fbpx
হোম বিনোদন হু মা য়ূন আ হ মে দের গল্পে মিঠুন-আফসানা মিমি
হু মা য়ূন আ হ মে দের গল্পে মিঠুন-আফসানা মিমি

হু মা য়ূন আ হ মে দের গল্পে মিঠুন-আফসানা মিমি

0

‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত টালিউডের পরিচালক মানসমুকুল এবার হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে সিনেমা বানাবেন। আর এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক মানসমুকুল উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান। আর সে কারণে চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন তিনি।
সম্প্রতি তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমে বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’
শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শ্যুটিং বাংলাদেশেরি হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *