fbpx

আইনের ভিত্তিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি নেই: আইনমন্ত্রী

আইনের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া যায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমি আইনের বক্তব্যে বলছি, নির্বাহী আদেশটি যে আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেই আইনে এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ...বিস্তারিত

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে: আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আমি যতটুকু তথ্য পেয়েছি আজ সকালে খালেদা জিয়ার হার্টের প্রেস মেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা...বিস্তারিত

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু। অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়েছে। রোববার (২৩ জুন) মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে...বিস্তারিত

ভারতের বিপক্ষে হারলেই আশা শেষ

‘এই প্রত্যাশাটা খুব বেশি করার দরকার নেই, আশাটা মনের মধ্যেই থাকুক সবার’—নাজমুল হোসেন শান্তর কথা শুনে অনেকেই মনে মনে আশা করে রেখেছিলেন, সেরা আটে খেলবে বাংলাদেশ। যখন সেই আশা পূরণ হয়েছে, তখন আরও আশা বাসা বেঁধেছে। সেরা আটে বাংলাদেশ সেই আশার প্রতিদান দিতে কঠিন পরীক্ষায় নেমেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে এবার ভারতের মুখোমুখি হয়েছে...বিস্তারিত

৯ টাকা দেনমোহরে বিয়ে করে চমকে দিলেন চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কিছুটা চুপিসারেই বিয়েটা সারলেন। এর আগে আংটিবদলের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। এবার বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিলেন। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন এ অভিনেত্রী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে চমক লিখেছেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা...বিস্তারিত

টেকসই ভবিষ্যতের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিতে সম্মত ঢাকা-দিল্লি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়ে ঢাকা ও নয়াদিল্লি সম্মত হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং পরে সাংবাদিকদের সামনে এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা জানান, বৈঠকে অভিন্ন...বিস্তারিত

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে ১০টি সমঝোতা স্মারক। যার মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে।শনিবার (২২ জুন) স্থানীয় সময় সাড়ে ১২টার পর ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন। দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতার...বিস্তারিত

তিস্তার পানিবণ্টন নিয়ে যে আশ্বাস দিলেন মোদি

নতুন সরকার গঠনের পর এই প্রথম বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে ৭টি নতুন এবং পুরনো ৩টি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক সই হয়। এ সময় কথা হয় তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়েও। মোদি আশ্বস্ত করে জানান, তিস্তার পানি বণ্টন নিয়ে...বিস্তারিত

ধীর গতিতে ঘুরছে পৃথিবীর হৃদয়, পরিবর্তন আসবে সময়ে!

২০১০ সাল থেকে আমাদের ‘গ্রহের হৃদয়’ হিসেবে পরিচিত পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে ঘুরছে বলে জানিয়েছে নতুন এক গবেষণা। এই ধীরগতি আমাদের গ্রহের সামগ্রিক ঘূর্ণন প্রক্রিয়াকে কিছুটা পরিবর্তন করতে পারে। বিশেষ করে আমাদের দিনগুলো দীর্ঘায়িত হতে পারে। যদিও এর প্রভাবগুলো সম্ভবত আমাদের কাছে ‘অদৃশ্য’ হবে। পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তরটি ভূত্বকের চেয়ে অনেক...বিস্তারিত

সুইস ব্যাংক থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা

সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়ছে। গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ সাড়ে ৫ কোটি সুইস ফ্রাঁ থেকে কমে ১ কোটি ৮০ লাখ ফ্রাঁ হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবর দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের।দেশটির...বিস্তারিত

‘একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আওয়ামী লীগ’

একটু ধাক্কা লাগলে আওয়ামী লীগ সরে যাওয়ার পাত্র নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...বিস্তারিত

বাজারে বেড়েছে মরিচের ঝাল ও পেঁয়াজের ঝাঁজ

দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানেই বেড়ে যাচ্ছে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের বিভিন্ন দাম। বিশেষ করে অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজসহ কিছু পণ্যের দাম। শুক্রবার (২১ জুন) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে শাক-সবজি, চিনি, চাল, আটা, ডাল ও মাছ।...বিস্তারিত

রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির স্থানীয় সময় বিকেল ৪টায় পর নয়াদিল্লির পালাম বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩...বিস্তারিত

গরু ছিনিয়ে নেওয়া হচ্ছে হাটে, বিপাকে বিক্রেতারা

১৮টি গরুসহ মহাসড়ক থেকে ছিনিয়ে আনা হয়েছে উজ্জ্বল বেপারীকে। তাইতো মন খারাপ করে গরুর পাশে বসে আছেন। গতকাল বুধবার দুপুরে তোলা কুষ্টিয়ার কুমারখালীর রেজাউল করিম পেশাদার গরুর ব্যাপারী। গত মঙ্গলবার রাত ১০টায় ৫টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে রওনা হন উত্তরার দিয়াবাড়ি হাটের উদ্দেশে। ভোর চারটায় ট্রাকটি উত্তরার কামারপাড়া মোড় এলাকায় পৌঁছাতেই হঠাৎ লাঠিসোঁটা নিয়ে পথ...বিস্তারিত

ঈদের দিন যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

বাংলা দিনপঞ্জিকায় জ্যৈষ্ঠের শেষ দিন আজ। আগামীকাল শুরু হচ্ছে আষাঢ় অর্থাৎ বর্ষা। এদিকে আর মাত্র দুদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারাদেশে বৃষ্টির আভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস। সে অনুযায়ী, ঈদের দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, এখন মনসুন মৌসুম, সে অনুযায়ী...বিস্তারিত

ঈদযাত্রায় সড়কে চাপ আছে, যানজট নেই: ওবায়দুল কাদের

ঈদযাত্রায় সড়ক যানজটে নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে, তবে রাস্তার জন্য যানজট হয়নি। শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত ঈদের ফিরতি যাত্রায় কিছু দুর্ঘটনা ঘটে, সেজন্য এবার আমরা আরও...বিস্তারিত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কি.মি. যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। উত্তরের পথে আজ শুক্রবার সকালে যানবাহনের ধীরগতি থাকলেও দুপুরের পর গাড়ির চাপ বেড়ে যাওয়ার প্রায় ৩০ কিলোমিটার মহাসড়কজুড়ে এ যানজটের সৃষ্টি হয়েছে। এদিন দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ বাড়তে থাকে। গণপরিবহণ ছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান, মোটর সাইকেল, এমনকি গাড়ির ছাদেও চড়ে হলেও স্বজনদের কাছে ফিরছে...বিস্তারিত

৩০০ টাকার গয়না কিনলেন ৬ কোটি দিয়ে, ভারতে এসে দিশেহারা মার্কিন নারী

২ বছর আগে ভারতে এসে রাজস্থানের এক ব্যবসায়ীর থেকে গয়না কিনেছিলেন মার্কিন মুলুকের বাসিন্দা চেরিস নরতেজ। ওই ব্যবসায়ী তাকে হলমার্ক সার্টিফিকেটও দিয়েছিল। মোট ৬ কোটি টাকার গয়না মার্কিন মুলুকে নিয়ে গিয়েছিলেন চেরিস। এতদিন ধরে সব ঠিক ছিল। চেরিসকে মাথায় হাত তখন দিতে হল যখন তিনি এই গয়নাগুলি নিয়ে একটি এক্সিবিশন করলেন। জানা গেল, একটিও গয়না...বিস্তারিত

৫ লাখ ফলোয়ার স্পর্শ করলো নিউজফ্ল্যাশ

ফের নিউজফ্ল্যাশ ম্যাজিক! নিউজফ্ল্যাশ মানেই অন্যরকম, নিউজফ্ল্যাশ মানেই নতুন কিছু! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে ফেললো টিম নিউজফ্ল্যাশ। এক ঝাঁক উদ্যমী তরুণদের নিয়ে শুরু হয় এই ব্যতিক্রমী কর্মযজ্ঞ। যাত্রা শুরুর চার বছরে মধ্যে গণমাধ্যমটির ফেসবুক পেজে যুক্ত হয়েছেন পাঁচ লাখের বেশি পাঠক-দর্শক। ফেসবুক পেজটিতে বুধবার (১২ জুন) বেলা ৩টা পর্যন্ত অনুসরণকারী ছিলেন ৫ লাখ ২৬...বিস্তারিত

বিস্ফোরণের শব্দে কাঁপছে শাহপরীর দ্বীপ

নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ। গতকাল বুধবার রাত থেকেই ভেসে আসছে ভারী বিস্ফোরণের বিকট শব্দ। আজ বৃহস্পতিবার দুপুরেও বিরতিহীনভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান বলেন, বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত ওপারে মিয়ানমারের রাখাইনের মংডুর মুন্নী পাড়া বড়ডেইল এলাকা থেকে বিস্ফোরণের ও ভারী গোলার...বিস্তারিত