fbpx

স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ

রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ, স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ! চারদিকে পানি, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটির। বিখ্যাত উলার হৃদের তীরে এই গ্রামটিরও সৌন্দর্য কিন্তু কম নয়!  অবস্থান কাশ্মীরের বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বান্ডিপুরা-সোপুরের মধ্য খান দিয়ে মাটির রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হাটলেই এই গ্রামটি দেখা যাবে। গ্রামের...বিস্তারিত

ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের জন্মদিন আজ

ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের ৮৯তম জন্মদিন আজ। ইয়াসির আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট মিসরের কায়রোতে জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনিদের দখল করা ভূমিতে গড়ে তোলা রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইয়েলের দখলদারিত্ব থেকে মাতৃভূমি ফিলিস্তিনকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি। ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ বহুবার তাকে হত্যার চেষ্টা করে। অবশেষে ২০০৪...বিস্তারিত

কাশ্মীরে ভারতীয় পুলিশ আত্মহত্যা করলেন

কাশ্মীরে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক কর্মকর্তা। শুক্রবার সন্ধ্যার দিকে অনন্তনাগ শহরে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ৩৩ বছর বয়সী এম অরবিন্দ নামে ওই পুলিশ কর্মকর্তা ৪০ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট ছিলেন। ২০১৪ সালে তিনি সিআরপিএফ-এ...বিস্তারিত

জাবিতে গাছ কাটার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ শতাধিক গাছ কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  পরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি টাকা আত্মসাতের জন্য ষড়যন্ত্রমূলকভাবে নির্বিচারে গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য...বিস্তারিত

অ্যামাজনকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালবে বলিভিয়া 

ব্রাজিলের অ্যামাজন জঙ্গলকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।  গত তিন সপ্তাহ ধরে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত জঙ্গলটিতে জ্বলতে থাকা আগুনে এরই মধ্যেই পুড়ে গেছে ৭ হাজার ৭৭০ বর্গকিলোমিটার এলাকা। সারা বিশ্বজুড়ে এ নিয়ে আলোচনা হলেও, আগুন নেভানোর ব্যবস্থা করা যায়নি কোনও ভাবেই। এই কাজে প্রথম এগিয়ে এল বলিভিয়া। বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো...বিস্তারিত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। শনিবার ভোর রাতে জাদীমুরা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহতরা যুবলীগ নেতা হত্যায় অভিযুক্ত আসামি ছিলেন। নিহতরা হলেন- জাদীমুরা রোহিঙ্গা ক্যাম্পের ছবির রহমানের ছেলে মো. শাহ (৩৮) ও বালুখালী ক্যাম্পের আব্দুল আজিজের ছেলে আব্দুস শুক্কুর (২৫)। আহতরা হলেন- উপপুলিশ পরিদর্শক মনজুর,...বিস্তারিত

ভাগ্নিকে ধর্ষণ প্রতিরোধের সময় ছুরিকাঘাতে মামার মৃত্যু

চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ প্রতিরোধের সময় ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। এসময় গণপিটুনিতে নিহত হয়েছে ধর্ষণচেষ্টাকারী। এছাড়া এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে স্কুলছাত্রীর বাড়িতে হানা দেয় দামুড়হুদা উপজেলার দর্শনার মদনা গ্রামের আকবার আলী। এসময় শিক্ষার্থী ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় তার মামাসহ পরিবারের...বিস্তারিত

হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু। জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার রাজধানী পলাশীর মোড়ে একটি র‌্যালিতে তিনি বলেন,সাম্প্রদায়িক অপশক্তি আপনার (হিন্দু সম্প্রদায়) শত্রু তারা রাষ্ট্রেরও শত্রু। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভায়ের...বিস্তারিত

ইন্ডিয়াতে অধিনায়ক হতে পারেন সাকিব

২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়ক হতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান। আইপিএলে নতুন দু’টি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দুই দলের একটিতে সাকিব অধিনায়ক হতে পারেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রাকার। ক্রিকট্রাকারের খবরে বলা হয়েছে, দুই দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন পাঁচজন। ওই পাঁচজনের তালিকায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব...বিস্তারিত

বাজেট অধিবেশনে একদিনও সংসদে উপস্থিত হননি মাশরাফি

জাতীয় সংসদের ‘সবচেয়ে’ গুরুত্বপূর্ণ অধিবেশন বাজেট অধিবেশনে চলাকালে একদিনও সংসদে উপস্থিত হননি জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২১ কার্যদিবস চলা এই অধিবেশনে তিনিসহ মোট তিনজন সংসদে যাননি। এরমধ্যে মাশরাফিসহ দু’জন আওয়ামী লীগের এবং বাকি একজন জাতীয় পার্টির। জানা গেছে, ১১ জুন শুরু হয় একাদশ জাতীয় সংসদের তৃতীয়...বিস্তারিত

সরকার কূটনৈতিক কৌশলে চরমভাবে ব্যর্থ : রিজভী

কূটনৈতিক কৌশলে সরকার চরমভাবে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন দ্বিতীয়বারের মত ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার মুক্তির দাবিতে এক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ব্যর্থতা চারিদিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুই করতে পারেনি উল্টো রোহিঙ্গাদের...বিস্তারিত

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মাহাথির

ভারতের আলোচিত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে দিল্লির কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে পুত্রজায়াতে এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ নিজের অবস্থান তুলে ধরেছেন। জাকির নায়েককে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে মাহাথিরের প্রশংসা করেছে মালয়েশিয়ান ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি দাতুক সেরি আবদুল হাদি। মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে বলা...বিস্তারিত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে ৫ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের ওপারে ভারতের দুবলি এলাকায় বৃহস্পতিবার ভোরে বিএসএফের গুলিতে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। ছররা গুলিবিদ্ধ বেশ কয়েকটি গরু আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটালে। স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাই পথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ...বিস্তারিত

ভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিলের আমাজন

ভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিলের আমাজন। আগের চেয়ে দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়ায় চরম হুমকিতে রয়েছে গহীন এই অরণ্য। অব্যাহত দাবানলে গেলো কয়েকদিনে কয়েক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে আদিবাসী বিভিন্ন গোষ্ঠীর মানুষ। ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে সাও পাওলো শহরও। দিনের বেলায় অনেককে আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অগ্নিকাণ্ডের জন্য...বিস্তারিত

রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক যুবলীগ নেতাকে হত্যা: টেকনাফে বিক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমোরা এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকান্ডের বিচার চেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা । এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুকের নিজ বাড়ী...বিস্তারিত

গুগল-ফেসবুকে ৯ হাজার কোটি টাকা দিয়েছে তিন ফোন কোম্পানি

গত পাঁচ বছরে অনলাইনে বিজ্ঞাপন বাবদ আট হাজার ৭’শ কোটি টাকার বেশি খরচ করেছে বাংলাদেশের তিনটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীনফোন, রবি ও বাংলালিংক। বাংলাদেশ থেকে এই অর্থ পেয়েছে গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যম। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি কর্তৃক হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে...বিস্তারিত

কুড়িগ্রামে ৩১ জন নারী-পুরুষের ইসলাম গ্রহণ

খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন কুড়িগ্রামের ৩১ জন নারী-পুরুষ। তারা ইতোপূর্বে মুসলমান ছিল, কিন্তু খ্রিস্টান সংস্থাগুলোর বিভিন্ন প্রলোভনে ফাঁদে পরে খ্রিস্টান হয়ে গিয়েছিল। গতকাল (২১ আগস্ট) বুধবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন সাবীলুর রাশাদ ক্যাডেট মাদরাসায় তারা আবারো ইসলামের সুশীতল ছায়ায় ফিরে আসেন। উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মুফতী শামসুদ্দিন তাদের কালিমা পড়িয়ে মুসলমান...বিস্তারিত

উদ্যোক্তারা বিনা জামানতে ৫ কোটি টাকা ঋণ নিতে পারবেন

দেশে উদ্যোক্তা তৈরির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে বিশেষ কোম্পানি গঠনের প্রস্তাবের অনুমতি দিয়েছে সরকার। এ প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তারা বিনা জামানতে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সোমবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কোম্পানির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।...বিস্তারিত

ইমরান খানকে বিল গেটস’র চিঠি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছে এবং তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন মাইক্রোসফটের মালিক ও বিশ্বসেরা ধনকুবের বিল গেটস। চিঠিতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পোলিও নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়ায় ইমরানকে ধন্যবাদ জানিয়ে এ চিঠি দিয়েছেন বিল গেটস।  আগামী সেপ্টেম্বের মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।...বিস্তারিত

কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম কমিটির যুগ্মআহবায়ক এরশাদ আটক

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এরশাদকে আটক করেছে চকবাজার থানা-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চকবাজার এলাকায় প্যারেড ময়দানে ছাত্রলীগের একটি গ্রুপ হামলা করে তাকে চকবাজার থানায় সোপর্দ করে। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্মআহবায়ক। এরশাদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।...বিস্তারিত