fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হলেন মোহাম্মদ নজরুল ইসলাম শাওন
দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হলেন মোহাম্মদ নজরুল ইসলাম শাওন

দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হলেন মোহাম্মদ নজরুল ইসলাম শাওন

0

দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর হিসেবে আগামী তিন অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন-আইভিএফ এর সিইও এবং বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। সম্প্রতি অনুষ্ঠিত ফাউন্ডেশনের ২৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন।

মোহাম্মদ নজরুল ইসলাম শাওন ১৯৯৮ সাল থেকে স্বাস্থ্য সেবার সাথে জড়িত বর্তমানে বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি-এর পরিচালক (Director) এবং ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (IVF)-এর প্রধান নির্বাহী (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ সময় ধরে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা ও অবদানের ধারাবাহিকতায় নতুন বোর্ডে তাঁর নির্বাচিত হওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (IVF)।

তাঁর এই নির্বাচনে ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (IVF)-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

রাজধানীর মগবাজারে দিগন্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এবং বারাকাহ স্পেশালাইজড্ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু সিরামিকের কর্ণধার জনাব ফিরোজা মাহমুদ এবং ইনসাফ বারাকাহ হাসপাতাল ও ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ। উক্ত এজিএমে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বারাকাহ হাসপাতাল পরিচালক প্রফেসর ডা: মো রুহুল আমীন সাহেব কে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে মোহাম্মদ নজরুল ইসলাম শাওন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের নতুন বোর্ডে তাঁর দায়িত্বপ্রাপ্তি ক্যান্সার চিকিৎসা, সচেতনতা ও মানবসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (IVF) তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে।
উল্লেখ্য, দিগন্ত মেমোরিয়াল ফাউন্ডেশন নামমাত্র মূল্যে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগীদের চিকিৎসা সহয়তা, আবাসন ও খাবার ব্যাবস্থা, পরিবহন ও সরকারী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পরামর্শ সহয়তা গিয়ে আসছে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *