fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

শুধু ঢাকাতেই সাড়ে ৭ লাখ করোনায় আক্রান্ত !

ব্রিটেনভিত্তিক দ্য ইকোনমিস্ট দাবি করেছে,  ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখের বেশি। বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক সংক্রমণ বেশি বলেও জানায় তাঁরা। প্রকাশিত প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশে সরকারিভাবে করোনায় আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। কম পরীক্ষার অর্থই হচ্ছে প্রকৃত চিত্র আরও বেশি খারাপ হতে পারে। এছাড়া বাংলাদেশ, ভারত এবং...বিস্তারিত

আরও ৮ কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছিল যেভাবে

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যার ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত ছয় বছরে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতনের ৮ টি ঘটনা উল্লেখ সংক্ষেপে তুলে ধরা হলো। ১. ৯ আগস্ট ২০১৪, মিসৌরি; নিজেদের মধ্যে সংঘাতের এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে প্রাণ হারান ১৮ বছরের...বিস্তারিত

সামাজিক দূরত্বের জন্য লম্বা জুতা তৈরী !

রোমানিয়ার এক মুচি ইউরোপীয় ৭৫ সাইজের জুতা তৈরি করেছেন। এই জুতা পরা দুজন মুখোমুখি দাঁড়ালে তাদের মধ্যে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হয় বলে দাবি করছেন ঐ মুচি। সেই মুচি জানায়, এখন পর্যন্ত তার ৫ জোড়া জুতা বিক্রি হয়েছে। আশা করছি সামাজিক দুরত্ব বজায় রাখতে এই জুতা অনেক কাজে লাগবে। ইতিমধ্যে এই জুতা তৈরীর কারিগড়কে...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী পলি আক্তার গ্রেফতার

ফেসবুককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটূক্তি করার দায়ে সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা (পলি) আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাটুরিয়া থানায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পার তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহা মাহমুদা (পলি) আক্তার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছ এর...বিস্তারিত

সঠিক পদক্ষেপের কারণে করোনামুক্ত দ্বীপের দেশ ফিজি

করোনা ভাইরাসকে রুখে দিতে সক্ষম হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ফিজি। শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, ফিজি পুরোপুরি করোনামুক্ত। গত মার্চের মাঝামাঝি সময়ে ৯৩ হাজার জনসংখ্যার দেশ ফিজিতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। কড়াকড়ি আরোপ এবং সীমান্ত বন্ধ করে আড়াই মাসের মধ্যেই প্রাণঘাতী ভাইরাসটি রুখতে সক্ষম হয়েছে দেশটির সরকার। ফিজিতে...বিস্তারিত

থামছেনা মৃত্যুর মিছিল; আক্রান্ত ২,৮২৮, মৃত্যু ৩০ জন

বাংলাদেশে কোনোভাবেই থামছেনা করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল। প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩০ জনের । একই সময়ে শনাক্ত হয়েছেন ২,৮২৮ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। এর আগে গতকাল ৩৫ জনের মৃত্যু হয় এবং ২,৪২৩ জন আক্রান্ত হন।...বিস্তারিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শারীরিক অবস্থার অবনতি

আওয়ামী লীগের ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর এখন তার অপারেশন চলছে। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন এ...বিস্তারিত

করোনায় সক্রিয় রোগীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে

করোনা সংক্রমণ আর মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়ে ইউরোপ-আমেরিকা। ভাইরাসটির নতুন ভরকেন্দ্র এখন লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়া। ইরানসহ কিছু পশ্চিমা দেশে নিয়ন্ত্রণে এসেও ফের ঘটছে বিস্তার। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬৬ লাখ মানুষ। এর মধ্যে ৩০ লাখ মানুষ এখনো ভাইরাসটি নিজেদের শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে, যাদের সক্রিয় রোগী হিসেবে চিহ্নিত...বিস্তারিত

জর্জ ফ্লয়েড হত্যায় সেই চার পুলিশ কর্মকর্তা জেল হাজতে

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনও ছাড়াও অপর তিন কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। টানা ১০ দিন চলমান আন্দোলনের মুখে তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তারা আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার ফ্লয়েডকে হত্যার সহযোগিতার দায় মাথায় নিয়ে দুপুরের পর আদালতে হাজির...বিস্তারিত

সন্দ্বীপে নতুন করে ৭ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কালাপানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলীমুর রাজী টিটু সহ করোল্লা হাজির বাড়ির ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম। আরও বলেন চেয়ারম্যান টিটুসহ তার পরিবারের ৬ জন সদস্যের দেহে করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ পাওয়া যায় এবং একই বাড়ির আরও একজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ...বিস্তারিত

অবশেষে মারা গেলো করোনাজয়ী সেই কমবয়সী শিশুটি

বিশ্বের সর্বকনিষ্ঠ করোনাজয়ী বেবি কোবে। মাত্র পাঁচ দিন বয়সে করোনায় আক্রান্ত হয়েছিল এই খুদে শিশু। সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিল। তবে আজ ফিলিপিন্সের সেই শিশুর মৃত্যু হল। গত ৫ এপ্রিল কোবে যখন করোনায় আক্রান্ত হয় তখন তার বয়স ছিল মাত্র ৫ দিন। ২৩ দিন হাসপাতালে থাকার পর চিকিৎসকরা তাকে ছুটিও দিয়ে দিয়েছিল। তার পরেও ১৪...বিস্তারিত

