ইরানে হিজাববিরোধী বিক্ষোভে ৯২ জনের প্রাণহানি ঘটেছে
ইরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর মাশা আমিনী নামে এক নারীর মৃত্যু ঘিরে দেশজুড়ে শুরু হওয়া হিজাববিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় অন্তত ৯২ জনের প্রাণহানি ঘটেছে। রোববার অসলো-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এই তথ্য জানিয়েছে। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২১ বছর বয়সি মাশা আমিনীকে গ্রেপ্তার করে।...বিস্তারিত