fbpx
হোম ট্যাগ "ভারত"

দিল্লিতে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ৩৪

ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছেই। গত রোববার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিএএ সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছেই। এদিকে বৃহস্পতিবার এক ধাক্কায় প্রাণ গেল আরও সাতজনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সাতজনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এর ফলে দিল্লিতে...বিস্তারিত

দিল্লিবাসীকে শান্ত হওয়ার আহ্বান মোদীর

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। এই সংঘাতের মধ্যেই টুইট করে দিল্লিবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় মোদী বলেন। আমি আমার ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি দিল্লিতে সবসময় শান্তি এবং ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য। দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ এবং অন্যান্য...বিস্তারিত

ভারতে সাংবাদিককে বলা হলো তুমি হিন্দু? বেঁচে গেলে

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে সিএএর সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লি পরিস্থিতির ছবি তুলে ধরতে গিয়ে বেশ কয়েকবার জীবনের হুমকিতে পড়েন ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর সাংবাদিক শিবনারায়ণ রাজপুরোহিত। তার মোবাইল, নোট বই ছিনিয়ে নেয়া হয়। করা হয় মারধর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,...বিস্তারিত

জয় শ্রী রাম স্লোগান দিয়ে দিল্লির মসজিদে আগুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বারের মতো ভারত সফরের মধ্যেই নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলকালে নয়াদিল্লির একটি প্রাচীন মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। ওই দুর্বৃত্তরা...বিস্তারিত

ভারতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে সহিংসতার আগুনে জ্বলছে দেশটির দিল্লি। রাজধানীর উত্তর-পূর্ব এলাকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। প্রায় ১৫০ জন জখম অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও চাঁদবাগ এলাকায় নতুন করে আগুন লাগানোর এবং পাথর ছোড়ার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে মঙ্গলবার সিএএ-বিরোধী ধর্নার...বিস্তারিত

ট্রাম্প ভারত সফরের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের ১২টি বাম ও যুব সংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা ‘গো-ব্যাক ট্রাম্প’ বলে স্লোগান দেন। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে লেখা বিভিন্ন পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রের দিকে রওনা দিলে পার্ক স্ট্রিটের কাছে পুলিশ আটকে দেয়।...বিস্তারিত

উত্তাল দিল্লি,১৪৪ ধারা জারি

ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির ব্রহ্মপুর এলাকা। ইতোমধ্যে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ১০৫ জন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সকাল থেকে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুঁড়ি শুরু হয়েছে। সেইসঙ্গে...বিস্তারিত

ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

দুইদিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২ টায় গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’।ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে সফর শুরু করার আগেই একের পর এক টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট...বিস্তারিত

‘১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল’

আবারও মুসলমানদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় পশুসম্পদ মন্ত্রী গিরিরাজ সিংহ। ১৯ ফেব্রুয়ারি বিহারের একটি জনসভায় যেয়ে তিনি বলেন, ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এ সময় তিনি আরও বলেন, আর এ কারণেই পূর্বপুরুষদের কর্মের ফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে। ১৯৪৭ সালে সমস্ত মুসলিমকে যদি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হত এবং হিন্দুদের এ দেশে...বিস্তারিত

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তামিলনাড়ুতে  বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কোয়েম্বাটুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি...বিস্তারিত

ভারতে মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

ভারতে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাস করা সংশোধিত নাগরিকত্ব আইনের কারণে ২০ লাখ মুসলিম রাষ্ট্রহীন হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম ডন-কে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, প্রতিটি দেশেরই উচিত তার সব নাগরিককে একই...বিস্তারিত

পিরিয়ড কালে যে সব নারী রান্না করেন,তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন: ধর্মগুরু

পিরিয়ড কালে যে সব নারী স্বামীর জন্য রান্না করেন, তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন। এমন মন্তব্য করলেন ভারতের এক ধর্মগুরু। দেশটির গুজরাটের ভুজের স্বামীনারায়ণ মন্দিরের স্বামীনারায়ণ গোষ্ঠীর ‘নর-নারায়ণ দেবগড়ী’ স্বামী কৃষ্ণরূপ দাসজীর আরও দাবি, ধর্মগ্রন্থেই রয়েছে, পিরিয়ড কালে স্ত্রীর রান্না খাবেন যে স্বামী, তিনি পরজন্মে ষাঁড় হবেন। এক ভিডিওতে গুজরাটিতে এসব কথা দেখা গেছে ভারতীয়...বিস্তারিত

