fbpx

একের পর এক কর্মসূচি দিচ্ছে চট্টগ্রাম বিএনপি

সারাদেশে বিএনপির চোখে পড়ার মতো কোন কর্মসূচি নেই। তবে একের পর এক কর্মসূচি পালন করে আলোচনায় চলে এসেছে চট্টগ্রাম বিএনপি। ডেঙ্গু সচেতনতার পাশাপাশি দলের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ করছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচি পালন করার পাশাপাশি স্থানীয় অঙ্গ সংগঠনগুলোও সক্রিয় হচ্ছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার ডেঙ্গু...বিস্তারিত

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই: কাদের

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সম্পর্ক না থাকার কারণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সামাজিক কর্মসূচিতে পরস্পরের থেকে দূরে থাকতে হয়, এমনকি কথা বলাবলি ও বন্ধ থাকে। এর কারণ ব্যাখ্যা করে ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করে খুনিদের বিচার বন্ধ করতে যেয়ে যে অলঙ্ঘনীয়...বিস্তারিত

শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরে যাবেনা রোহিঙ্গারা

২৫ আগস্ট ২০১৭ সালের পর থেকে আসা নতুন রোহিঙ্গা সংকটের ২ বছর পূর্তি উপলক্ষে ৫ দফা দাবিতে মহাসমাবেশ করেছে রোহিঙ্গারা। এ সময় নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দিয়েছে রোহিঙ্গা নেতারা । যদি দাবী পূরণ না হয় তাহলে তারা স্বদেশে ফিরে যাবে না বলে ঘোষণা দেন। এ সমাবেশের পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সমাবেশের বিভিন্ন...বিস্তারিত

রোহিঙ্গা সঙ্কটের ২ বছর: মারাত্মক সংকটে কক্সবাজার

বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কটের ২ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে টেকনাফের ১২টি পয়েন্ট দিয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসে রোহিঙ্গারা। তারা আশ্রয় নেয় উখিয়া ও টেকনাফ উপজেলার ১৬টি আশ্রয় শিবিরে। সরকারি হিসাব মতে, প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বায়োমেট্টিক নিবন্ধন করা হয়েছে । বর্তমানে উখিয়া-টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন...বিস্তারিত

বিদেশ যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে সেদিকে নজর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশ যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে সেদিকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। রোববার (২৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অভিবাসন বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের যথাযথ...বিস্তারিত

আসছে শীতে রাজপথে আন্দোলনে নামবে বিএনপি

আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিল বিএনপি। আসছে শীতে নেতা-কর্মীদের এক করে রাজপথে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। রোববার (২৫ আগস্ট) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে...বিস্তারিত

ইউরোপের সবচেয়ে বড় মসজিদ রাশিয়ায়

ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে। চেচনিয়া অঞ্চলের শালি শহরে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি তৈরি করার সময় এতে গ্রিক মার্বেল পাথর এবং বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। অপরূপ সৌন্দর্যের এই মসজিদে একসাথে ৩০ হাজার মানুষ নামাজ পড়তে পারবে। শুক্রবার (২৪ আগস্ট) চেচনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও সৌদি আরবসহ বিভিন্ন বিদেশি অতিথিদের...বিস্তারিত

সরকারের কাছে প্লট চেয়েছেন বিএনপির রুমিন ফারহানা

রাজধানীর পূর্বাচলে সরকারের কাছে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন।...বিস্তারিত

কাশ্মীরে নির্যাতনের প্রতিবাদে পদত্যাগ করেছেন ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা

সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা। গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্টে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদি সরকার। এতে বিশেষ মর্যাদা হারায় ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। এ অনুচ্ছেদ বহাল রাখতে বিক্ষোভ ফেটে পড়ে কাশ্মীর ও লাদাখজুড়ে। বিক্ষোভ বানচাল করতে ১৪৪ ধারা জারিসহ ভারতনিয়ন্ত্রিত গোটা কাশ্মীরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয় ভারত...বিস্তারিত

বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত: ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের দুই বছর পর আবারও দোষীদের শাস্তির দাবি জানালো ট্রাম্প প্রশাসন। শনিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, তারা দোষীদের বিচারের আওতায় এনে সহিংসতার শিকার রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করে যাচ্ছে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্র জানায়, এখন সময় এসেছে অন্যান্যদেরও বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।...বিস্তারিত

