fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

করোনা ভাইরাসে মৃতের সংখা কমেছে

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় চীনে প্রাণ গেছে ১০ জনের, যা এক মাসের মধ্যে দিনের হিসেবে সর্বনিম্ন । কিন্তু চীনা ভূখণ্ডের বাইরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিস্তার, প্রাণহানি । এ অবস্থায় সারা বিশ্বে মহামারীর আশঙ্কায় সব দেশকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে করোনা ভাইরাস মহামারী ঠেকাতে নাগরিকদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে...বিস্তারিত

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও । সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখনও মহামারী আকারে ছড়িয়ে পড়েনি তবে দেশগুলোকে এটি প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। চীন ছাড়াও বিশ্বের...বিস্তারিত

করোনায় মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে

করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৭শ ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । আক্রান্ত হয়েছে আরও ৮০ হাজার ১৫০ জন । এখন পর্যন্ত ৩৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস । আক্রান্ত ও মৃত্যুর ঘটনার অধিকাংশই চীনের মূল ভূখণ্ডে । গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনা ভাইরাসের উপস্থিতি...বিস্তারিত

ইরানে করোনাভাইরাসে এক শহরেই ৫০ জনের মৃত্যু

ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইলনার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র কোম শহরে ৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে কোম শহরের এক সরকারি কর্মকর্তা আহমাদ আমিরিয়াবাদি ফারাহানি জানান, শহরটিতে ২৫০ নাগরিককে কোয়ারেনটাইন ব্যবস্থায় রাখা হয়েছে।...বিস্তারিত

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৬১৯

করোনা ভাইরাসে আরও ১৫৭ জন মানুষের মৃত্যু হয়েছে চীনে। মৃত্যুর সংখ্যা বাড়ছে চীনের বাইরেও। দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে দ্রুত নতুন রোগী বাড়তে থাকায় এ রোগের প্রাদুর্ভাব বিশ্বে আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, সব মিলিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে...বিস্তারিত

বিদেশ ভ্রমণে সাবধানতা অবলম্বন করা উচিত: রোগ তত্ত্ব বিভাগ

চীনের বাইরে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় অতি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে রোগ তত্ত্ব বিভাগ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সিঙ্গাপুরে বর্তমানে ৮৯ জন করোনা ভাইরাস আক্রান্ত আছেন এর মধ্যে বাংলাদেশি পাঁচজনের অবস্থা অপরিবর্তিত। তিনি আরো বলেন, যে কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা...বিস্তারিত

করোনার চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য সিঙ্গাপুরের

করোনা ভাইরাসের ফলে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জন । তবে নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয় । তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে । এই ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ চিকিৎসায় রীতিমতো অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে সিঙ্গাপুরের একদল চিকিৎসক । এখন পর্যন্ত এ রোগের সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকলেও দেশটিতে করোনা আক্রান্ত ৮৯ জনের মধ্যে ৪৯ জনই সুস্থ...বিস্তারিত

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

চীনের বাইরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস খ্যাত কোভিড-১৯। এবার ইরানে এ রোগে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক দিন আগেই সতর্ক করেছে, গরিব দেশগুলোতে একবার যদি করোনাভাইরাস ঢুকে পড়ে, তা হলে তা মহামারির মতো ছড়াবে। তখন...বিস্তারিত

করোনার ওষুধ আবিষ্কারের দাবি মার্কিন গবেষকের

করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি করছেন এক মার্কিন গবেষক । মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংস্থা গ্রিফেক্সের এক গবেষক এই দাবি করেছেন । সংস্থাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম হিউস্টন বিজনেস জার্নালকে জানায়, টীকাটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং এটি প্রাণীর মাঝে পরীক্ষা করার জন্য প্রস্তুত । মার্কিন ওষুধ নিয়ন্ত্রক অনুমতি দিলে তারা এ কার্যক্রম সামনের দিকে...বিস্তারিত

করোনাভাইরাস: ইতালির ১০টি শহরে জনসমাগম নিষেধাজ্ঞা

ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। এর পরপরই দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে জনমানবহীন রাস্তাঘাট, এমন চিত্র ভাবতেই মনে হতে পারে চীনের উহানের কথা। তবে এই দৃশ্য চীনের নয়, ইতালির লোদি প্রদেশের। যেখানে...বিস্তারিত

এবার করোনায় আক্রান্ত এক বাংলাদেশি শনাক্ত

সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে । তার বয়স ৩৯ বছর । শুক্রবার সন্ধ্যায়, নতুন করে দু’জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় । যদিও তার অবস্থান বা নাম-পরিচয় জানা যায়নি । এদের মধ্যে একজন বাংলাদেশি; অন্যজন ফিলিপাইনের নাগরিক । দু’জনের অবস্থাই স্থিতিশীল । এর আগে সিঙ্গাপুরে প্রাণঘাতী...বিস্তারিত

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ অবস্থায় দিন দিন আতঙ্ক বেড়েই চলেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে ১০৯ জন মারা গেছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনে শনিবারের (২২ ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার তিনশ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের...বিস্তারিত

করোনাভাইরাস: চীনের কারাগারগুলোতে মহামারি

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে চীনের কারাগারগুলোতেও মহামারি আকার ধারণ করেছে। কারাগারগুলোতে করোনা ভাইরাসে পাঁচ শতাধিক কয়েদীর আক্রান্তের খবরে কারাগারের বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জেলখানাগুলো থেকে পাওয়া তথ্য হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত ২৭১ জন কয়েদীর মধ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে। কিন্তু এর আগে অন্তত...বিস্তারিত

করোনা ভাইরাসে মারা গেলো আরও ১০৮ জন

করোনা ভাইরাসে নতুন করে মারা গেছে আরও ১০৯ জন । শুক্রবার চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৯ জন । ফলে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন । এর আগে বৃহস্পতিবারও দেশটিতে করোনাভাইরাসে শতাধিক মানুষ মারা গেছেন । চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন ।...বিস্তারিত

ইরানে করোনা ভাইরাসে দুজনের মৃত্যু

ইরানে করোনা ভাইরাসে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৯ ফেব্রুয়ারি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর জানান, গত কয়েকদিন ধরে কোম শহরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, এর মধ্যে দু’জনের দেহে প্রাথমিক পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দুঃখজনক হলো দু’জনই মারা গেছেন। দু’জনেরই বয়স ছিল অনেক বেশি...বিস্তারিত

করোনাভাইরাস: জাপানে আটকে পড়া জাহাজে যাত্রী মারা গেছেন

জাপানের ইয়োকোহামা পোর্টে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের দুই যাত্রী কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমনে মারা গেছেন। মৃত দুজনই প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার জাপানের সরকারী সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। জাপানের সরকারি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইয়োকোহামা বন্দরে জাহাজের ডকে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।  ওই সূত্র বলছে, মৃত ব্যক্তিরা হলেন, একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর।...বিস্তারিত

করোনাভাইরাস নিয়ে গুজবে কান না দিতে স্বাস্থ্যমন্ত্রীর আহবান

করোনা ভাইরাস নিয়ে মিথ্যা কোনো গুজবে কান না দিতে দেশের জনগনের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার সকালে রাজধানীর মহাখালীস্থ নবনির্মিত নার্সিং অধিদপ্তরের নতুন ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এই আহ্বান জানান। জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাস নিয়ে এক শ্রেণির মানুষ কিছু মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে...বিস্তারিত

করোনায় নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু

করোনা ভাইরাসে নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২১১২ জনে । বিশ্বব্যাপী এ সংখ্যা অন্তত ২১২০ জন । চীনের বাইরে অন্তত ৮ মারা গেছেন । এর মধ্যে হংকং ও ইরানে দুইজন করে এবং তাইওয়ান, জাপান, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন । হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২০...বিস্তারিত

রসুন কেজিতে ৫০-৬০ টাকা !

রসুন ক্রেতার নিত্য প্রয়োজনীয় একটি খাদ্যপণ্য । স্থানীয় উৎস থেকেই আসে চাহিদার সিংহভাগ যোগান । ঘাটতি পূরণে চীন থেকে আমদানি করা হয় রসুন । কিন্তু চীন নির্ভরতায় টালমাটাল দেশিয় রসুনের বাজার । করোনা ভাইরাসে বাণিজ্য স্থবিরতায় কেজিতে এই পণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ থেকে ৬০ টাকা । এক মাস আগের ১৫০ টাকার রসুনের দাম এখন...বিস্তারিত

চীনে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও ১৩২ জনের

চীনের হুবেই প্রদেশের উহানে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে । নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯০৭ জন । সবমিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি । বুধবার দেশটির জাতীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, হুবেই প্রদেশে আরও...বিস্তারিত