হোম রাজনীতি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো নিয়ে কাদের সিদ্দিকীর মন্তব্য

বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো নিয়ে কাদের সিদ্দিকীর মন্তব্য

3
0

বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চেঞ্জ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো সম্পর্কে মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে বলেন, বাংলাদেশের জন্ম দিয়েছে এই দলটি। প্রসঙ্গক্রমে বলেন, বাংলাদেশের প্রধান বিরোধী দল হবার কথা ছিল জাসদের। তারা অন্যের উপর নির্ভর করার কারণে সেটা পারেনি বিধায় জিয়াউর রহমানের দল বিএনপি দেশের বিরোধী মানুষের সমর্থন পেয়েছিল।

জনাব সিদ্দিকী জামায়াত প্রসঙ্গে বলেন, জামায়াত ১ টি সুসংগঠিত দল। তারা পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছিল আবার বাংলাদেশ সৃষ্টির সময়ে একই কাজ করেছে। পাকিস্তান সৃষ্টির সময়ে বিরোধিতা করেছিল রাজনৈতিকভাবে আর বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে জামায়াত হত্যার ইন্ধন যুগিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে। তবে এ ক্ষেত্রে মূল আসামী হচ্ছে পাকিস্তানী  হানাদার বাহিনাী।

তিনি জাতীয় পার্টি প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টির তেমন কর্তৃত্ব ও নেতৃত্ব নাই। এই দলটি যদি স্বকীয়তা নিয়ে চলত, তাহলে সামরিক শাসন উত্তর পূনরায় ক্ষমতায় আসতে পারতো। এখানে পুরোপুরিভাবে এরশাদের ব্যর্থতা কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *