fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

মায়ের গর্ভ থেকে করোনা নিয়ে জন্ম নিলো শিশু !

ব্রিটেনে মায়ের গর্ভ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে জন্মালো এক শিশু। শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত বলে মনে করা হচ্ছে। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। করোনো আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই ব্রিটেনে এক গর্ভবতীকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু তার টেস্টের রেজাল্ট আসার আগেই জন্ম নেয় এই শিশু। জন্মের...বিস্তারিত

কোয়ারেন্টাইনে না গেলে জেল: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সকালে ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া...বিস্তারিত

হজ ক্যাম্পে ইতালি ফেরতদের হট্টগোল

শনিবার (১৪ মার্চ) দুপুরে ইতালি থেকে দেশে ফেরত আসা ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু এর কিছু পরপরই তুমুল হট্টগোল শুরু হয় আশকোনার হজ ক্যাম্পে। কোয়ারেন্টাইনে রাখা ১৪২ জনই গোলমাল করতে করতে চলে এসেছেন হজ ক্যাম্পের গেটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এর আগে, সকালে...বিস্তারিত

করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি

করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। এর আগে...বিস্তারিত

করোনা ভাইরাসে ইরানি জেনারেলের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত ইরানে ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে জানা গেছে করোনায় আক্রান্ত হয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লেফটেন্যান্ট জেনারেল নাসের শা’বানির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তার মৃত্যু হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। নাসের শা’বানি গত ৩৭ বছর ধরে আইআরজিসি’র সদস্য ছিলেন। এছাড়া দেশটির অভিজাত সামরিক বাহিনী এলিট মিলিটারি ফোর্সের বেশ কয়েকটি উর্ধ্বতন পদ ও...বিস্তারিত

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তা চলছেঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে। আজ সকালে শিশু হাসপাতালে হাম- রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করার সময়ম মন্ত্রী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে শপিং মল ও শিল্প প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। ইতালি থেকে ফেরাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। হোম...বিস্তারিত

ইরানে মৃত্যুর মিছিল,খোঁড়া হচ্ছে গণকবর

করোনার প্রাথমিক ধাক্কা মোটামুটি সামলে নিয়েছে চীন। কিন্তু ইরান আর ইতালিতে ব্যাপক আকার ধারণ করেছে ভাইরাসটি। দেশ দুটিতে রীতিমতো মৃত্যুর মিছিল চলছে। ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশটিতে বিশাল বিশাল গণকবর খোঁড়া হচ্ছে। মহাকাশ থেকে স্যাটেলাইটে সেই ছবি ধরা পড়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত, ইরানে করোনা ভাইরাসে...বিস্তারিত

ইতালি থেকে ফেরা ১২৫ বাংলাদেশি হজ ক্যাম্পে

করোনা ভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালি থেকে ঢাকায় ফেরা ১২৫ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK 582 নাম্বার ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। এর আগে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ ইতালি। সেখান...বিস্তারিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৩৬

করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৩২ টি দেশের ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩০ জন। আর বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৭ হাজার ৮৪৪ জন মানুষ চিকিৎসা...বিস্তারিত

যুক্তরাষ্ট্র করোনা মহামারির কেন্দ্রস্থল: ডাব্লিউএইচও

করোনা ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। এ কারণে ইউরোপকে প্রাণঘাতী এ ভাইরাসের (কোভিড-১৯) মহামারির ‘কেন্দ্রস্থল’ ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। শুক্রবার (১৩ মার্চ) এ ঘোষণা দেয় সংস্থাটি। ডাব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বলেন, করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থা ঘোষণা দেন। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রদেশগুলো অবিলম্বে জরুরি অপারেশন কেন্দ্র স্থাপনের আহ্বান জানান। এছাড়া, বড় অঙ্কের অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করার পাশাপাশি সবাই মিলে...বিস্তারিত

করোনা ভাইরাস: ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বন্ধ

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বন্ধ করে দেয়া হচ্ছে। এরিমধ্যে উত্তর প্রদেশ এবং হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ডে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি, উত্তরাখান্ড, ছত্তিসগড় এবং মনিপুর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দেন, ৩১...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রশিদা তালিব। এ নিয়ে রশিদা তালিব বলেন, কংগ্রেসের চিকিৎসক বলেছেন যুক্তরাষ্ট্রে ৭ কোটি থেকে ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এর আগে গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিয়োসের প্রতিবেদনে বলা হয় ,...বিস্তারিত

মার্কিন সেনারা চীনে করোনা ছড়িয়েছে,দাবি চীনের

মার্কিন সেনারা চীনে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। যদিও নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করেননি তিনি। বৃহস্পতিবার রাতে টুইট করে মার্কিন সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। টুইট বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা এই...বিস্তারিত

করোনাভাইরাস: সিঙ্গাপুরে জুমার জামাত বাতিল ঘোষণা

সিঙ্গাপুরে শুক্রবারের জুমার নামাজের জামাত অস্থায়ীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। আর ধর্মীয় মাহফিলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরের একটি মসজিদের অনুষ্ঠান থেকে করোনাভাইরাস বিস্তারের ঘটনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রী পেটালিং মসজিদের চার দিনের মাহফিলে বিভিন্ন দেশ থেকে এক লাখের বেশি লোকের জমায়েত ঘটেছে। সেখানে অংশ নেয়া অন্তত চারজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা...বিস্তারিত

আজ থেকে ভারতে যাওয়া বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আজ শুক্রবার বিকেল থেকে আগামী এক মাসের জন্য কূটনীতিক ও অফিসিয়াল বাদে সব ধরণের ভিসা বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার। বিকেল ৫টা পর্যন্ত যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। এ অবস্থায় সকাল থেকেই বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ভারতগামীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাদের বেশিরভাগই চিকিৎসা, ব্যবসাসহ প্রয়োজনীয়...বিস্তারিত

করোনা আক্রান্ত ১জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ফ্লোরা

দেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে সুস্থ হয়ে একজন বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর মহাখালীতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার পর আমরা যেই তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছিলাম তাদের একজন সুস্থ হয়ে বাড়িতে...বিস্তারিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭৩ জন

চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলেও এটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন । ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন। চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত...বিস্তারিত

করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৮৯ জন। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫১ জন। এবার রাজধানী রোমেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এতে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় চীন থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক...বিস্তারিত

করোনাভাইরাস: রোনালদোকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা যায়, গত রবিবার ইতালিয়ান লিগ সিরিআর দল য়্যুভেন্টাসের হয়ে মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে নিজের দেশ পর্তুগাল ফিরে যায় রোনালদো। কিন্তু একই দলের খেলোয়ার ড্যানিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পরে। এরপরই মাদেইরাতে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকে। রোববার সিরিআতে ইন্টার মিলান...বিস্তারিত