fbpx

আলোচিত সেই ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে ডিএনসিসির অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থল থেকে ইত্তেফাক প্রতিবেদক জানান, সাদিক অ্যাগ্রো ফার্মের মূল ভবনের পাশে প্রথমে একটি টিনশেড স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর খালের জমিতে গড়া ফার্মের মূল ভবন ভাঙার কাজ শুরু করে ডিএনসিসি।...বিস্তারিত

বেনজীরের পিএইচডি ডিগ্রি বাতিলে ঢাবি সিনেটে প্রস্তাব

বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বৈঠকে সিনেটের অন্তত তিনজন সদস্য এ প্রস্তাব দেন। সিনেট সদস্য বলেন, বেনজীর আহমেদ ভর্তির যোগ্যতা পূরণ না করলেও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি পাওয়ার পর তিনি তার নামের শুরুতে ‘ড.’ ব্যবহার...বিস্তারিত

নামাজ পড়ে হাঁটতে বেরিয়ে নিথর দেহে ফিরলেন লায়লা

চট্টগ্রামের পটিয়া রেল সড়কে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কের পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লায়লা বেগম পার্শ্ববর্তী চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা চৌধুরীপাড়া এলাকার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী। তিনি...বিস্তারিত

হার্টে রিং পরেছেন হায়দার হোসেন, দোয়া চাইলেন সবার

সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন অনেক বছর ধরেই হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। সম্প্রতি তিনি বেশি অসুস্থ হলে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি হয়েছিলেন। তিন দিন চিকিৎসা নিয়ে আজ (২৬ জুন) বুধবার সকাল ১০টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় এ গায়ক। সংবাদমাধ্যম অনুযায়ী, হায়দার হোসেন জানান, তার হৃদযন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট)...বিস্তারিত

নাম পাল্টে পাহাড়ের মন্দিরে ছিলেন আনার হত্যার দুই আসামি: হারুন

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে ২৩ দিন ছিলেন বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তারা নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। বুধবার (২৬ জুন) খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান...বিস্তারিত

হাসপাতালে মারা গেলেন আহত আওয়ামী লীগ নেতা বাবুল

রাজশাহীর বাঘায় দু’পক্ষের সংর্ঘষে আহত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। বুধবার (২৬ জুন) দুপুরে মারা যান। আশরাফুল ইসলাম বাবুল উপজেলার গাঁওপাড়া গ্রামের আমির হোসেন আমুর ছেলে। এর আগে গত শনিবার (২২ জুন) বাঘার পৌরমেয়র আক্কাস আলীর অনিয়ম ও দুর্নীতি, স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন...বিস্তারিত

রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নকল্পে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে রাশিয়া, চীন, তুরস্ক ও ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় কার্যক্রম চলমান রয়েছে। যা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের উত্তরে এসব কথা জানান...বিস্তারিত

বুড়িগঙ্গায় ট্রলারে আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লাগার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর ট্রলারে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ট্রলারে থাকা আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেনআজ বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি...বিস্তারিত

২৩ দিনে প্রবাসী আয় এল ২০৫ কোটি ডলার: বাংলাদেশ ব্যাংকের তথ্য

ঈদের মাসে ২৩ দিনে প্রবাস থেকে ২০৫ কোটি লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে শুধু ২৩ জুনই এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। হঠাৎ রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের গতি বেড়ে যাওয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে ব্যাংক খাতে। কেউ কেউ বলছেন, অনেকেই আগে পাচার করে নেওয়া অর্থ এখন...বিস্তারিত

কারামুক্ত হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর সোমবার (২৪ জুন) কারাগার থেকে মুক্ত হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাজ্য ছেড়েছেন। এক এক্স বার্তায় উইকিলিকস এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত...বিস্তারিত

সালমান বিয়ে করতে ভয় পায়-জানালেন বাবা সেলিম খান

বলিউডে বিয়ের ধুম পড়েছে অথচ সুপারস্টার সালমান খান বিয়ে থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শতদূরে। ৫৮ বছর বয়সেও ভাইজানের বিয়ের পিঁড়িতে বসার কোন আগ্রহ দেখা যাচ্ছেনা। এবার ছেলের বিয়ে না করার কারণ জানালেন বাবা সেলিম খান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি, সেলিম খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পুরনো ভিডিওতে সালমানের বিয়ে না...বিস্তারিত

খালেদা জিয়ার ৩ রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদপিণ্ডে রোববার (২৩ জুন) পেসমেকার বসানোর পর সোমবার বিকালে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া মূলত হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। প্রায় ৭৯ বছর...বিস্তারিত

ড. ইউনূস সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছে আমার হাত দিয়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামীণ ব্যাংকের লেবারদের ২০০৬ সাল থেকে ওয়েলফেয়ার ফান্ডের একটি টাকাও দেওয়া হয়নি। তখন লেবাররা মামলা করেছেন, সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করেছেন, সেই মামলায় তার সাজা হয়েছে, আমার কি দোষ? বরং আজকে তিনি যেখানে উঠেছেন, তার পেছনে আমিই তো সবয়েছে বেশি সহযোগিতা করেছিলাম। তিনি সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে আমার হাত...বিস্তারিত

বাংলাদেশে-ভারত পানি বণ্টন চুক্তির নবায়নে ক্ষুব্ধ তৃণমূল

আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে হওয়া আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিপক্ষীয় আলোচনায় এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা গভীরভাবে প্রভাবিত করবে পশ্চিমবঙ্গকে। আর এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নেওয়া হয়নি বলেই বিরক্ত মমতা। গতকাল রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইনে...বিস্তারিত

মারা গেলেন ‘জল্লাদ’ শাহজাহান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ প্রায় ২৬ জনের ফাঁসির আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৪ জুন) রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ আহাদ আলী গণমাধ্যমকে...বিস্তারিত

যুদ্ধ চলবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, অবশিষ্ট সকল জিম্মিকে ছেড়ে দেওয়া না হলেও বেশ কয়েকজনের মুক্তির জন্য হামাসের সঙ্গে আংশিক চুক্তির ব্যাপারে তিনি রাজি আছেন। খবর আল জাজিরার। সেইসঙ্গে নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেছেন, গাজায় যুদ্ধ বন্ধ হবে এমন শর্তের চুক্তিতে তিনি সম্মত হবেন না। তবে এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি প্রস্তাবের মাধ্যমে...বিস্তারিত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন। এদিন সকাল ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান। লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার...বিস্তারিত

১০ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছে বিদেশি নাগরিকরা

বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। তবে গত বছর জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদেশিরা তাদের আয় থেকে ১৩০ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (২৪ জুন) সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত...বিস্তারিত

পঁচাত্তর বছরে আওয়ামী লীগ

গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী আজ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী আজ। দেশের সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়ে আজ ৭৫ বছরে পা দিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দলটি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনে অবস্থিত ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’ প্রাঙ্গণে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল...বিস্তারিত

আমাদের চলার পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের চলার পথে প্রধান বাধা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এরা ভাওতাবাজি করে। আমাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে শপথ এই অভিন্ন শক্তিকে পরাজিত করতে হবে। পরাভূত করতে হবে। আমাদের বিজয়কে আমরা সুসংহত করবো। রোববার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের ৭৫তম...বিস্তারিত