fbpx
হোম amirulmanik

amirulmanik

আর্জেন্টিনার সঙ্গে ইসরাইলের ফুটবল ম্যাচ বাতিল

ইসরাইলের সাথে একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করেছে আর্জেন্টিনা। স্থানীয় ও আন্তর্জাতিক চাপের মুখে প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা এই সিদ্ধান্ত নেয়। আগামী ৬ জুন হাইফার সামি ওফার স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। এই ম্যাচের মাধ্যমে তাদের ২.৫ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করার পরিকল্পনা ছিল। ম্যাচটি বাতিলের আহ্বান জানিয়েছিল ইন্টারন্যাশনাল বয়কট, ডিভেস্টম্যান অ্যান্ড স্যাঙ্কশনস (বিডিএস) আন্দোলন,...বিস্তারিত

দ্রুত আস্থা সৃষ্টি করা দরকার : প্রেসিডেন্ট এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের  সাথে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।  ফোনে কথা হয় দুই নেতার। এ সময় বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলাপ হয় তাদের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রয়টার্সের খবরে বলা হয়েছে, এরদোয়ান পুতিনকে বলেছেন, যত দ্রত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা দরকার। খবরে বলা হয়, তুরস্কের...বিস্তারিত

বিশ্ব দুগ্ধ দিবস আজ

আজ বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’। উল্লেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য...বিস্তারিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বিএনপির সংলাপ

বি‌ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ধারাবা‌হিকতায় বিএনপি এবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসবে। বুধবার (১ জুন) দুপুর ১২টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদিকে...বিস্তারিত

বাংলাদেশ শাসনের দায়িত্ব আমেরিকার নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সাংবাদিকদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রকে তাদের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করুন, বাংলাদেশ সম্পর্কে নয়। বুধবার (১ জুন) সকালে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি দূতদের মতামত জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্ন করার প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় রাষ্ট্রদূতদের দেশের...বিস্তারিত

চাঁদ দেখা যায়নি, জিলকদ শুরু ২ জুন

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১ জুন) পবিত্র শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ২ জুন থেকে পবিত্র জিলকদ মাস শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...বিস্তারিত

একনেকে ২৬৬৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ (উড়াল সড়কপথ) প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  বুধবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...বিস্তারিত

এ পর্যন্ত ৩০ হাজারের অধিক রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩০ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছেন, বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য দিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫০ রুশ সেনা নিহত হয়েছেন। এটি বলেছে যে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধ শুরুর পর থেকে ২০৮টি রাশিয়ান বিমান, ১৭৪ হেলিকপ্টার, এক হাজার ৩৫৮...বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ২ দিন হচ্ছে, থাকছে না পরীক্ষাও

নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি দুদিন ঠিক রেখেই জাতীয় শিক্ষাক্রম রূপরেখার অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) সোমবার প্রায় ৪ ঘন্টাব্যাপী বৈঠকে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শিক্ষাক্রমের নতুন রূপরেখার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রূপরেখা অনুযায়ী ২০২৩ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে দুদিন ছুটি থাকবে। অন্যদিকে...বিস্তারিত

সাকিব কি টেস্টের নেতৃত্বে ফিরছেন, যা বললেন পাপন

ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক হয় বিসিবি কর্মকর্তাদের। মুমিনুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এক প্রকার হয়ে যায় সেদিনই।  এরমধ্যেই মঙ্গলবার টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন মুমিনুল। শোনা যাচ্ছে সাকিবকে টেস্টের নেতৃত্বে ফেরানো হচেছ। সাকিবেরও এতে আপত্তি নেই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে...বিস্তারিত

কেকের মৃত্যু ঘিরে রহস্য, মামলা দায়ের

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা।   বুধবার সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকের অস্বাভাবিক মৃত্যুর মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। কেকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এ...বিস্তারিত

১০০ যুদ্ধযান নিয়ে রুশ সামরিক বাহিনীর মহড়া

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট পাঠানোর সংবাদ প্রকাশের পর পরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর জানা গেল। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর-পূর্বে আইভানোভো প্রদেশে রাশিয়ার পারমাণবিক বাহিনী মহড়ায় অংশ...বিস্তারিত

ত্রুটিপূর্ণ লিজে গচ্চা ১১শ’ কোটি টাকা, বিমানের অফিসে দুদকের টিম

মিসর থেকে বোয়িংয়ের দুটি উড়োজাহাজ লিজ সংক্রান্ত ১১শ’ কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। বুধবার বেলা ১১টায় দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি টিম হযরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা অফিসে পৌঁছায়। মূলত তারা অনিয়ম সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতেই অভিযান চালাচ্ছেন বলে...বিস্তারিত

সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সহ নবীন-প্রবীণ একদল রাজনৈতিক কর্মীর এবি পার্টিতে যোগদান

বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতা, সাংস্কৃতিক সংগঠক, তরুণ শিল্পপতি সহ একদল নবীন-প্রবীণ রাজনৈতিক কর্মীর এবি পার্টিতে যোগদান উপলক্ষ্যে আজ বিকেল ৪ টায় পল্টন, বিজয়নগরস্থ এবি মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এবি পার্টির আহ্বায়ক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে যোগদান ও সংবর্ধনা সভায় দলীয় নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এবি...বিস্তারিত

আজ প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসছেন

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, আজ মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে...বিস্তারিত

করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু ৪ জুন থেকে

করোনা প্রতিরোধে আগামী ৪ জুন থেকে ১০ জুন করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এতথ্য জানানো হয়। বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ ও বুস্টার ডোজ করোনার টিকা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের...বিস্তারিত

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন ও ব্যবহার এবং তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর- সে বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টোব্যাকো: থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।...বিস্তারিত

ইসরাইলিরা পালিয়ে যেতে বাধ্য হলেন

ইসরাইলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। এরপর থেকে ২৯ মার্চ প্রতি বছর পতাকা মিছিল বের করে উগ্রপন্থী ইসরাইলিরা।তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের পতাকা হাতে মিছিল বের করে। এ বছরও পতাকা মিছিল বের করে তারা। ফলে প্রতিবারের মতো এবারো ফিলিস্তিনিরা...বিস্তারিত

কাভার্ড ভ্যানচাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম (৪৬) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।  রাতে কাকরাইল মসজিদের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাকরাইল মসজিদের মোড়ে একটি কাভার্ডভ্যান শহীদুল ইসলামকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...বিস্তারিত

জম্মু ও কাশ্মীরে ২ স্বাধীনতাকামীকে হত্যা

ভারতের জম্মু ও কাশ্মীরের আওয়ান্তিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই স্বাধীনতাকামীকে হত্যা করেছে। তাঁদের একজনের বিরুদ্ধে বেসামরিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাশ্মীর জোনের পুলিশ এক টুইটার পোস্টে বলেছে, নিহত দুই স্বাধীনতাকামীর নাম শহীদ রাঠের ও উমর ইউসুফ। শহীদ ত্রালের বাসিন্দা এবং উমর...বিস্তারিত