তুর্কি রাষ্ট্রদূতকে তলব করলো ভারত সরকার

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান পাকিস্তান সফরে গিয়েছিলেন। সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি।  এই ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। তুর্কি রাষ্ট্রদূতকে দিল্লি সতর্ক করে বলেছে, এরদোইয়ানের ওই বক্তব্যের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে। তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজগান তরুণলারকে তলব করে ভারত সরকার বলেছে, কাশ্মীর...বিস্তারিত

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ আগুন

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জিএসটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ভবনটির আট তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। জানা গেছে, ভবনটি মুম্বাইয়ের মাঝগাঁও মহারান প্রতাপচকে এলাকায় অবস্থিত। ভবনটির আট তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নেভাতে এসেছে ফায়ার সার্ভিসের...বিস্তারিত

ফারাক্কা বাঁধের সেতু ভেঙে ৩ জনের মৃত্যু

ফারাক্কা বাঁধের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন প্রকৌশলীও রয়েছেন বলে জানা গেছে। তবে এখনও সেতুর ভেঙে পড়া অংশের ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে,  রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বৈষ্ণবনগরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।...বিস্তারিত

ভারত যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা, টার্কি আমদানি করবে

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ উপলক্ষে দু’দেশের মধ্যকার বাণিজ্য চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে ভারত । এর মাঝে রয়েছে পোলট্রি ও দুগ্ধজাত উপাদানের বাজার । বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত, এই শিল্পের সঙ্গে ৮০ মিলিয়ন গ্রামীণ পরিবারের জীবন-জীবিকা জড়িয়ে আছে । সেইজন্যে ভারতে দেশের...বিস্তারিত

জুকারবার্গ জানিয়েছে ফেসবুকে আমি ১ নম্বরে মোদী ২ নম্বরে: ট্রাম্প

ভারত সফর নিয়ে খুবই উদগ্রীব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রমাণ মিললো তার করা এক টুইটে। টুইটে ট্রাম্প লিখেছেন মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদী ২ নম্বরে রয়েছেন। দুই সপ্তাহের মধ্যে মধ্যেই আমি ভারতে যাচ্ছি। তাই এই সফরের জন্যে দিন গুণছি এখন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্সট লেডি...বিস্তারিত

ভারতে আক্রমণ করতে পারে পঙ্গপাল

পাকিস্তানের পর পঙ্গপালের আক্রমণের ঝুঁকিতে রয়েছে ভারত। ভারতে দুই দফায় আক্রমণ করতে পারে পঙ্গপাল। ইতোমধ্যে দেশটিতে সতর্কতাও জারি করা হয়েছে।  ১০ ফেব্রুয়ারি বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এ বিষয়ক সতর্কতা জারি করেছে। ফাওর পঙ্গপালবিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সংবাদমাধ্যমকে বলেন, এ বছর দুই দফায় পঙ্গপালের আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেড়ে আসবে ইরান...বিস্তারিত

দিল্লির মসনদে আবারও কেজরিওয়াল

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা বেশ এগিয়ে রয়েছে গত দুই মেয়াদে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রাথমিক গণনায় ইতোমধ্যে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে আম আদমি পার্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে দিল্লির ২১টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। গণনায় আম আদমি...বিস্তারিত

ভারতে আবারও শিক্ষার্থীদের ওপর হামলা

ভারতের দিল্লি জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের ওপর আবারও বেধড়ক লাঠিচার্জ করলো দিল্লি পুলিশ । সোমবার ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ’র বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়ের ৭ নম্বর গেটের সামনে থেকে ‘সংসদ চলো’ আহ্বানে মিছিল বের করে জামিয়ার শিক্ষার্থীরা । আর সেই মিছিল আটকাতে মিছিল শুরুর জায়গা থেকে শ’খানেক মিটার দূরে হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে তা থামানোর ব্যারিকেড...বিস্তারিত