রোহিঙ্গাদের ফেরাতে সরকার কৌশলী অবস্থান নিয়েছে:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বে মিয়ানমারেরও শক্তিশালী বন্ধু থাকার বিষয়টি মাথায় রেখে রোহিঙ্গাদের ফেরাতে সরকার কৌশলী অবস্থান নিয়েছে। অনেক সময় দুই পা এগিয়ে এক পা পিছিয়ে যেতে হয়। একে কূটনৈতিক ব্যর্থতা বলা যাবে না। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে আয়োজিত...বিস্তারিত

জামালপুরের সেই ডিসিকে ওএসডি করা হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (২৪ আগস্ট) রাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার দুটি...বিস্তারিত

পুরুষ নির্যাতনবিরোধী মানববন্ধনে হিরো আলম

পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়েছেন হিরো আলম। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মেন’স রাইট নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সমাজে পুরুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে...বিস্তারিত

ইয়াবাসহ দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি আটক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (৩৭) আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম ববি উপজেলার দর্শনা পৌর শহরের কেরুজ ফুলতলা মহল্লার আব্দুল খালেক খানের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার সময়...বিস্তারিত

অ্যান্ড্রয়েডে পরিবর্তন আসছে

অ্যান্ড্রয়েডের ১০ বছর পূর্তিতে পরিবর্তন আনছে মার্কিন জায়ান্ট গুগল। এতদিন অ্যান্ড্রয়েডের ভার্সনগুলোকে যে নামে ডাকা হত সেখানে পরিবর্তন আনা হচ্ছে। বিগত বছরের অ্যান্ড্রয়েড ভার্সনগুলোকে কিটক্যাট, ললিপপ, জেলিবিন এসব মিষ্টান্ন জাতীয় খাবারের নামেই ডাকা হতো। তবে এই প্রথম সেই নিয়ম থেকে সরে এসেছে তারা। বৃহস্পতিবার ঘোষণা দিল গুগল, দশ বছর পূর্তিতে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েডের পরের সংস্করণটির নাম...বিস্তারিত

কাজের মেয়ের বাড়িতে বেড়াতে গেলেন মাশরাফি

স্ত্রী-সন্তানদের নিয়ে গৃহপরিচারিকার গ্রামের বাড়ি বেড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার শেরপুরে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের যোগানিয়া কাচারি মসজিদ সংলগ্ন টুনির বাবা আক্কাছ আলীর বাড়িতে বেড়াতে আসেন ‘নড়াইল এক্সপ্রেস’। এদিকে মাশরাফির আগমনে এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি প্রথমদিকে গোপন থাকলেও নিভৃত পল্লীতে দুটি মাইক্রোবাসে ঢাকা...বিস্তারিত

স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ

রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ, স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ! চারদিকে পানি, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটির। বিখ্যাত উলার হৃদের তীরে এই গ্রামটিরও সৌন্দর্য কিন্তু কম নয়!  অবস্থান কাশ্মীরের বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বান্ডিপুরা-সোপুরের মধ্য খান দিয়ে মাটির রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হাটলেই এই গ্রামটি দেখা যাবে। গ্রামের...বিস্তারিত

ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের জন্মদিন আজ

ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের ৮৯তম জন্মদিন আজ। ইয়াসির আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট মিসরের কায়রোতে জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনিদের দখল করা ভূমিতে গড়ে তোলা রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইয়েলের দখলদারিত্ব থেকে মাতৃভূমি ফিলিস্তিনকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি। ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ বহুবার তাকে হত্যার চেষ্টা করে। অবশেষে ২০০৪...বিস্তারিত

কাশ্মীরে ভারতীয় পুলিশ আত্মহত্যা করলেন

কাশ্মীরে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক কর্মকর্তা। শুক্রবার সন্ধ্যার দিকে অনন্তনাগ শহরে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ৩৩ বছর বয়সী এম অরবিন্দ নামে ওই পুলিশ কর্মকর্তা ৪০ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট ছিলেন। ২০১৪ সালে তিনি সিআরপিএফ-এ...বিস্তারিত

জাবিতে গাছ কাটার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ শতাধিক গাছ কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  পরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি টাকা আত্মসাতের জন্য ষড়যন্ত্রমূলকভাবে নির্বিচারে গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য...বিস্তারিত