fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

‘পিপিই যারা এনেছেন তাদের চাবুক দিয়ে পেটানো উচিত’

যাদের মাধ্যমে এই পিপিই আনা হয়েছে তাদের চাবুক দিয়ে পেটানো উচিত। কারণ এগুলো সঠিক পিপিই না। চেজ্ঞ টিভি’র একান্ত ফোনালাপে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক (এমপি) এ মন্তব্য করেন। বলেন, সরকার বা যেই এই পিপিই ( পারসোনাল প্রোটেকশন ইকুৃইপমেন্টস) আনুক এগুলো সঠিক নয়। যাদের মাধ্যমে এই পিপিই আনা হয়েছে তাদের চাবুক দিয়ে পেটানো...বিস্তারিত

করোনায় গুজব; কার্টুনিস্ট-ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

করোনা দুর্যোগে অনলাইনে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন...বিস্তারিত

ঈদ শপিংয়ে খুলবে না যমুনা ফিউচার পার্ক

করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদ শপিংয়ে খুলবে না উপমহাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতি থাকার পরও মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। কর্তৃপক্ষ জানায়, যমুনা গ্রুপের কাছে দেশ আগে, জীবন আগে, ব্যবসা পরে। তাই কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ কার্যক্রমের পর এখন শপিং মলও...বিস্তারিত

দেশে আজও করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, মৃত্যু ৫

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৮২ জন। আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত...বিস্তারিত

এবার উভয় বিপদে ঢাকায় আসা কর্মজীবী মানুষেরা

গ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে আসা কর্মজীবী মানুষের তালিকা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতিতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য জানান। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে তারা...বিস্তারিত

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

পুলিশের উর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে। হাইওয়ে পুলিশের...বিস্তারিত

এবার এনটিভি’র ১৩ সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত

দেশের জনপ্রিয় বেসরকারি  টেলিভিশন চ্যানেল এনটিভি’র ১৩ জন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২ মে) রাত পর্যন্ত এনটিভি’র মোট ১৩ জন স্টাফ করোনায় আক্রান্ত বলে খবর ছড়িয়ে পড়লে চরম আতঙ্ক বিরাজ করছে দেশের গোটা গণমাধ্যম পাড়ায়। এনটিভি কর্তৃপক্ষের তথ্যানু্যায়ী, আক্রান্তদের মধ্যে ১ জন নিউজ এডিটর, ২ জন রিপোর্টার, ৬ জন...বিস্তারিত

বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের খবর যেনো স্বাভাবিক সংবাদে পরিণত হয়েছে। প্রতিদিনি শত শত মানুষ আক্রান্ত হচ্ছে । থেমে নেই করোনায় মৃত্যু সংখ্যাও। দেশে ২৪ ঘণ্টার করোনার খবরে যোগ হয়েছে আরও ৬৬৫  জন করোনা রোগী , যা দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা...বিস্তারিত

করোনা মোকাবিলায় সহায়তা করে হিজাব: মার্কিন গবেষেক

এখন নারী-পুরুষ সবাই ব্যক্তিগত সুরক্ষার পোশাকে নিজেদের আবৃত করছেন। এদিক দিয়ে মুসলিম নারীরা এগিয়ে আছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের এক নারী গবেষক। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ধর্ম ও যৌন বিভাগের অন্যতম গবেষক আনাবেলা বলেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর মাত্র চেহারা ঢাকা শুরু করেছে। সেখানকার স্থানীয় ও ফেডারেল নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। কারণ হিজাব করোনা ভাইরাস...বিস্তারিত

শুধু নারায়ণগঞ্জেই আক্রান্ত ১০২৬, মৃত্যু ৪৮ জন

নতুন করে  নারায়ণগঞ্জে আরও ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৬ জনে। একইসঙ্গে জেলায় আরও দুজনের মৃত্যু রেকর্ড করা হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ জন। আজ সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২ এপ্রিল সকাল আটটা থেকে ৩ এপ্রিল...বিস্তারিত

হাসপাতালে অসুস্থ বাচ্চাকে নিয়ে হাজির মা বিড়াল

তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে বিড়ালের ঘটনায় অবাক হয়েছে হাসপাতালে থাকা ডাক্তার-নার্সরা। পথের ধারের একটি মা বিড়াল তার অসুস্থ শিশুকে নিয়ে হাজির হাসপাতালে। ভাগ্য ভালো যে, বিড়ালটি একেবারে সঠিক জায়গাতেই তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। ঠিক হাসপাতালটির ডাক্তার নার্সদের কাছেই বিড়ালটি তার শিশুকে মুখে করে নিয়ে যায়। ডাক্তাররাও হতাশ করেননি। চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ছোট্ট আর...বিস্তারিত

আমাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে: বরিস জনসন

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চিকিৎসা নিতে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ইতোমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। এবার এক সাক্ষাৎকারে বর্ণনা করলেন চিকিতসাকালীন মুহূর্তগুলোর কথা। রবিবার দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানান, তাঁকে বাঁচিয়ে রাখতে লিটারের পর লিটার অক্সিজেন দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা...বিস্তারিত

ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া নবজাতকের মা হলেন ইউএনও

এক মেয়ে নবজাতকের দায়িত্ব নিয়েছেন দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। গতকাল বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজার এলাকায় একটি ধানক্ষেতে ওই নবজাতককে কুড়িয়ে পাওয়া যায়। ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশিদ জানান, কবিরুল ইসলাম নামে এক যুবক ধানক্ষেতে গিয়ে জীবিত অবস্থায় ওই নবজাতককে দেখতে পান। সেখান থেকে নবজাতককে নিয়ে তার কাছে নিয়ে...বিস্তারিত

মারাত্মক ঝুঁকিতে যুক্তরাষ্ট্র; তবুও লকডাউন তুলে নেয়ার দাবি

করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র।দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ৩২ হাজার ৫৩৯ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইসার ধরা পড়েছে। মারা গেছেন অন্তত ৬৬ হাজার মানুষ। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭৫ হাজার ৩৮২ জন। এমন অবস্থায় জারি করা লকডাউন তুলে নেয়ার দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা বাতিলের দাবিতে শনিবার বিকেলে...বিস্তারিত

ক্ষুধার কান্না থামাতে পাথর রান্না !

নাম পেনিনা বাহাতি কিতসাও। তিনি বিধবা। আট সন্তানের জননী। স্বামীকে হারিয়ে স্থানীয় একটি লন্ড্রিতে কাজ নেন অক্ষরজ্ঞানহীন কিতসাও। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি বিধিনিষেধে কাজটি হাতছাড়া হয়ে গেছে তার। ফলে ঘরে খাবার নেই। কিন্তু পেট তো আর লকডাউন মানে না। ক্ষুধার জ্বালায় কোনোভাবেই থামছিল না শিশুদের কান্না। উপায় না পেয়ে পাতিলে পাথর রেখে চুলোয় আগুন...বিস্তারিত

করোনায় সারাবিশ্বে আড়াই লাখ মৃত্যু ছুঁইছুঁই

বিশ্বজুড়ে করোনার থাবায় মৃতের সংখ্যা এখন দুই লাখ ৪৫ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত প্রায় ৩৫ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। শনিবারও যুক্তরাষ্ট্রে সর্বাধিক মৃত্যু হয়েছে। মারা গেছেন ১৬শ’র বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু প্রায় সাড়ে ৬৭ হাজার। আক্রান্ত ১১ লাখ ৬০ হাজার। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্য-ইতালিতে। নতুন করে...বিস্তারিত

করোনা মোকাবিলায় মাঠে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট

বর্তমান বিশ্বে একটি মহা দুর্যোগের নাম নভেল করোনা ভাইরাস। পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়েছে এই ভাইরাসের থাবা। ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। চারিদিক আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মানুষ থেকে মানুষের ছোঁয়ায় ছড়িয়ে পড়া এই ভাইরাস আজ মহামারিরুপে দেখা দিয়েছে। সামাজিক নানা সচেতনতার মধ্যে একজন থেকে আর একজনের দুরত্ব বজায় রাখা ছাড়া করোনা মহামারি থেকে রক্ষার আপাতত...বিস্তারিত

করোনা ধ্বংসে সক্ষম ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’

‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’। এই যন্ত্রেই করোনা ভাইরাস শেষ হচ্ছে, সেই প্রমাণ ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীরা পেয়েছেন। ক্রমাগত তাপ ছড়াচ্ছে এই যন্ত্রটি। আর সেই তাপেই নষ্ট হচ্ছে করোনা ভাইরাসের আরএনএ। করোনা ধ্বংস করার এই যন্ত্রটিকে ‘অতুল্য’ নামেই ডাকছেন বৈজ্ঞানিকরা। ওজন তিন কিলোগ্রামের মধ্যে, যেকোনা বস্তুর গায়ে যদি করোনা ভাইরাসের চিহ্নটুকুও থাকে, তবে ‘অতুল্য’ তা ধ্বংস করতে...বিস্তারিত

গণমাধ্যম দিবসে দুর্নীতি নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

নাগরিকের সাংবিধানিক অধিকার ও সরকারের গণতান্ত্রিক জবাবদিহিতার অপরিহার্য নিয়ামক গণমাধ্যমের অবাধ ও মুক্ত ভূমিকা পালনে সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ৩রা মে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২০ উপলক্ষ্যে আজ প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে কোভিড-১৯ সংকট মোকাবেলায় ত্রাণ বিতরণে জনপ্রতিনিধি ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের দুর্নীতি হুমকি-ধামকির...বিস্তারিত

প্রস্তুত বৃহত্তম অস্থায়ী করোনা হাসপাতাল

করোনা চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের বৃহত্তম অস্থায়ী হাসপাতালটি নির্মাণ শেষে এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ মে (সোমবার) হাসপাতালটি উদ্বোধন করা হবে। সেই অনুযায়ী হাসপাতালটিতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা ও সরাঞ্জামাদি পরীক্ষার কাজ। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বারে বারে চালিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইসিসিবি’র...বিস্তারিত