fbpx

কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে কেপিএম এলাকায় পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সূর্য সেন মল্লিক (৩), তাহমিনা আক্তার (২৫)। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেছেন। রাঙামাটি আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের তথ্য মোতাবেক, ৭ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭০ মিলিমিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে রাঙামাটিতে গতকাল সন্ধ্যা...বিস্তারিত

এইচএসসির ফল প্রকাশ ১৭ই জুলাই

২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার মাধ্যমে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দুপুর ২টায় সকল কলেজ-মাদ্রাসায় এবং অনলাইনে ফল জানা...বিস্তারিত

ঢাকায় রিক্সাচালকদের সড়ক অবরোধ

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্দোলনরত রিকশাচালক ও মালিকরা রাস্তা ছেড়ে চলে গেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে মুগদা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম, মান্ডা ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়রুজ্জামান খায়রুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বাসে তারা সড়ক ছেড়ে চলে যান। মুগদা...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের বাসভবনে উঠবেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকালে কোনো হোটেলে উঠবেন না। খরচ কমানোর জন্য তিনি অবস্থান করবেন পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসভবনে। পাকিস্তানের ডন নিউজ লিখেছে,  রাষ্ট্রীয় সফরে খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে চান ইমরান খান। তাই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন প্রতি বছর শতাধিক দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রে সফরকালে কোনো সরকার প্রধান...বিস্তারিত

রোহিঙ্গা সংকট নিরসনে চীনের পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারে যাবে: শেখ হাসিনা

আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী আবারও মিয়ানমারে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে সম্মত করতে চেষ্টা করবেন বলে আমাকে আশ্বস্ত করেন। চীনের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা...বিস্তারিত

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী বীরউত্তম

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশে আজ নানা সমস্যা। মোবাইলের যুগ হওয়ার কারণে ঘটনার ভিডিও এখন দ্রুত...বিস্তারিত

জার্মানিতে বিয়ার ও দুটি ব্যান্ডদল নিষিদ্ধ!

জার্মানিতে অত্যন্ত জনপ্রিয় পানীয় বিয়ার। অথচ একটি কনসার্টে সেই পানীয় নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করেছে জার্মান পুলিশ! জার্মানির পূর্বাঞ্চলে থুরিংঙ্গেন রাজ্যের তেমার নামক শহরে শনিবার এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কনসার্ট শুরু হওয়ার আগেই তেমারে উৎসব স্থলের আশপাশ থেকে ১৬টি বড় বিয়ারের পিপা ও প্রায় ১১ শ বিয়ারের বোতল বাজেয়াপ্ত করে। স্থানীয় আদালতের নিষেধাজ্ঞার কারণে পুলিশ...বিস্তারিত

খালেদার উপদেষ্টা এখন আওয়ামী লীগের উপদেষ্টা

ইনাম আহমদ চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমদ চৌধুরীকে এই মনোনয়ন দেন দলটির সভাপতি। একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন ইনাম আহমদ চৌধুরী। গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১...বিস্তারিত

লটকন মানসিক চাপ কমায়

বর্তমানে বাজারে প্রচুর লটকন পাওয়া যায়। ফলটি পুষ্টি গুনে ভরা সেই সঙ্গে এটির দামও তুলনামূলক কম। এছাড়াও এই ছোচ ফলটি আরো অনেক গুণের গুনান্বিত। লটকনের আরো অনেক নাম রয়েছে। তবে বেশিরভাগ মানুষই ফলটিকে লটকন হিসেবেই জানে। ১. লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে। সিজনের সময় প্রতিদিন দুই-তিনটি লটকন খাওয়া মানেই আমাদের দৈনন্দিন ভিটামিন ‘সি’র চাহিদা...বিস্তারিত

হরতালে মরিচা ধরে গেছে : ওবায়দুল কাদের

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালে জনগণের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (০৭ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। হরতাল এখন আর গণআন্দোলনের হাতিয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে যারা মনে করেন, হরতালের...বিস্তারিত

দায়ভার আমাকেই নিতে হবে: মাশরাফি

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারার দায়ভার নিজের কাঁধেই তুলে  নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই মাসেরও বেশি সময়ের লম্বা সফর শেষে রোববার (৭ জুলাই) দেশে ফেরে বাংলাদেশ দল। দেশে ফিরে সংবাদমাধ্যমের সামনে বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হওয়ার সব দায়ভার নিজের কাঁধে তুলে নেন তিনি। মাশরাফি বলেন, প্রথমতো দলকে যখন অধিনায়ক হিসেবে সেই যায়গায় নিতে...বিস্তারিত

দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল

দুই মাসের লম্বা সফর শেষে দেশে ফিরলো বাংলাদেশ দল। সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় আগে ভাগেই দেশে ফিরলো টাইগাররা। রোববার (৭ জুলাই) বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ২০ মিনিটে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী ফ্লাইট। এমিরেটসের ফ্লাইটটি ক্রিকেটারদের নিয়ে দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। তবে এই বহরে সব ক্রিকেটার ফেরেননি। বিশ্বকাপে দাপট...বিস্তারিত

হল মালিকদের কারণে আয়নাবাজি লাভের মুখ দ্যাখেনি

‘হল মালিকদের কারণে আয়নাবাজি লাভের মুখ দেখতে পারেনি । টাকা উঠে এসেছে কিন্তু যে পরিমাণ খরচ হয়েছে সে পরিপ্রেক্ষিত আরো ফিডব্যাক পাওয়া কথা ছিলো। হল মালিকদের কাছে প্রযোজকের ৭০ লাখ টাকা এখনো পরে আছে। হল মালিকরা বলেছেন, নতুন ছবি দ্যান, তাহলে বকেয়া পরিশোধ করবো।’ চেঞ্জ টিভি.প্রেস এ এসে একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করলেন চলচ্চিত্রকার ও...বিস্তারিত

সামিয়াকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে হারুন

রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হারুনকে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার সংবাদমাধ্যমকে বলেছেন, জিজ্ঞাসাবাদে হারুন সামিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার বলেন, ছাদ দেখানোর কথা বলে সে শিশুটিকে লিফট থেকে সবচেয়ে উপর তলায় অবিক্রিত একটি শূন্য ফ্ল্যাটের ভেতর নিয়ে যায়। সেখানে...বিস্তারিত

১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

গ্যাসের দাম না কমালে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার সারা দেশে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতাল শেষে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশ থেকে এই কর্মসূচি দেওয়া হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার গ্যাসের দাম না কমালে...বিস্তারিত

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল পালিত

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের ডাকা রোববার (০৭ জুলাই) অর্ধদিবস হরতাল পালন করা হয়। সকালে ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকায় দলীয় কার্যালয় থেকে লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল করে সিপিবি, ছাত্র ও যুব ইউনিয়ন। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে রেলস্টেশন মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক...বিস্তারিত

ছয় মাসে বাংলাদেশে ধর্ষণ সংখ্যা ৩৯৯

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে বাংলাদেশে ৩৯৯জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে জানাচ্ছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। তাদের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ধর্ষণের পর একজন ছেলে শিশুসহ মোট ১৬জন শিশু মারা গেছে। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত ৪০৮টি সংবাদ বিশ্লেষণ করে সংস্থাটি এই তথ্য পেয়েছে। প্রতিবেদনের আরো বলা...বিস্তারিত

বিভিন্ন দাবি নিয়ে অনশনে জবি শিক্ষার্থীরা

জকসু নির্বাচন, বাসের ডাবল ট্রিপ চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। অনশনরত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেন নাই। এখন সাত দফা...বিস্তারিত

সামিয়া হত্যার ঘটনায় এক যুবক আটক

রাজধানীর ওয়ারিতে ধর্ষণের পর শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) হত্যার ঘটনায় হারুণ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে ওয়ারি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে শনিবার সকালে নিহত শিশুটির ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান...বিস্তারিত

ঢাকায় আজ থেকে ৩ রোডে রিক্সা চলাচল বন্ধ

সিটি কর্পোরেশনের পূর্ব ঘোষনা অনুযায়ী রোববার থেকে রাজধানীর তিন রোডে রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । ঘোষণা অনুযায়ী গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে এখন থেকে আর রিকশা চলবে না। বিকল্প ব্যবস্থা না করে রিক্সা বন্ধ করায় অসন্তোষ প্রকাশ করেছে যাত্রীরা। আবার সাধুবাদ জানিয়েছেন অনেকে।...বিস্তারিত