fbpx
হোম ট্যাগ "সাভার"

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৫

ধামরাইয়ে এস এস সি পরীক্ষার্থীদের নিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে ৫ জন আহত হয়েছে । আজ সকালে ধামরাইয়ের একটি স্থানীয় সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে । তবে এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হলেও তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে । তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি ।...বিস্তারিত

আশুলিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার দুর্গাপুর মন্ডল পাড়া এলাকার মন্ডল রিসাইকেল কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে মন্ডল রিসাইকেল কারখানার...বিস্তারিত

সাভার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হাসিনা দৌলা, সাধারন সম্পাদক মনজুরুল আলম রাজীব। ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা তৃতীয় বারের মত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী...বিস্তারিত

সাভারে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু

ঢাকার উপকণ্ঠ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সদস্যরা জানায়, আশুলিয়ার নয়ারহাট এলাকার নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হলে গত ১২ নভেম্বর চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে...বিস্তারিত

ভিসির পদত্যাগের দাবিতে ভিপি নুরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে জাবি ভিসি ফারজানা ইসলামের অপসারণ ও হামলাকারীদের বিচার দাবি করেন তারা। মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় পৃথকভাবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দাবিতে বুধবার ১২টায় ক্যাম্পাসে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের...বিস্তারিত

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যা, আসামি আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দাশের হাট গ্রামে স্ত্রী মনিরা আক্তার ময়না হত্যা মামলায় স্বামী মো. দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ জুলাই স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ার...বিস্তারিত

আশুলিয়ায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আশুলিয়া-টঙ্গি ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় ট্রাক চাপায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। স্কুল ছাত্রের নাম জয়, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় ব্যান্ডবক্স নামে একটি কারখানার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জয় আশুলিয়ার জিরানী এলাকার আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় ইকরা স্কুল...বিস্তারিত

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ

আশুলিয়ায় পোশাক করাখানায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছর বয়সের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ। সোমবার দিবাগত রাতে তৈয়বপুর এলাকায় শান্তর বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। গতকাল রাতেই আশুলিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। আটকরা হলেন- আকবর...বিস্তারিত

সাভারে মাদক ব্যবসায়ী আটক

ঢাকার আশুলিয়া থেকে ৮০০ পিস ইয়াবাসহ মোঃ ওয়াসিম আকরাম (২৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা ডিবি উত্তর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (২৬ অক্টোবর) আশুলিয়ার নয়ারহাট এলাকার শাহজালাল হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম আকরাম ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেক এর ছেলে বলে ডিবি পুলিশ সূত্রে...বিস্তারিত

গ্রেফতার হলেন গাছ কাটা নারী

গতকাল একাধারে গাছ কাটার অভিযোগে সকালে এক নারী আটক। সাভার এলাকার সিআরপি রোডে বাসার ছাদে থাকা গাছ কাটার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল গাছকাটার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। ভিডিওটি পোস্ট করেছেন সুমাইয়া হাবিব নামের এক নারী। সকালে নিজ বাসা থেকে আটকের পর ওই নারী বলেন, আমি অনুতপ্ত,...বিস্তারিত

সাভারে নিরাপদ সড়ক দিবসে পুলিশি সচেতনতা

সাভারে ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতা মূলক র‌্যালী ও সমাবেশ করেছে হাইওয়ে পুলিশ। সাভার হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সাভার সিটি সেন্টারের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে র‌্যালীটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে...বিস্তারিত

সাভারে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে আটক যুবলীগ নেতা মইনুল

আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মঈনুল ভূইয়াকে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা পুলিশ আটক করেছে। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার...বিস্তারিত

সাভারে মিঠুন সরকারের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

সাভারে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মিঠুন সরকার নামে একজনের নামে মামলা হয়েছে। রবিবার বিকেলে সাভার মডেল থানায় হাজির হয়ে বলাৎকারের অভিযোগে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিরব শিকদার। অভিযুক্ত মিঠুন সরকার সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার প্রফুল্ল সরকারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ছোট ছোট শিশুদের ডেকে নিয়ে যৌন নির্যাতন করে আসছে বলে অভিযোগ আছে । তার বিরুদ্ধে...বিস্তারিত

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক

ঢাকা সাভারের হেমায়েতপুরে অবনী নিট ওয়ার এর গুদামে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে হাজার হাজার তৈরী পোশাক। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের অবণী নীট ওয়্যার গার্মেন্টস এর তৈরী পোশাক কারখানার গোডাউনে শিপমেন্ট করার জন্য রাখা ছিলো কয়েক হাজার তৈরী পোশাক। ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটার দিকে ওই পোশাক কারখানার তৈরী পোশাক কার্টুন...বিস্তারিত

সাভারে শিশু হত্যা, আটক সৎ মা

সাভারে নিজ কক্ষের বিছানা থেকে বাদশা নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর সৎ মা ময়না বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের পৌর এলাকার তালবাগ মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিরাজগঞ্জ জেলার...বিস্তারিত

আশুলিয়ায় অবৈধ পলিথিন জব্দ

আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ অভিযুক্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও...বিস্তারিত

কলা ভর্তি ট্রাকে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী

সাভারের আশুলিয়ায় কলা ভর্তি ট্রাকে ফেনসিডিল সরবরাহের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। রবিবার (১৩ অক্টোবর) আশুলিয়ার বাইপাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে র‍্যাব-১, সিপিসি ২। আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোটোলা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে হারুন অর রশিদ ওরফে হানিফ উদ্দিন (৪০) এবং অপরজন...বিস্তারিত

সাভারে নিখোঁজ ৩ কলেজছাত্রের ২জনের লাশ উদ্ধার

সাভারে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কলেজছাত্রের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ও দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭) ও কমার্স শাখার ছাত্র তৌসিফ আহমেদ আকাশ (১৮)। এছাড়া একই কলেজের বিজ্ঞান শাখার প্রথম...বিস্তারিত