fbpx

আজও চলছে চা শ্রমিকদের কর্মবিরতি

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ অষ্টম দিনের মতো চলছে।  দাবি আদায়ে গত ১৩ আগস্ট থেকে দেশের সকল চাবাগানে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। শনিবার (২০ আগস্ট) সকালে চা বাগানে দেখা যায়, কয়েকশ’ শ্রমিক বাগানের সড়কে বসে স্লোগান দিচ্ছেন। শ্রমিকদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলতে...বিস্তারিত

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে স্বপ্নের পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ। শনিবার (২০ আগস্ট) পদ্মা লিংক রেল প্রকল্প ও সেতু প্রকল্পের প্রকৌশলীদের উপস্থিতিতে শুরু হয় এই কাজ। অর্ধশতাধিক কর্মী এই কাজে অংশ নিয়েছে। রেল পার্টি, স্লিপার এসব বসানোর কাজ করছে তারা। পদ্মা লিংক রেল প্রকল্পের পিডি আফজাল হোসেন বলেন, গত...বিস্তারিত

রাশিয়ায় সেনা পাঠানোর ঘোষণা চীনের

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সংকট ও ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার রাশিয়ায় সেনার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইস্ট-২০২২’ সামরিক প্রশিক্ষণে অংশ নিতে সেনা পাঠাবে চীনের পিপলস লিবারেশন আর্মি। খবর রয়টার্সের। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রশিক্ষণে অংশ নেয়া বাকি দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কোন্নয়ন ও সহযোগিতামূলক সম্পর্ক গভীর করা।...বিস্তারিত

সিরিয়ায় ব্যাপক গোলাবর্ষণ

তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তর সীমান্তে সহিংসতার দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা শুক্রবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, তুর্কি বাহিনী এবং তাদের সিরিয়ান প্রক্সিদের বিরুদ্ধে সরকার সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর (এসডিএফ) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এমন...বিস্তারিত

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য তার ব্যক্তিগত অভিমত হতে পারে। রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে...বিস্তারিত

অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) থেকে আইফোন এবং গুরুত্বপূর্ণ কাগজসহ ব্যাগ চুরির অভিযোগ করেছেন অভিনয়শিল্পী ও পরিচালক অরুণা বিশ্বাস। শুক্রবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন অরুণা বিশ্বাস। এর আগে বৃহস্পতিবার এফডিসিতে একটি অনুষ্ঠানে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানান এই অভিনেত্রী। পরে বলেন, ‘ব্যাগে আইফোন ১১, স্যামসাং এ৭৫ মডেলের দুটি মুঠোফোন ছিল। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র...বিস্তারিত

রুশদির ওপর হামলা সমর্থনযোগ্য নয়: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ঔপনাস্যিক সালমান রুশদির ওপর হামলা ‘সমর্থনযোগ্য’ নয়। বিতর্কিত লেখকের ওপর এই হামলাকে ‘ভয়ানক’ এবং ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন ইমরান খান। সাক্ষাৎকারে ইমরান বলেন, “রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি নিয়ে ইসলামিক দুনিয়ার ক্ষোভের জায়গাটি বুঝেছি, তবে  কোনোভাবেই লেখকের ওপর...বিস্তারিত

রাশিয়া থেকে জ্বালানি আমদানি করবে মিয়ানমার

রাশিয়া থেকে পেট্রোল ও জ্বালানি তেল আমদানি করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। বাড়তে থাকা জ্বালানির দাম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনা মুখপাত্র। ইউক্রেনে সেনা অভিযানের পরও রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে মিয়ানমার। সামরিক মুখপাত্র জ মিং তুন বলেন, ‘রাশিয়ার কাছ থেকে পেট্রোল আমদানি করার অনুমতি আমরা পেয়েছি।’ তার...বিস্তারিত

কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্মীয় বা জাতিগত ভেদাভেদের অজুহাত তুলে কেউ যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ন করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল...বিস্তারিত

সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি: মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে...বিস্তারিত

বন্যায় সুদানে ৭৭ জন নিহত

সুদানে ভয়াবহ বন্যায় ৭৭ জন মারা গেছে এবং আনুমানিক সাড়ে ১৪ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল-জলিল আবদুল-রহিম জানান, মৌসুমি বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়। মে মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭৭। মুখপাত্র বলেন, মৌসুমী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর...বিস্তারিত

বিশ্বে তিন ধাপ এগিয়ে ৬৪তম চট্টগ্রাম বন্দর

বিশ্বের ১০০টি ব্যস্ততম বন্দরের তালিকা লয়েডস লিস্টে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের অবস্থান তিন ধাপ এগিয়ে ৬৪তম স্থানে এসেছে। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টে প্রতিবছরের মতো বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে ২০২১ সালের ১০০টি বন্দরের তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায় ২০২০ সালের তুলনায় চট্টগ্রাম বন্দর ৬৭তম স্থান থেকে এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছে। তবে আগের...বিস্তারিত

খালেদা জিয়া ভালো আছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ দিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। আপনারা কোথা থেকে কী শুনেছেন?...বিস্তারিত

আইসিসি র‍্যাংকিংয়ে সেরা দশে মোস্তাফিজুর রহমান

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে সেরা দশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যাচ্ছে, ৬ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে তিনি এখন ১০ নম্বরে আছেন। ৬৪০ রেটিং পয়েন্ট মোস্তাফিজের। এছাড়া ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম তার ক্যারিয়ারসেরা ৫৩তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার ১৮ ধাপ এগিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে...বিস্তারিত

আজ বিশ্ব মানবতা দিবস

১৯ আগস্ট, জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস আজ। যারা চরম আত্মত্যাগ করে, মানব সেবায় ব্রতী হয়েছেন, যারা মানব কল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উত্‍‌সর্গ করেছেন জাতিসংঘের ঘোষণা অনুসারে তাদের উদ্দেশ্যে বিশ্বজুড়ে অত্যন্ত শ্রদ্ধায় পালিত হয় দিনটি। সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক এবং ৩৪ বছরেরও বেশি সময় ধরে মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত...বিস্তারিত

মোসাদ নতুন ইতিহাস সৃষ্টি করল

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ বৃহস্পতিবার শীর্ষস্থানীয় ভূমিকায় দুই নারীকে নিয়োগের ঘোষণা দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে। এ নিয়ে কার্যনির্বাহী ফোরামে মোট চারজন নারীকে নিয়োগ দিল মোসাদ। তারাই বিশ্বের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটির নেতৃত্ব রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি কে অদ্যাক্ষরের এক নারী মোসাদের গোয়েন্দা...বিস্তারিত

মাঙ্কিপক্সের নতুন নাম ‘ট্রাম্প-২২’

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি যথেষ্ট বিতর্কিতও বটে। হু জানায় মাঙ্কিপক্সের জন্য নতুন নাম চাইছে জনতা। আর সেই নামের যে দাবি উঠছে তা আসছে ট্রাম্পের নামে। তারা নাকি নাম চাইছেন মাঙ্কিপক্সের নাম হোক ট্রাম্প ২২। করোনার মধ্যেই বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স নামের এক ভাইরাস। এরই মধ্যে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এ...বিস্তারিত

রাশিয়ার পর এবার ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও অপপ্রচারে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে দখলদার ইসরাইলকে সতর্ক করে দিয়েছে চীন। এর আগে ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে। চীনের প্রভাবশালী কূটনীতিক লিও জিয়ানচাও সেদেশে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বা-কে পাঠানো এক বার্তায় হুঁশিয়ারি...বিস্তারিত

কারবালার চেয়েও ১৫ আগস্টের হত্যাকাণ্ড ভয়ংকর: তথ্যমন্ত্রী

১৫ আগস্টের হত্যাকাণ্ডে নারী, শিশু, বৃদ্ধাসহ কেউই রেহাই পায়নি। এ হত্যাকাণ্ড কারবালার হত্যাকাণ্ডের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, যারা হত্যা করেছেন শুধু তারা নয়, যারা সেই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং বদনাম করেছিলেন তাদের সবার মুখোশ উন্মোচন করা সময়ের দাবি। তদন্ত কমিশন গঠন করে...বিস্তারিত

ফখরুল সাহেব মাঝে মাঝে চোখের পানি ফেলেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব মাঝে মধ্যে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে চোখে পানি ফেলে দেন। কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তরের ১৫ আগস্ট নিয়ে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রক্তস্রোত...বিস্তারিত