fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

করোনা সংকটের মধ্যেই ওমান থেকে দেশে ফিরলেন ২৮৮ প্রবাসী

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যেই ওমান থেকে দেশে ফিরলেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সরকারের সিদ্ধান্ত অনুসারে পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের মেডিক্যাল চেকআপ হয়। যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হবে। আর যাদের নেই তাদের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ব্যবস্থাপনায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে...বিস্তারিত

করোনার ভ্যাকসিন তৈরিতে আমেরিকার সাফল্য: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে আমেরিকা সাফল্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক দেবোরাহ ব্রিক্সের সাথে এক আলোচনা সভায় ট্রাম্প জানান, আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছেন যারা ভ্যাকসিন তৈরিতে একটানা কাজ করে যাচ্ছেন। করোনা যুদ্ধে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জোর পদক্ষেপ...বিস্তারিত

করোনা ছড়াতে বাকি মাত্র ৪ জেলা

আজ শনিবার পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনা সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নাটোর ও ভোলা। এদিকে দেশের মাত্র চারটি জেলায় এখনও করোনা সংক্রমিত হয়নি। জেলা গুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সাতক্ষীরা। দেশে প্রথম ৮ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদফতরের গতকালের তথ্য মতে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯...বিস্তারিত

করোনা ইস্যুতে যেভাবে সফল হচ্ছে ইরান

ইরানে কিছুদিন আগেও করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় যে আক্রান্ত সংখ্যা ৩ হাজার এবং মৃতের সংখ্যা ১৫০ ছিল, যা এই মুহুর্তে অনেকটাই কমে গেছে। যদিও এটি বলার সময় এখনো আসেনি যে, ইরানে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। পুরো ইরান করোনা ইস্যুতে এক সপ্তাহের বেশি লকডাউন ছিলোনা। তাছাড়া লকাডাউন ছিল এক শহরের গাড়ী অন্য শহরে প্রবেশ করতে পারবেনা।...বিস্তারিত

কক্সবাজারে একদিনে ৭ জনের করোনা পজেটিভ

কক্সবাজারে ২৪ এপ্রিল ৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭ জনের দেহে কোভিট-১৯ অর্থাৎ করোনা ভাইরাস আছে। এর মধ্যে একজন কক্সবাজার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ শাহ আলম তিনি স্থানীয় আবু ছৈয়দের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। সপ্তাহ...বিস্তারিত

২৪ ঘন্টায় আবারও ৯ জনের মৃত্যু; আক্রান্ত ৩০৯ জন

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৪০  জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। এতে করোনায় মোট আক্রান্ত ৪ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতর করোনা  সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন করেন...বিস্তারিত

করোনার কারণে বসছে না ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার

করোনা ভাইরাসের কারণে এবার বসছে না ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রতিবছর রোজা শুরুর আগে থেকে চকবাজারের সড়ক বন্ধ করে চলে ইফতারের দোকান বসানোর নানা কর্মযজ্ঞ। কিন্তু এবার সে চিত্র ভিন্ন। বসানো হয়নি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। রোজা শুরুর আগে থেকে নানা কর্মব্যস্ততা থাকে পুরান ঢাকার চকবাজারের ইফতারসামগ্রী বিক্রেতাদের মধ্যে। রোজা শুরুর আগের দিন...বিস্তারিত

করোনায় প্রাণ গেলো জমজ দুই বোনের

আমরা জন্মেছি একসঙ্গে, মারাও যাব একসঙ্গে। কাকতালীয়ভাবে হলোও তাই। প্রাণঘাতী করোনা ভাইরাসে তাদের মৃত্যুও হলো প্রায় একই সঙ্গে। তাদের আরেক বোন জো এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। এমা ও কেটি তারা দুই বোন। দুজনেই নার্স । ব্রিটেনের সাউদাম্পটন হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার ভোরে এমা (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তিনদিন আগে মঙ্গলবার তার জমজ বোন কেটি ডেভিডও...বিস্তারিত

করোনায় মোট সুস্থ ৮ লাখ; আক্রান্ত ২৮ লাখ, মৃত্যু ২ লাখ ছুঁইছুঁই

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। শনিবার সারা বিশ্বে ৮ লাখের বেশি মানুষের সুস্থ হওয়ার খবর মিলেছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি। ২৮ লাখ ৩১ হাজার ৭৮৫ জন আক্রান্তের মধ্যে ৮০ শতাংশ মানুষ করোনা জয় করেছে। এ সংখ্যা ৮ লাখ ৬...বিস্তারিত

আর্জেন্টিনায় করোনা থেকে বাঁচতে কারাবন্দিদের বিক্ষোভ

এবার করোনা ভাইরাস বিস্তারের আশঙ্কায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসের জেলে সহিংস বিক্ষোভ করেছেন কারাবন্দিরা। সেখানকার বন্দিদের অভিযোগ, জেলেই তাদের মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করেছে কর্তৃপক্ষ। জেলে রাখার পরিবর্তে প্রয়োজনে গৃহবন্দি রাখার দাবি তাদের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পথ খুঁজছে কারাগার কর্তৃপক্ষ। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন, সাড়ে...বিস্তারিত

করোনায় সুস্থ ব্যক্তির প্লাজমা ব্যবহার হবে আক্রান্তের দেহে !

করোনা ভাইরাস আক্রান্ত যেসব রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তাদের করোনামুক্ত হওয়া ব্যক্তিদের শরীর থেকে সংগৃহীত প্লাজমা দেয়া হবে। স্বাস্থ্য পুনরুদ্ধারকারী এ ধরনের প্লাজমা ২০০২-০৪ সালে সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) মহামারির সময় কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। যুক্তরাজ্য করোনা ভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীর থেকে সংগৃহীত প্লাজমা...বিস্তারিত

রাশিয়ায় করোনা মোকাবিলায় বিশেষ যন্ত্রের আবিস্কার

রাশিয়া বিশেষ এক প্রযুক্তির মাধ্যমে করোনা সংক্রমিত রোগীর সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো পুলিশ। বিশেষ এই যন্ত্রটির নাম এনটেকল্যাব। বিশেষ যন্ত্রটি দিয়ে কোয়ারেন্টাইন বা লকডাউন অমান্যকারীদের তথ্যও এতে পাওয়া যাচ্ছে। এছাড়া এই প্রযুক্তির সহায়তায় কমিয়ে আনা সম্ভব করোনা সংক্রমণ বা মৃত্যু হারও। প্রযুক্তির প্রতিষ্ঠাতা আরটিম কুখার্নকো জানান, করোনা ভাইরাস থেকে বাঁচতে শহরের...বিস্তারিত

করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : রুহিন হোসেন প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। তারপরেও শুরু থেকে যদি বাংলাদেশে করোনার প্রভাব বিস্তারের আগে আরও সচেতনতার সঙ্গে মোকাবিলা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়া যেতো তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতোনা। এখন এই সময়ে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সম্প্রতি চেঞ্জ টিভির একান্ত টেলিফোন সাক্ষাতকারে এমন মন্তব্য করেন...বিস্তারিত

করোনার ভয়াবহ তাণ্ডবের খবর তারা মোটেও জানতো না

অফিস আর বাড়ি। এই একঘেয়ে জীবনে বিরক্ত হয়ে উঠেছিলেন দুজনে। ঠিক করলেন, এবার চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেড়িয়ে পড়বেন দুজনে মিলে। যেমন ভাবনা তেমন কাজ। রায়ান ওসবার্ন ও  তাই বাধা-ধরা জীবনে তাদের মন টেকে না। তাই ছোট নৌকা নিয়ে দুজনে বিশ্বভ্রমণে এলিনা ম্যানিহেটি স্বামী-স্ত্রী। কিন্তু এর মধ্যে যে এত কিছু হয়ে গিয়েছে তা তারা কেউই টের পাননি।...বিস্তারিত

করোনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তাই মাস্ক পরতেন মাইকেল জ্যাকসন

আজ থেকে তিন দশক আগে কিংবদন্তী পপ স্টার মাইকেল জ্যাকসন ভবিষ্যদ্বাণী করেছিলেন, বহু মানুষের প্রাণ কেড়ে নেবে এক মারণ ভাইরাস। এমনই দাবি করেছেন মাইকেল জ্যাকসনের দেহরক্ষী ম্যাট ফিডেস। মাইকেল জ্যাকসনের দেহরক্ষী ম্যাট ফিডেস বলেছিলেন, মাইকেল সবসময় বলতেন মানব জাতি যে কোনও সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কোনও এক ভাইরাসের আক্রমণে। মাইকেল বিশ্বাস করতেন, কোন এক...বিস্তারিত

এবার করোনা প্রতিরোধে ট্রাম্পের পরামর্শে হাসলো গোটা দুনিয়া

এবার করোনা ভাইরাস প্রতিরোধের পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন সূর্যের আলো দিয়ে করোনা রোখা সম্ভব। প্রেসিডেন্ট একধাপ এগিয়ে বলে বসলেন শক্তিশালী আলো শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেই নাকি মিলবে প্রতিকার। আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান জানিয়েছিলেন আমেরিকার বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন, অতিবেগুনী রশ্মির জীবাণুর উপর একটি গুরুতর প্রভাব...বিস্তারিত

আল-আকসা মসজিদের এই দৃশ্য, ১৪শ’ বছরের ইতিহাস ভেঙ্গে দিলো

যে আল-আকসা মসজিদে হাজার হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেন । রমজান মাসের শেষের দিকে মুসল্লির সংখ্যাও যেখানে লাখ ছাড়িয়ে যায়, সেই মসজিদে ১৪শ’ বছর পর তার উল্টো চিত্র দেখলো বিশ্ববাসী। প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিহাসে প্রথমবারের মতো রমজান মাসেও মুসল্লিশূন্য অবস্থায় দাড় করিয়েছে আল আকসা মসজিদকে। মুসলিম সম্প্রদায়ের কাছে তৃতীয় পবিত্রতম এই মসজিদ। আপাতত জেরুজালেমে...বিস্তারিত

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৩১  জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন। এতে করোনায় মোট আক্রান্ত ৪ হাজার ৬৮৯ দাঁড়িয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতর করোনা  সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন করেন স্বাস্থ্য...বিস্তারিত

তারাবিহ নামাজের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা

রমজান মাসে এশার জামাত ও তারাবির নামাজে সরকারি নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা রমজানে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশনায় এমন কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র মাহে রমজানে এশার জামায়াতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও ২ জন...বিস্তারিত

করোনায় আক্রান্ত হওয়া ১ মাসের শিশু সুস্থ

বিশ্বে প্রতিদিনি করোনা ভাইরাসে অসংখ্য লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এক মাস বয়সী একটি শিশু সুস্থ হয়ে উঠেছে। শিশুটি দেশটির করোনা থেকে সেরে ওঠা সবচেয়ে কমবয়সী রোগী। ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজেস ইন্সটিটিউটের চিকিৎসক ভিসাল মুলাসার্ত বলেন, শিশুটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা...বিস্তারিত