হোম অনুসন্ধান অপরাধবার্তা সামিয়া হত্যার ঘটনায় এক যুবক আটক
সামিয়া হত্যার ঘটনায় এক যুবক আটক

সামিয়া হত্যার ঘটনায় এক যুবক আটক

17
1

রাজধানীর ওয়ারিতে ধর্ষণের পর শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) হত্যার ঘটনায় হারুণ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে ওয়ারি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে শনিবার সকালে নিহত শিশুটির ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করা হয়।

ওইদিন সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তা প্রহরীসহ ছয়জনকে আটক করেছে।

শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হন সামিয়া আফরিন সায়মা। এর কয়েক ঘণ্টা পর ওয়ারীর একটি ভবনের ৯ তলার খালি ফ্লাটে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে ও গলায় রক্তের দাগ ছিল।

শিশু সামিয়া রাজধানীর সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। তার বাবার নাম আব্দুস সালাম।

(17)

Comment()

  1. ৪৮ বছর আগে আমরা স্বাধীনত নামক বস্তুটিকে আমরা অর্জন করেছি ঠিকই কিন্তু এটা শুধু মাত্র ঐ সমস্ত জানোয়ারদের বেলায় প্রযোজ্য যাদের ছোবল থেকে ৯ মাসের দুধের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত রেহায় পায়না।
    এই স্বাধীনতা নারীদের সম্ভ্রম নিয়ে বাঁচার জন্য নয়।

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *