fbpx

আদালতে ইরফান সেলিম ও তার দেহরক্ষী

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তাদের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ইরফান ও তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ২৭ অক্টোবর আদালতে আবেদন করে পুলিশ। সেই রিমান্ড আবেদনের...বিস্তারিত

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহলে ৩ জনের মৃত্যু !

বিষাক্ত অ্যালকোহল পান করে কুষ্টিয়ায় তিন যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোর রাতে ৩ জনের মৃত্যু হয়। এরা হলেন, রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ্বাস (৩৫) ও অনিক বিশ্বাস (২১)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ...বিস্তারিত

বিশ্ব সোচ্চার প্রতিবাদে; ফ্রান্সের পক্ষে প্রচারণা ভারতের…

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম এবং মুসলমানবিরোধী কর্মকাণ্ডে মুসলিমবিশ্ব যখন তীব্র প্রতিবাদ এবং ফরাসি পণ্য বর্জনের জোর দাবি জানাচ্ছে, তখন ভারত ফ্রান্সের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে প্রচারণা চালাচ্ছে। ‘হ্যাশট্যাগ আমি ফ্রান্সের পাশে আছি; এবং ‘হ্যাশট্যাগ আমরা ফ্রান্সের সাথে আছি’ শিরোনামে সোমবার এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতের হাজারো টুইটার ব্যবহারকারী ফ্রান্সের প্রতি সংহতি জানিয়েছে। ফ্রান্সের মুসলমানদের...বিস্তারিত

সৌদি কারাগারে আমরণ অনশন, কারণ কি ?

নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন সৌদি আরবের প্রখ্যাত নারী মানবাধিকার কর্মী লুজাইন আল-হাসুলল। ২০১৪ সালেও তিনি ৭০ দিনের জন্য আটক হয়েছিলেন। তবে এবার তার জীবন নিয়ে শঙ্কা জানায় পরিবার। ২০১৮ সাল থেকে তিনি সৌদির কারগারে বন্দী। এবার তিনি কারাগারে আমরণ অনশন শুরু করেছেন  । স্থানীয় সময় সোমবার ২৬...বিস্তারিত

সাকিবের নিষেধাজ্ঞা আজ থেকেই শেষ

বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার। ২৯ অক্টোবর থেকেই মুক্ত বিহঙ্গের মত উড়তে পারবেন নাম্বার সেভেনটি ফাইভ। ফিরতে পারবেন ক্রিকেটের মঞ্চে। থাকবে না নিষেধাজ্ঞার বেড়াজাল। নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানালেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় সবাইকে অনুরোধ করলেন, নিজ নিজ ক্ষেত্রে দেশের জন্য কাজ করার।...বিস্তারিত

আজ থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারত-বাংলাদেশ বিমান আবারও চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির আওতায় দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। কিছু বিধিনিষেধ থাকলেও এই...বিস্তারিত

আজারবাইজানের হামলায় স্বঘোষিত প্রতিরক্ষামন্ত্রী আহত

আন্তর্জাতিকভাবে নাগারনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে। এনিয়ে চলমান যুদ্ধে এবার একটি ভিডিও প্রকাশ হলো। আজারনবাইজানের হামলার ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, চলমান একটি গাড়িতে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এই গাড়িতেই স্বঘোষিত প্রজাতন্ত্র...বিস্তারিত

এবার ফুটবল মাঠ থেকে মহানবীকে ব্যঙ্গ করার প্রতিবাদ…

সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট। (#BoycottFrenceProducts) ) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। দেশটির গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বনবী (সা.) কে সম্মান জানানো হলো ফুটবল মাঠে। সবার আগে...বিস্তারিত

সৃজিত-মিথিলার ঘরে নতুন সদস্যের আগমন !…

তুমুল আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। দুই বাংলার জনপ্রিয় দম্পতি হিসেবে সমাদৃত এই দুজন। হাজারো ঝড় মোকাবিলা করার পর দুজন এক হয়েছেন। পেতেছেন সুখের সংসার। তাইতো আলোচনা-সমালোচনা সবসময় ঘিরে থাকে এই দুজনকে। তাদের নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে সবসময়ই। তাদের বিয়ের পর পরই করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হয়ে যায়। দুজন রয়ে...বিস্তারিত

মহানবী (সা.)’র কার্টুন প্রদর্শনে ফ্রান্সের নিন্দা জানাল সৌদি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক কার্টুন ও সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনো উদ্যোগের নিন্দা করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ‍বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। সেখানে বলা হয়, বাক স্বাধীনতা এবং এর সংস্কৃতি শ্রদ্ধা, সহনশীলতা এবং শান্তির ভিত্তিতে হওয়া উচিত; যা ঘৃণা, সহিংসতা এবং চরমপন্থার উৎপত্তি ও সহাবস্থানবিরোধী চর্চা প্রত্যাখ্যান...বিস্তারিত

চিনির কারণে প্রতিবছর সাড়ে ৩ কোটি মানুষ মারা যায়

আমাদের প্রতিদিনের খাবারে চিনি বা মিষ্টিজাতীয় খাবার কিছু না কিছু হলেও থাকে। আবার অনেকেই চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন। তবে বিশেষজ্ঞরা বলেন অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনি পুষ্টিহীন ক্যালোরি। খেলে ওজন বাড়ে। এমনকি বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকিও। এছাড়াও অতিরিক্ত চিনি খেলে হার্ট ও লিভার ক্ষতিগ্রস্থ হয়। হরমোনের মাত্রা ওঠানামা করে, কোলেস্টেরল-ট্রাইগ্লিসারাইড...বিস্তারিত

যেসব কারণে পুরুষদের বন্ধ্যাত্ব বাড়ছে, সমাধানের উপায়…

অনেক নারীই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগে থাকেন। তবে জানেন কি? শুধু নারীরাই নয়, পুরুষরাও এই সমস্যায় ভুগে থাকেন। বরং নারীর চেয়েও দেড় শতাংশ বেশি হারে পুরুষরা বন্ধ্যাত্বে ভুগেন। গবেষণায় জানা গেছে, প্রতি ৬ জোড়া দম্পতির এক জোড়া সন্তানহীনতার শিকার। শহরাঞ্চলে বন্ধ্যাত্বের হার বেশি। আইএসএআর এর হিসেবে ২০১৯ সালে এ দেশে সন্তানহীন দম্পতির সংখ্যা ছিল ২ কোটি...বিস্তারিত

চাঁদেও পানির সন্ধান !

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে চাঁদে পানির সন্ধান সংক্রান্ত তথ্য-প্রমাণ হাজির করেছেন। আগে ধারণা করা হচ্ছিল, চাঁদে সামান্য পরিমাণ পানি থাকতে পারে। নতুন গবেষণা বলছে, উপগ্রহটিতে অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে। নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন বলছেন, এখনও আমরা জানি না এই...বিস্তারিত

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী হলেন বাংলাদেশের রেনেকা

গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপে শীর্ষ নির্বাহী পদে একদিনের প্রতীকি দায়িত্ব পেলেন বাংলাদেশের রেনেকা আহমেদ অন্তু। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের অংশ হিসেবে বাংলাদেশ, নরওয়ে ও মিয়ানমারের অনেকের মধ্য থেকে রেনেকাকে বেছে নেয়া হয় বলে গ্রামীণফোন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রতিবছর এই দিন সামনে রেখে তরুণীদের সাম্য, স্বাধীনতা ও প্রতিনিধিত্বে উৎসাহ দিতে বিশ্বব্যাপী মিডিয়া,...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৩৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৫ জনের। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৫ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল...বিস্তারিত

বিশ্বজুড়ে আরও ৪ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ গত কয়েকদিন ধরে ৪ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় চার লাখ ১১ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৫ হাজার ১১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১১ লাখ ৬৫ হাজার ১৭৯ জন।...বিস্তারিত

বাংলাদেশের সাথে ফ্রান্সের সম্পর্ক ছিন্নের দাবি…

বাংলাদেশে ইসলামপন্থী একটি দল ঢাকায় এক বিক্ষোভ থেকে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। বায়তুল মোকাররমের সামনের এই বিক্ষোভ থেকেই দাবিগুলো তুলে ধরে ইসলামি আন্দোলন বাংলাদেশ নামে রাজনৈতিক দলটি। ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের দলটির শত শত নেতাকর্মী আজ সকালে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির...বিস্তারিত

আগামী পাঁচ দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে

ভিন দেশের একটি সাবমেরিন ক্যাবল মেরামত করায় আগামী কয়েকদিন ইন্টারনেটে কিছুটা ধীর গতি থাকতে পারে। সোমবার এ তথ্য জানিয়েছেন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক। তবে দেশের দুটি সাবমেরিন ক্যাবলের মধ্যে কোনোটিরই সমস্যা হয়নি। অন্যদেশের একটি সাবমেরিন ক্যাবলে সমস্যা হলে তা মেরামতের প্রয়োজন পড়ায় বাংলাদেশে সমস্যা হতে পারে, যেটির লিংক দেশের কয়েকটি আইআইজি প্রতিষ্ঠান ব্যবহার করে...বিস্তারিত

কাউন্সিলর পদ থেকে আজই বরখাস্ত হচ্ছেন ইরফান

আজকের মধ্যেই কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আইন অনুযায়ী আজকে বরখাস্ত করা হবে। এরপর পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বিচারাধীন বিষয় সেহেতু কোর্টের রায় আমলে...বিস্তারিত

ম্যাক্রোঁকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান লিবিয়ার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) কে অবমাননা করে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাক্রোঁকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি সোমবার ত্রিপোলিতে বলেছেন, ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক ফায়দা...বিস্তারিত