fbpx

আমেরিকা সাহায্য করলে ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত: সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইরানকে পরাজিত করা এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে আমেরিকা সাহায্য করলে ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছেন তিনি। নতুন এক ডকুমেন্টারি থেকে এ তথ্য পাওয়া গেছে। পিবিএস ডকুমেন্টারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রিয়াদে বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিন সালমান। পিবিএস’র ওই...বিস্তারিত

সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাত উল্লাহ সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার সকালে ট্রাইব্যুনালের পেশকার শামীম...বিস্তারিত

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে আন্তরিক হতে হবে’

এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। এর জন্য আমাদের মনমানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সামাজিক, প্রশাসনিক ও সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সকলকে আন্তরিক হতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ...বিস্তারিত

প্রধানমন্ত্রী চারদিনের সরকারি সফরে ৩ অক্টোবর দিল্লি যাবেন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  চারদিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিল্লি যাবেন। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২০৩০) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ৩...বিস্তারিত

আত্মীয়-পরিবার এসব আমি দেখতে চাই না,অভিযান অব্যাহত থাকবেই: প্রধানমন্ত্রী

দেশের চলমান দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অভিযানে কে দলের, কে কী বা কে আমার আত্মীয়-পরিবার এসব আমি দেখতে চাই না। অভিযান অব্যাহত থাকবেই। সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের নেয়া সাক্ষাৎকারের ভিডিও তাদের ওয়েবসাইটে প্রকাশ...বিস্তারিত

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৪৫ জন রোহিঙ্গা যুবকক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি বাড়ি থেকে ৪৫ জন রোহিঙ্গা যুবককে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২টার দিকে এদের আটক করা হয়। উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে এসব রোহিঙ্গা যুবকরা স্থানীয় এক ব্যক্তির আশ্রয়ে থেকে একটি কারখানায় কাজ করছিল বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া...বিস্তারিত

‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’ শুরু হচ্ছে ১৪ অক্টোবর

‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ শুরু হচ্ছে ১৪ অক্টোবর। আইসিটি শিল্পকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং স্টার্টআপ বাংলাদেশ একসঙ্গে ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।এক্সপোটি আগামী ১৪-১৬ অক্টোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি), শের-ই-বাংলা নগর, ঢাকাতে অনুষ্ঠিত...বিস্তারিত

ডিএমপি’র ৮ থানার ওসি রদবদল

ক্যাসিনো থেকে শুরু করে ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজিসহ পুলিশের ‍বিরুদ্ধে নানা অভিযোগের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই বদলি করা হয়। ডিএমপি সদর দপ্তরের ওই আদেশে ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানায়, কলাবাগান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ...বিস্তারিত

আমি হিন্দু, আমার ছেলে মুসলিম: অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, আমি শাকিব খানকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু সেটা কাগজে কলমে ছিলনা, তাই এখনও আমি হিন্দুই আছি। তবে আমার ছেলে আব্রাম খানের পরিচয় হবে মুসলিম হিসেবে। চেঞ্জ টিভি’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নায়িকা অপু বিশ্বাস । অপু বিশ্বাস আরো বলেন,  এটা ঠিক যে, আমি নামাজ রোজা করি, কিন্তু আমি কখনো...বিস্তারিত

চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির: চীনা প্রেসিডেন্ট

চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির। পৃথিবীর কোনো শক্তিই চীনকে নাড়িয়ে দিতে পারবে না। এমন কোনো শক্তি নেই, যারা মহান এই জাতির ভিত নাড়াতে পারে। মঙ্গলবার চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিনে বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসব মন্তব্য করেন। দেশটিতে কমিউনিস্ট শাসনের বর্ষপূর্তি ঘিরে ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন...বিস্তারিত

সেলিমের বাসা থেকে মদ, টাকা ও বিদেশি মুদ্রা জব্দ

অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বাসায় অভিযান শেষ হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। মঙ্গলবার র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে,...বিস্তারিত

ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি হবেনা : ধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান-ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে আগ থেকেই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটতে পারে। প্রধানমন্ত্রী বলেন, যদি কোন অনিয়ম থেকে থাকে আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি...বিস্তারিত

থাইল্যান্ডগামী বিমান থেকে সেলিম প্রধান আটক

থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি-৩২২ আকাশে উড়তে রানওয়েতে চলতে শুরু করেছিল। তবে হঠাৎ করেই গতিপথ পরিবর্তন!  কিছু সময় পর উড়োজাহাজ ঠিক আগের জায়গায়, বোর্ডিং ব্রিজে। দরজা খুলতেই র‌্যাবের কয়েকজন কর্মকর্তা ঢুকে পড়েন ফ্লাইটটিতে। আসনে বসা একজন যাত্রীকে নামিয়ে নিয়ে যান। ওই যাত্রীর নাম সেলিম প্রধান। তিনি হলেন অনলাইন ক্যাসিনোর কান্ট্রি হেড। গতকাল বেলা ১টা ৩৫ মিনিটে...বিস্তারিত

বন্দরে অভিযান: ক্যাসিনোর সামগ্রী উদ্ধার

সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ক্যাসিনোর সামগ্রী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দরের লক্ষ্মণখোলা ইউনিয়নে শাহীন মিয়ার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ক্যাসিনোর সামগ্রী জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহীন মিয়া তাঁর...বিস্তারিত

সোনারগাঁও হোটেলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন  নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের সাতটি...বিস্তারিত

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে মারাত্বক আহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের সংঘর্ষ ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী খালেক ও শফিক। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ...বিস্তারিত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

সোমবার সকালে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ মহাসড়কের ধারে একটি বড় ট্র্যাফিক দুর্ঘটনায় আট জন নিহত এবং ছয় জন গুরুতর আহত হয়েছেন। দুবাই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানান, শারজাহ গামী মিরদ্বিফ সিটি সেন্টারের আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে ১৪ জন আরোহীর ৮ জনই ঘটনাস্থলে মারা যান এবং...বিস্তারিত

নুসরাত হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর

ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া মামলার রায় হবে আগামী ২৪ অক্টোবর। দুইপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মামুনুর রশিদ রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আজ সোমবার বিচারক রায়ের এই দিন ধার্য্য করে দেন...বিস্তারিত

ভারতে বন্যায় মৃতের সংখ্যা শতাধিক

ভারী বৃষ্টির কারণে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে। বন্যায় উত্তর প্রদেশের অধিকাংশ জেলা এবং বিহারের পাটনাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উত্তর প্রদেশ রাজ্য সরকারের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে বৃহস্পতিবার থেকে...বিস্তারিত

অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন তিনি। ওই বক্তব্যে গত আট দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান, সাধারণ পরিষদে ভাষণ এবং বিভিন্ন কার্যক্রমের...বিস্তারিত