fbpx

পাকিস্তানকে আর একটি টাকাও দেয়া ঠিক নয়: নিকি

পাকিস্তানকে একটি টাকাও যুক্তরাষ্ট্রের দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।ভারতীয় বংশোদ্ভুত এ মার্কিন কূটনীতিক বলেন, পাকিস্তান তাদের ভূখণ্ডে এখনও সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। পাকিস্তানের আশ্রিত এসব সন্ত্রাসীই আফগানিস্তানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের হত্যা করছে। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তানকে একটি টাকাও দেয়া ঠিক নয়। আমেরিকার...বিস্তারিত

ইউটিউবের ধনী তালিকার শীর্ষে রয়েছে সাত বছরের এক খুদে

‘ফোর্বস’ প্রকাশ করল ইউটিউবের সেরা ধনীদের তালিকা। আর সেই তালিকাতেই সবাইকে ছাপিয়ে এক নম্বরে যাকে দেখা যাচ্ছে, তাতেই চমকে গেলেন সবাই। ধনীদের তালিকার শীর্ষে রয়েছে সাত বছরের এক খুদে। ২০১৮ সালে ইউটিউব থেকে আয় করা প্রথম ১০ জনের মধ্যে সবার শীর্ষে রায়ানের অবস্থান। তার বয়স মোটে সাত বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস এই তালিকা প্রকাশ...বিস্তারিত

তরুণদের জন্য জরুরী টিপস

ফটোগ্রাফী, ভিডিওগ্রাফী ও ভিডিও এডিটিং প্রসঙ্গে তথ্যচিত্র  নির্মাতা জায়েদ হাসনাইন দিয়েছেন প্রয়োজনীয় সব টিপস। স্থিরচিত্র ধারণের জন্য ড্রেস, কালার, ফোকাস প্রভৃতি বিষয়ে টিপস দিয়েছেন তিনি। আর ভিডিও চিত্র কিভাবে নিজে-নিজেই সম্পাদনা করে আকর্ষণীয় করা যায় সে প্রসঙ্গে বলেছেন তিনি। এ ছাড়া একটি নান্দনিক ভিডিও চিত্রের জন্য গ্রাফিক্সের ব্যবহার, গ্রাফিক্স নির্মাণ ও ইফেক্ট ব্যবহার সম্পর্কে  ব্যবহার উপযোগী...বিস্তারিত

মিডিয়ায় যেভাবে পা রাখলেন সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর চেঞ্জ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তার মিডিয়ায় পা রাখার পথ পরিক্রমা। তিনি বলেন, মিডিয়াতে এসেছি টিভিসিতে মডেলিং করার মাধ্যমে। আমি ছোট বেলা থেকেই নাচ করতাম যার সুবাদে ফটো সেশন করা হত, আর ফটোসেশন করতে করতেই ২০১৪ সালে টিভিসিতে মডেলিং করি। সে সময় আমি প্রথম অভিনয় করি। যদিও মিডিয়ায় প্রথম পা রেখেছি ২০১১...বিস্তারিত

হতাশা নয়, জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নিন: নায়ক আরিফিন শুভ

নায়ক আরিফিন শুভ চেঞ্জ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,  জীবনকে ইতিবাচকভাবে দেখবেন নাকি নেতিবাচকভাবে, সে সিদ্ধান্ত আপনার হাতে। আমরা ছোট বেলায় পড়েছি, ‘একবার না পারিলে দেখ শতবার’। আর আমার মতামত হচ্ছে, একবার না পারলে মৃত্যুর আগ পর্ন্ত চেষ্টা করে যাও। চেষ্টা করে যাওয়াই মানুষের কাজ।

‘গণমাধ্যম দিয়ে অসাধারণ ভালো কাজ করা যায়’

গণমাধ্যম বা প্রচার মাধ্যম গত চার দশকে যে ভাবে ভূমিকা পালন করার কথা ছিলো, তা করতে পারেনি। এমন মত দিলেন, বিশিষ্টি শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। চেঞ্জ টিভির সঙ্গে আলাপচারিতায় গণমাধ্যমের নানা দিক নিয়ে কথা বলেন তিনি। আবুল কাসেম ফজলুল হক বলেন, গেলো ৪ দশকে টেলিভিশন, প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে।...বিস্তারিত

ভিকারুননিসার ক্লাশ-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারি সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে রিমান্ডে যা হয় !

জনপ্রিয় কলামিস্ট, সাবেক বিচারক ইকতেদার আহমেদ বাংলাদেশে পুলিশ রিমান্ড সম্পর্কে বলেন, ফৌজদারী কার্যবিধির বিধান অনুযায়ী পুলিশ একজন অপরাধীকে রিমান্ডে নিতে পারে; তবে পুলিশ স্ব-উদ্যোগে কখনো কোন অপরাধীকে রিমান্ডে নিতে পারে না। কোন ব্যক্তিকে রিমান্ডে নিতে হলে ম্যাজিস্ট্রেটের এর পূর্বানুমতি প্রয়োজন রয়েছে। রিমান্ড দুই ধরণের। এক ধরণের হলো গ্রেফতার পরবর্তী পুলিশ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে আর...বিস্তারিত