করোনায় মানুষের জন্য প্রাণপণে লড়ার কথা জানালেন প্রধানমন্ত্রী

করোনা থেকে মানুষকে সুরক্ষিত করতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদান গ্রহণ করেন তার মূখ্য সচিব ড. আহমদ কায় কাউস। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা...বিস্তারিত

করোনায় রানা প্লাজার মালিকের মৃত্যু

ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক (৬০) করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে নিজের বাসায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা জানান, বৃহস্পতিবার ভোরে আব্দুল খালেক মারা যান। তবে করোনা ভাইরাস পরীক্ষায় তার পজিটিভ...বিস্তারিত

ব্রাজিলের ১৬ ফুটবলার করোনায় আক্রান্ত

ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজারের ওপর। দেশটিতে দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে করোনা ভাইরাসের থাবায় পড়লো ব্রাজিলের প্রথম বিভাগের ফুটবল ক্লাব ভাস্কো দা গামার খেলোয়াড়রাও। ছোঁয়াচে এ রোগ ধরা পড়েছে ক্লাবটির ১৬ জন ফুটবলারের শরীরে। ক্লাবটির খেলোয়াড়, কোচসহ ২৫০ জনের...বিস্তারিত

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

বাংলাদেশে কোনোভাবেই থামছেনা করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল। প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের । একই সময়ে শনাক্ত হয়েছেন ২,৪২৩ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। এর আগে গতকাল ৩৭ জনের মৃত্যু হয় এবং ২,৬৯৫ জন আক্রান্ত...বিস্তারিত

করোনা ঠেকাতে বাসে অভিনব পদ্ধতির ব্যবহার

করোনা সচেতনতায় এক টোটো চালকের উদ্ভাবনী ক্ষমতা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। টোটো যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পলিথিনের ব্যারিয়ার তৈরি করা দেখে প্রশংসা করেছিলেন দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। এবার সেই পথেই হাঁটতে শুরু করেছেন বর্ধমানের বেশ কিছু বাস মালিকও। তাই এবার করোনায় যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে দুই সিটের মধ্যে টাঙানো...বিস্তারিত

দরজার হাতল দিয়ে মুক্ত হবে করোনা ভাইরাস !

অন্য কাউকে পরিষ্কারও করতে হবেনা এবং দরজার হাতলেই থাকবে জীবাণুনাশক প্রলেপ । যা কয়েক সেকেন্ডের মধ্যে করোনা ভাইরাসকে হত্যা করবে। এমন দরজাই আর কয়েক সপ্তাহর মধ্যে যুক্তরাজ্যের বাজারে আসছে। ইউনিভার্সিটি অব বার্মিহামের ডা. ফেলেসিটি দ্যা কগ্যান হচ্ছেন সংক্রমণ-প্রতিরোধক প্রলেপ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নিট্রোপেপ এর প্রতিষ্ঠাতা। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়তে গেলে উপরিভাগ বা পৃষ্ঠ হচ্ছে...বিস্তারিত

নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড করোনায় আক্রান্ত ছিলেন

যুক্তরাষ্ট্রে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। বুধবার তার চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত ৩ এপ্রিল করোনা ভাইরাস ধরা পড়েছিল জর্জ ফ্লয়েডের। তবে ফ্লয়েডের মৃত্যুতে করোনার প্রভাব ছিল এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য গত ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে পুলিশ জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করে। এসময় এক...বিস্তারিত

মহামারির ওপর মহামারি; ভয়াবহ বিপর্যয়ের মুখে ইয়েমেন

গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন দুর্ভিক্ষের পাশাপাশি এতদিন লড়ে আসছে কলেরা মহামারির সঙ্গে। এবার সেখানে নতুন যোগ হয়েছে করোনা ভাইরাস। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা গত সোমবার জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে করোনায় মৃত্যুর হার ২০.৭৭ শতাংশ। জাতিসংঘের কর্মকর্তারা উল্লেখ করেন, আমরা মনে করছি করোনায় আক্রান্ত হয়ে শতশত মানুষ বাড়িতেই মারা যাচ্ছে। কারণ এখানে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা নাই, চিকিৎসা...বিস্তারিত

এখনো প্রতিদিন ১ লাখ করে আক্রান্ত হচ্ছে: ডব্লিউএইচও

গত পাঁচ দিন ধরে প্রত্যেক দিন এক লাখের বেশি করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়ার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ‍ বুধবার জেনেভায় প্রাত্যহিক কোভিড-১৯ প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাসচিব ডা. তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস বলেছেন, আক্রান্তের সংখ্যায় এই কদিনে সবচেয়ে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। ডব্লিউএইচও বলছে, মধ্য ও দক্ষিণ আমেরিকায় কোভিড-১৯ মহামারি দ্রুত হারে বাড়ছে, বিশেষ করে...বিস্তারিত