হোম জাতীয় গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই
গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই

গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই

0
0

গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা মারা গেছেন। রবিবার (৮ মে) রাত ৮টার দিকে আজিমপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৯ মে) বাদ জোহর কে জি মোস্তফার লাশ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

কে জি মোস্তফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই, নোয়াখালীর বেগমগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে তার হাতেখড়ি দৈনিক ইত্তেহাদে। এরপর বেশ কিছু সংবাদপত্রে কাজ করেছেন তিনি।

১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মুস্তাফার সিনেমার গানগুলো জনপ্রিয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *