সেলিমের বাসা থেকে মদ, টাকা ও বিদেশি মুদ্রা জব্দ
20
0
অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বাসায় অভিযান শেষ হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর বিমান থেকে নামিয়ে আনা হয় অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিমকে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, সেলিম অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। তিনি ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।
সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লারে যৌন কর্মী সরবরাহ করতেন সেলিম। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজ করতেন তিনি। ভারত থেকে বাংলাদেশে গরু পাচারেও ভূমিকা ছিল তার। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে র্যাব।
(20)
tags:
ক্যাসিনো সেলিম