fbpx
হোম আন্তর্জাতিক প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ করে দিলো সৌদি প্রশাসন
প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ করে দিলো সৌদি প্রশাসন

প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ করে দিলো সৌদি প্রশাসন

0

যে সকল প্রবাসী করোনা প্রাদুর্ভাবের পূর্বে দেশে যাবার জন্য ছুটি নিয়েছিলেন কিন্তু করোনার কারণে সকল ফ্লাইট ও বন্দর বন্ধ হয়ে যাবার কারণে সৌদি আরবে আটকা পড়েছেন, তাদের পুনরায় দেশে যাবার জন্য ছুটি দেবে সরকার, ও বিশেষ বিমানে করে তাদের দেশে যাবার ব্যবস্থা করে দেবে।

একইসাথে, যারা ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করে করোনার কারণে দেশে ফিরে যেতে পারেনি, তাদেরকেও দেশে ফেরার ব্যবস্থা করে দেবে সরকার। সরকারি আবেদনের মাধ্যমে দেশে যাবার সুযোগ পাবে প্রবাসীরা। একটি নির্দিষ্ট অ্যাপ ফিচারে রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় তথ্য দিয়ে দেশে ফেরার জন্য পুনরায় ছুটি এবং নিজ দেশে যাবার সুযোগ পাবে প্রবাসীরা।

সৌদি আরবে ৪টি এয়ারপোর্ট থেকে এই বিশেষ বিমানগুলো ছাড়া হবে। জেদ্দা, রিয়াদ , মদিনা এবং দাম্মাম এই চার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা।

উল্লেখ্য যে, যারা করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ করার পূর্বে ছুটি নিয়েছিলেন, তাদের ছুটি পুনরায় দেয়া হবে বা ছুটির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলো সরকার। এবং আজ ছুটিপ্রাপ্তদের দেশে ফিরে যাবার অনুমতি দেয়ার ব্যাপারে জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *