fbpx

মূসকের সাবেক কমিশনার ওয়াহিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫২ কোটি টাকা আত্মসাৎ চার মোবাইল ফোন অপারেটরের কাছে সুদবাবদ পাওনা ১৫২ কোটি টাকা মওকুফ ও আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগে সাবেক মূসক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শাহআলম শেখের সই করা নিষেধাজ্ঞার একটি নোটিশ বৃহষ্পতিবার (১৩ জুন) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের...বিস্তারিত

বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করে যাব

ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে ডোনাল্ড লু ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু গত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। এই সফরে তিনি...বিস্তারিত

ওয়াকার-উজ-জামান সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ২৩ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ...বিস্তারিত

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

বগুড়া শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। আইএফআইসি ব্যাংকের শাখা ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংককিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যায়। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ব্যাংকে এসে সিন্দুক...বিস্তারিত

৫ লাখ ফলোইয়ার স্পর্শ করলো নিউজফ্ল্যাশ

ফের নিউজফ্ল্যাশ ম্যাজিক! নিউজফ্ল্যাশ মানেই অন্যরকম, নিউজফ্ল্যাশ মানেই নতুন কিছু! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে ফেললো টিম নিউজফ্ল্যাশ। এক ঝাঁক উদ্যমী তরুণদের নিয়ে শুরু হয় এই ব্যতিক্রমী কর্মযজ্ঞ। যাত্রা শুরুর চার বছরে মধ্যে গণমাধ্যমটির ফেসবুক পেজে যুক্ত হয়েছেন পাঁচ লাখের বেশি পাঠক-দর্শক। ফেসবুক পেজটিতে বুধবার (১২ জুন) বেলা ৩টা পর্যন্ত অনুসরণকারী ছিলেন ৫ লাখ ২৬...বিস্তারিত

লিয়নের জীবনই এক সিনেমা

‘আম–কাঁঠালের ছুটি’ সিনেমায় অভিনয়ের জন্য ‘মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৩’ পান লিয়ন আহমেদ। টানাটানির সংসারের হাল ধরতে গাজীপুরের বোর্ডবাজারে আসেন। ভেবেছিলেন পোশাক কারখানায় কাজ পাবেন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় কাজ মেলেনি। কারখানার ফটক থেকে ফিরে আসেন লিয়ন আহমেদ। ছোট কাঁধে বড় দায়িত্ব নিয়ে এসেছেন ময়মনসিংহের চরপাড়ার ছেলে লিয়ন। বোর্ডবাজারেই থেকে গেছেন। ঘুরতে ঘুরতে রাজমিস্ত্রির জোগালির...বিস্তারিত

ব্যবসায়ীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথ রোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নারায়ণ বর্মণ ও মামুন মিয়া নামের দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১১ জুন) মধ্যরাতে তাদের প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নেওয়া হয়। ভুক্তভোগী হাসমত আলী একজন ভুট্টা ব্যবসায়ী। তিনি জানান, মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার...বিস্তারিত

খামারে নেপিয়ার ঘাস খেয়ে অসুস্থ, মারা গেল ২৭টি গরু

নেপিয়ার-জাতীয় ঘাস খেয়ে নেত্রকোনার পূর্বধলার একটি গরুর খামারে ষাঁড়, গাভি, বাছুরসহ ২৭টি গরুর মৃত্যু হয়েছে। পূর্বধলা সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযিদ অ্যাগ্রো ফার্মে নেপিয়ার-জাতীয় ঘাস খেয়ে নেত্রকোনার পূর্বধলার একটি গরুর খামারে ষাঁড়, গাভি, বাছুরসহ ২৭টি গরুর মৃত্যু হয়েছে। পূর্বধলা সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযিদ অ্যাগ্রো ফার্মেছবি: প্রথম আলো নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেপিয়ার ঘাস...বিস্তারিত

‘ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে’

ঢাকায় সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্পও হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, এতে ২০ শতাংশ ভবন ধস হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য ভয়ের কারণ নেই। কারণ এমন পরিস্থিতি বহু দেশে হয়ে আসছে। যেমন তুরস্কে ভূমিকম্প হয়, তবে তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজব্যবস্থা গড়ে তুলেছে। যে কারণে সমস্যা এলে তা...বিস্তারিত

তারেক রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক রহমানসহ ১৫ আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নোত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান...বিস্তারিত

আজিজের অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে দুদকে আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার (১১ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এ আবেদন করেন। দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান। আবেদনে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গণমাধ্যমে...বিস্তারিত

এভাবে ক্ষোভ থেকে কিল-ঘুষি মেরে একজনকে হত্যা করবেন, তা কেউ ‘বিশ্বাস করতে পারছে না’

মা ও বাবার সঙ্গে ঝুমুর কান্তি বাউল। ৬ জুন নরসিংদী স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে এক যাত্রীর কিল-ঘুষিতে মারা গেছেন তিনি ট্রেনের জানালার পাশে দাঁড়ানো বা সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী মঞ্জুর কাদেরের এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষিতে মারা গেছেন ট্রেনের আরেক যাত্রী ঝুমুর কান্তি বাউল। ৪৮ বছর বয়সী ঝুমুর কান্তি বাউলের এই অকালমৃত্যুতে শোকগ্রস্ত ছোট...বিস্তারিত

হজে গেলেন অনন্ত জলিল

হজে গেলেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। হজে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক নিজেই। সোমবার (১০ জুন) ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‌‘এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’ হজ থেকে...বিস্তারিত

এইডসের গুজবে বিব্রত মমতাজ

দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এইডসে আক্রান্ত হয়েছেন সম্প্রতি এমনই একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত এ শিল্পী। সংবাদমাধ্যম অনুযায়ী, নিজের সম্পর্কে এমন গুজবে সম্পর্কে মমতাজ বেগম বলেন, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ...বিস্তারিত

প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ তদন্তে কেন নির্দেশনা দেওয়া হবে না: হাইকোর্ট

বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ডসহ এ সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১১ জুন) বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে...বিস্তারিত

যশোরে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা

পুলিশ ফাঁড়িতে পিপিকে মারধর যশোরে পুলিশ ফাঁড়ির ভেতরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুলকে মারধরের ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ দুজনের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী পিপি মোস্তাফিজুর রহমান মুকুল। আদালত...বিস্তারিত

ছক্কা মারায় হৃদয় এগিয়ে, আবার পিছিয়েও

তাওহিদ হৃদয় ইন অ্যাকশন। ছবিটি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তোলাবিসিবি মাহমুদউল্লাহ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকার নাম এগুলো। শীর্ষে থাকা মাহমুদউল্লাহ ১৭ বছরের ক্যারিয়ারে মেরেছেন ৭২টি ছক্কা। ৫৫ ছক্কা মেরে দুইয়ে থাকা লিটনের ক্যারিয়ার ৯ বছরের। ১৮ বছরের ক্যারিয়ারে ৫২ ছক্কা নিয়ে তৃতীয়...বিস্তারিত

খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান (সাবেক অর্থমন্ত্রী)। বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন। সাইফুর রহমান – তিনি মৃত্যুবরণ করেছেন, তার কথা বলতে চাই না, তারাও কি তাহলে দুর্বৃত্ত? এবারের কাজেট করা হয়েছে রাঘোব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।রোববার (৯ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের...বিস্তারিত

শেখ হাসিনার সঙ্গে আবেগঘন মুহূর্তে গান্ধী পরিবার

ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে সোমবার (১০ জুন) বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টানা তৃতীয় মেয়াদে ভারতের...বিস্তারিত

‘তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এমপি আনারের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে (বাবু) গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তো বললাম, তদন্ত শেষ হোক। অনেকেই গ্রেপ্তার হতে...বিস্তারিত