নওগাঁয় আওয়ামী লীগ নেতা খুন

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নজিপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইসাহাক হোসেন (৭৫) নিজ বাড়িতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নজিপুর পৌরসভার মামুদপুর গ্রামে নিজ বাড়িতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান ইসাহাক। সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, রাতে নজিপুর পৌরসভা এলাকায় দলীয় সভা শেষে মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছান ইসাহাক। আগে...বিস্তারিত

ইসিতে আপিল শুনানী বৃহস্পতিবার থেকে

প্রার্থিতা ফিরে পেতে আপিলের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে । গত দুদিনে মোট ৩১৮টি আপিল করেছেন প্রার্থীরা। আজ বুধবার আপিলের শেষ দিন। সব মিলিয়ে আপিলের সংখ্যা সাড়ে চারশর বেশি হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে শুরু হবে আপিলের শুনানি। চলবে শনিবার পর্যন্ত। শুনানির পর ইসির সিদ্ধান্ত মন মতো না হলে সংশ্লিষ্ট প্রার্থী বিষয়টির...বিস্তারিত

ইসির সঙ্গে আঁতাতের তথ্য- প্রমাণ দিন : ওবায়দুল কাদের

ধানের শীষের প্রার্থীদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত ছিল বলে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছে, প্রমাণ কী? তথ্য-প্রমাণ দিতে হবে। অন্ধকারে ঢিল...বিস্তারিত

সত্যিকারের পরিবর্তন আনবে চেঞ্জ টিভি

তরুণদের উদ্যোগ চেঞ্জ টিভি ও চেঞ্জ টিভি ডট প্রেস। এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গেই আমি উপদেষ্টা সম্পাদক হিসেবে সম্পৃক্ত থাকার সৌভাগ্য অর্জন করেছি। চেঞ্জ টিভির পক্ষ থেকে দর্শকদের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন অভিমত ব্যক্ত করলেন, বিশিষ্ট ইতিহাসবিদ ও চেঞ্জ টিভির উপদেষ্টা সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, চেঞ্জ টিভি বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে যথার্থই  পরিবর্তনের সূচক...বিস্তারিত

ভিকারুননিসার শিক্ষক জিন্নাত আরাকে অব্যাহতি

নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর ‘আত্মহত্যার’ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের মূল ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়েও তাকে শোকজ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম...বিস্তারিত

মালদ্বীপে চেঞ্জ টিভি

অপরূপ সৌন্দর্যের নীল পানির দেশ মালদ্বীপে পৌছে গেছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি ডট প্রেস। নানা সৌন্দর্য আর সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দু:খের খবর জানাতে যুক্ত হয়েছেন মিজানুর রহমান।

ত্রৈমাসিক ‘দেশকাল পত্রিকা’র মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচিত হলো ত্রৈমাসিক ‘দেশকাল পত্রিকা’র। পত্রিকাটি সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের সহযোগী ত্রৈমাসিক পত্রিকা। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল কার্যালয়ে এ মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন বলেন, সাম্প্রতিক দেশকালের শুরু থেকেই আমরা সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী পেশাদারিত্ব বজায় রেখে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করেছি। ত্রৈমাসিক...বিস্তারিত

চেঞ্জ টিভির সৌদি ব্যুরো প্রধান হলেন সাইদুল ইসলাম সুমন

চেঞ্জ টিভি. প্রেস এর সৌদি ব্যুরো প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন সাইদুল ইসলাম সুমন। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের সুখ-দু:খ, অভিযোগ-অনুযোগ দেশবাসীর নিকট তুলে ধরবেন তিনি।

ছাত্রী আত্মহত্যার ঘটনা হৃদয় বিদারক: হাইকোর্ট

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনাকে হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া সন্তানের সামনে বাবা-মাকে অপমান করাকে বাজে দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন আদালত। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত অরিত্রির আত্মহত্যা সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ...বিস্তারিত

মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে মনোনয়ন রয়েছে ৫৫৫ জনের। ধরুন, ৩০০ জন আছে। এর মধ্যে ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্টের শরিকরা আছে। সবাই কি বিএনপি? ধরুন— ৩০০ জন...বিস্তারিত

রিটার্নিং অফিসাররা সৎ মায়ের ভূমিকায়: রিজভী

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসাররা মূলত সৎ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এমন মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন দলের প্রার্থীদের মনোনয়নপত্রে অসংখ্য ক্রটি থাকার পরও বাতিল করা হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় রিটার্নিং...বিস্তারিত

সমাজ বিপ্লবের অপরিহার্য উপাদান নেতৃত্ব: অধ্যাপক আবদুল লতিফ মাসুম

একটি বিপ্লবের বৈশিষ্ট্য ও বিপ্লবী নেতার গুণাবলী সম্পর্কে চমৎকার বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। চেঞ্জ টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন, বিপ্লব মানেই হচ্ছে টোটাল চেন্জ বা আমুল পরিবর্তন। সারা পৃথিবীতে অনেক গৌরবময় বিপ্লব হয়েছে। ফরাসী বিপ্লব, আমেরিকার স্বাধীনতা, বলশেভিক বিপ্লব এবং ইরানের ইসলামিক বিপ্লব প্রকৃষ্ট উদাহরণ বলে...বিস্তারিত