fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা করোনার মধ্যে সরকারি চালসহ ঘাদানিক নেতা আটক
করোনার মধ্যে সরকারি চালসহ ঘাদানিক নেতা আটক

করোনার মধ্যে সরকারি চালসহ ঘাদানিক নেতা আটক

0

ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস পুরো বিশ্বের মানুষকে আজ ঘরবন্দী করে ফেলেছে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ, আক্রান্ত লাখে লাখ।

ঘরে থাকা অসহায় মানুষের জন্য এই ভাইরাস চরম বেদনার কারণ হয়ে দাড়িয়েছে। একদিকে যেমন জীবন বাঁচানোর তাগিদে ঘরবন্দী হয়ে থাকা , অন্যদিকে অসহায় মানুষের দুমুঠো খাবার যোগানের পথও বন্ধ। এমনি এক মুহুর্তে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। কিন্তু এই দুর্দিনেও অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েক জায়গায় ত্রাণ দুর্নীতির প্রমাণও মিলেছে।

করোনার এই দুর্যোগে যশোরের শানতলা এলাকায় সুযোগ পেয়ে সরকারি চাল লুটপাট করার সময় চালসহ ধরা পড়েছে ঘাতক দালাল নিমূল কমিটির এক নেতা। প্রায় ৪ হাজার কেজি সরকারি চালসহ আটক হয়েছে ওই নেতা।

জানা যায়, মঙ্গলবার যশোরের শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে সেনা, ডিবি ও থানা পুলিশের একটি সমন্বিত দল। এঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, ঘাতক দালাল নিমূল কমিটির বাঘারপাড়া উপজেলা সাধারন সম্পাদক, প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন(২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)।

চাল নিয়ে এমন অনিয়মের ব্যাপারে ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এবং তাদের আটক করা হয়েছে।
এদিকে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ বলেন, সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে। এ খবরে আমরা অভিযান চালাই। সেখান থেকে ৪ হাজার কেজি চাল উদ্ধার ও দু’জনকে আটক করি। তারা স্বীকার করেছে তাদের মজুদে আরও চাল আছে। সেই চাল উদ্ধারেও আমরা অভিযানে আছি। করোনার এই মহা সংকটে এমন ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

Like
Like Love Haha Wow Sad Angry
18

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *