হোম আন্তর্জাতিক বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭৩ জন
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭৩ জন

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭৩ জন

15
0

চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলেও এটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন । ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।

চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে।

যুক্তরাষ্ট্রে আরও ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের।

বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬৯ হাজার ১৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *