fbpx
হোম বিনোদন রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

0

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে আর্জেন্টিনার সঙ্গে পারিবারিক সম্পর্কেও যুক্ত হলেন পর্তুগিজ এই কিংবদন্তি।
পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। তাদের পাঁচ সন্তানও এই বিশেষ দিনে উপস্থিত ছিল।বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ছবির সঙ্গে ‘সি’ ও ‘জি’ লিখে ভালোবাসার ইমোজি দেন রোনালদো। পোস্ট দেওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন এই জুটি। জর্জিনা তখন আংটির ছবি দিয়ে জানিয়েছিলেন, রোনালদোর বিয়ের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন। ঠিক এক বছর পর তাদের সেই সম্পর্ক বিয়েতে রূপ নিল।
বিয়ের আগে অবশ্য তাদের বিয়ে নিয়ে কম গুঞ্জন হয়নি। কয়েক দিন আগে ফুনশাল ক্যাথেড্রালকে ঘিরে রোনালদো-জর্জিনার বিয়ের খবর ছড়িয়ে পড়লে সেখানে ভক্ত ও উৎসুক মানুষের ভিড় জমে। পরে জানা যায়, ওই অনুষ্ঠানের বর-কনে ছিলেন অন্য কেউ। ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করে। রোনালদোও সেই পোস্টে মজার প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
রোনালদোর দীর্ঘ ফুটবল ক্যারিয়ারও কম বর্ণিল নয়। প্রতিযোগিতামূলক ফুটবলে ২৪ বছরের ক্যারিয়ারে ৯৭৬ গোল করেছেন তিনি। স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এই তারকা। পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে তার গোল ১৪৬টি, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।
অন্যদিকে জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। তখন রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদের হয়ে। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের সম্পর্ক।
প্রায় ১০ বছর পর লিসবনে বিয়ের মাধ্যমে সেই দীর্ঘ প্রেমের আনুষ্ঠানিক পরিণতি হলো। ফলে রসিকতা করে বলা যেতেই পারে—পর্তুগিজ তারকা রোনালদো এবার সত্যিই ‘আর্জেন্টিনার জামাই’।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *