেন- সেলুন ও পরিবহন ব্যবসায়ী নাজমুল হাসান শান্ত ও মো. শফিকুল ইসলাম সাগর। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার একমাত্র আসামি মামুনুল হক মনযোগ...বিস্তারিত

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে দুইজনের সাক্ষী

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় চতুর্থ দফায় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দিয়েছেন। এ সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত ওই সাক্ষী গ্রহণ করেন। সাক্ষীরা হলেন- সেলুন ও পরিবহন...বিস্তারিত

ইরানে আকস্মিক সফরে বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার আকস্মিক সফরে ইরান গেছেন। এক দিনের এই সফরে তিনি তেহরানে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। খবর আনাদোলুর। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটি ইরানে বাশারের দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তেহরান সফর করেছিলেন তিনি। রোববার তেহরানে খামেনির সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইরানের...বিস্তারিত

১৯৪৫ সালে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে: পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে সোমবার এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  খবর এএফপি ও এনডিটিভির। ‘প্রতিবেশি দেশের মানুষদের মুক্ত করতে...বিস্তারিত

গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই

গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা মারা গেছেন। রবিবার (৮ মে) রাত ৮টার দিকে আজিমপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৯ মে) বাদ জোহর কে জি মোস্তফার লাশ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা...বিস্তারিত

আদালতে মামুনুল হক

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ কোর্টে আনা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক(ইন্সপেক্টর) আসাদুজ্জামান জানান, সোমবার সকাল পৌনে সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নিয়ে আসা হয়েছে। তিনি এখন কোর্ট গারদে...বিস্তারিত

নিশ্চয়তা দিচ্ছি আগামী নির্বাচন ফেয়ার হবে: ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধী দলকে সংসদে স্বাগত জানাতে চাই। চাইবো বিরোধী দলের স্ট্যান্ড থাকুক।’ ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে...বিস্তারিত

আক্ষেপ ঘোচাতে আইপিএলে ফিরবেন গেইল

কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস— আইপিএলে ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি জার্সিতে খেললেও শিরোপা ছুঁয়ে দেখার ভাগ্য হয়নি ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইলের। আক্ষেপ মেটাতে চান টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। মান-অভিমান ভুলে আসছে বছর ফিরতে চান আইপিএলে। ক্যারিবীয় তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, আইপিএল থেকে নিজেকে দূরে রাখার কারণ। কেনো ফিরতে চান, সেটিও বলেছেন...বিস্তারিত

বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি রোববার রাজ পরিবারের একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে। অবশ্য প্রতিবেদনে বাদশাহ সালমানের অবস্থা বা পরীক্ষার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। ৮৬ বছর বয়সী বাদশাহকে কিং ফয়সাল...বিস্তারিত

রেলপথ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

রেলমন্ত্রীর ‘আত্মীয় পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের জরিমানার ঘটনা টক অব দ্য কান্ট্রি। এ অবস্থায় রেলমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা এবং আত্মীয়স্বজনের রেফারেন্সে (সুপারিশ) ট্রেনে কোনো প্রকার অবৈধ সুযােগ-সুবিধা দাবি করা যাবে না বলে নতুন করে নির্দেশনা দিল রেলপথ মন্ত্রণালয়। রোববার (৮ মে) বিকেলে রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম-সচিব) মােহাম্মদ...বিস্তারিত

ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রবিবার (৮ মে) ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। তবে বৈরী আবহাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছাতে ১ ঘন্টা বিলম্ব হয়েছে দিমুথ করুনারত্নদের। দুপুর ১২টার পর সফরকারীরা ঢাকায় পৌঁছায়। এদিকে ইতোমধ্যে ছুটি কাটিয়ে বাংলাদেশে চলে এসেছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কোচিং স্টাফের অন্য সদস্যরাও রবিবারের মধ্যে চলে আসবেন। পরে...বিস্তারিত

মোশাররফের বাড়িতে হামলার প্রতিবাদ গণঅধিকার পরিষদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ ড.খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা জেলার দাউদকান্দির বাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।  পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিনাভোটের সরকার তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে বেপরোয়া আচরণ করছে। সরকারি দলের নেতাকর্মীরা দিন...বিস্তারিত

৯ মাস হয়েছে বিয়ে করেছি, স্ত্রীর আমাকে বুঝে উঠতে সময় লাগবে: রেলমন্ত্রী

স্ত্রীর ফোনের পর টিটিই বরখাস্তের ঘটনায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ৯ মাস হয়েছে নতুন বিবাহ করেছি, স্ত্রীর আমাকে বুঝে উঠতে আরও সময় লাগবে।  রোববার দুপুরে রেলভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, আমি ১৩ বছরের এমপি। আমার স্ত্রী তো আমার রাজনৈতিক জীবনের সঙ্গে পরিচিত নন। আমার যে আগের স্ত্রী ছিলেন, তিনি নির্বাচন করতে...বিস্তারিত

সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না: মির্জা ফখরুল

সরকারের পদত্যাগ ব্যাতিরেকে বিএনপির নির্বাচনের যাওয়ার  প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচনের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরে মহাসচিব। তিনি বলেন, পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিস্কার যে, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে...বিস্তারিত

বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী

শ্রমিকদের জন্য সরকার এতকিছু করার পরও কিছু নেতা আছে যারা বিদেশিদের কাছে নালিশ করতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জানি না শ্রমিকদের এখানে কোনো স্বার্থ আছে কি না।  নিজের দেশের বিরুদ্ধে অন্যের কাছে না বলে, কোনো দাবি-দাওয়া থাকলে আমাকে জানান। মহান মে দিবস উপলক্ষে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত...বিস্তারিত

রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্ত সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী

‘কথিত’ আত্মীয়দের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের না চেনার তথ্য সঠিক উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় বরখাস্ত সমীচীন নয়। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মা দিবস উপলক্ষে গরবিনী মা সন্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রেলমন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের প্রসঙ্গে তিনি...বিস্তারিত

ধর্মতত্ত্ব পড়তে গিয়ে ইসলাম গ্রহণ এই জাপানি শিক্ষাবিদের

আলি হিরোকি কাওয়ানিশি, একজন জাপানি শিক্ষাবিদ। জাপানে তার ধর্মীয় শিক্ষার সময় মুসলিম বিশ্বাস সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। এখন নিজ দেশ জাপানে ইসলাম প্রচারে সহায়তা করতে চান এই শিক্ষাবিদ। কিয়োটোর দোশিশা বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টান ধর্মতত্ত্ব অধ্যয়ন করেছেন আলি হিরোকি কাওয়ানিশি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে সম্প্রতি তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি...বিস্তারিত