fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে: রিজভী আহমেদ

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনো বেড নেই। বাংলাদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে। শুক্রবার (২২ মে) সকালে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীরা ন্যূনতম্য চিকিৎসা পাচ্ছে না।মানুষ করোনায় আক্রান্ত হলেও চিকিৎসকের কাছে যাচ্ছে না। যদি পজিটিভ হয় কোথায় চিকিৎসা নেবে...বিস্তারিত

বেঁচে থাকলে ঈদ উদযাপনের সুযোগ অনেক আসবে: ওবায়দুল কাদের

এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে ভবিষ্যতে সবাই ঈদ উদযাপনের অনেক সুযোগ পাবো। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের  আয়োজনে  অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।...বিস্তারিত

করোনায় ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,৬৯৪ জন

দিন যতো যাচ্ছে করোনায় আক্রান্ত ও প্রাণহানি ততোই বাড়ছে। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের । যা আবারও অতীতের সকল মৃত্যুর রেকর্ড অতিক্রম করেছে। গতকাল করোনায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা...বিস্তারিত

মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর টেলিফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খোঁজ-খবর নিয়েছেন। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর এবং সহমর্মিতা জানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান বয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আম্ফানের কারণে বাংলাদেশের উপকূলের মতো পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শহর তছনছ হয়ে গেছে। তাই আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...বিস্তারিত

মাত্র কয়েক সেকেন্ডে জানা যাবে করোনা টেস্টের ফলাফল !

করোনার টেস্ট নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা প্রচেষ্টা। এবার লেজার সিস্টেমের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে নিখুঁতভাবে করোনার টেস্ট করার পদ্ধতি নিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এই টেস্টের মাধ্যমে ৮৫ থেকে ৯০ ভাগ সঠিক ফলাফল পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছে কোয়ান্টাম পদার্থবিদের একটি দল। লেজার মেশিনে এক ফোঁটা রক্তের সাহায্যে এই পরীক্ষা করা হবে। কোয়ান্টলেস ইমাজিং ল্যাব...বিস্তারিত

জীবনের ঝুঁকি নিয়েও বেতন-বোনাস থেকে বঞ্চিত গণমাধ্যমকর্মীরা

করোনাকালে থেমে আছে দেশের সার্বিক ব্যবস্থাপনা। জীবনের ঝুঁকি এড়াতে বিভিন্ন পেশার বেশিরভাগ মানুষেরা কাজে যোগ দেননি। তবে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভার্চ্যুয়াল যুগে ঘরে বসেই অফিসের কাজ করছেন। ভিন্ন চিত্র বাংলাদেশর গণমাধ্যম বিভাগটিতে। পুরোটাই ঝুঁকির মধ্য দিয়ে চলছে দেশের গণমাধ্যম। করোনা পরিস্থিতিতে দিন-রাত মাঠে গিয়ে সংবাদ সংগ্রহ করাই যাদের প্রধান কাজ তাদের অনেকেই এবার ঈদের বোনাস...বিস্তারিত

করোনা আক্রান্ত শতাধিক মা জন্ম দিলেন সুস্থ সন্তান !

ভারতের মুম্বাইয়ে করোনা মহামারিতে আক্রান্ত শতাধিক গর্ভবতী সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এসব নবজাতকের মধ্যে তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলেও পরবর্তী পরীক্ষাগুলোয় তাদের সুস্থতা নিশ্চিত হয়। মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতাল জানিয়েছে, গত মাসে করোনা আক্রান্ত মায়েদের গর্ভ থেকেই সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে ১১৫ শিশু। ওই সব নারীর অর্ধেকেরও বেশি সন্তান জন্ম দিয়েছেন অপারেশনের মাধ্যমে।...বিস্তারিত

পিতার খুনিদের ক্ষমা করে দিলেন খাসোগির সন্তানেরা

আমরা শহীদ জামাল খাসোগির ছেলেরা ঘোষণা দিচ্ছি যে, যারা আমাদের বাবাকে হত্যা করেছেন আমরা তাদের ক্ষমা করে দিলাম। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগির ছেলেদএক টুইট বার্তায় এমন মন্তব্য উঠে আসে। সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির ছেলেরা বলেছেন, তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের কট্টরপন্থি দেশ সৌদির রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন সাংবাদিক জামাল...বিস্তারিত

নিজেই নিজের কাছ থেকে অনুপ্রাণিত হই: আব্দুল্লাহ জীবন

আমার শৈশব আমি আব্দুল্লাহ জীবন । ছোটবেলা থেকে আমি চুপচাপ স্বভাবের ছিলাম, কিন্তু পড়ালেখা থেকে বাকি সব কাজেই মন ভালো বসতো। আমার বাবা-মা আমাকে ছোটবেলা থেকে একটা জিনিসই শিখিয়েছেন যে, আমি যেটাই করিনা কেনো আমার বেস্ট টা দিয়ে করতে হবে। আমি  এই কথাটা ছোটবেলা থেকেই সিরিয়াসলি নিয়ে নেই। আমার লাইফ এর ১ম অর্জন ছিলো প্লে-গ্রুপে...বিস্তারিত

হানিফ সংকেতের করোনা নিয়ে নাটক ‘দূরত্বের গুরুত্ব’

হানিফ সংকেতের ঈদ নাটকে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ।পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।তার এবারের নাটকের নাম ‘দূরত্বের গুরুত্ব’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে।  হানিফ সংকেতের এবারের নাটকটি ধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এটি এবারের ঈদে প্রচারিতব্য করোনা নিয়ে একমাত্র নাটক। একটি পারিবারিক গল্প নিয়ে রচিত এই নাটক।দু’টি বাড়িতে পাশাপাশি দু’টি পরিবার বসবাস করেন।করোনার কারণে লকডাউনে থেকে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। করোনাকালে তাদের এই বিভিন্ন কার্যক্রম নিয়ে রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের নাটক ‘দূরত্বের গুরুত্ব’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, সাঈদ বাবু, গোলাম ফরিদা ছন্দা, জিনাত শানু স্বাগতা ও শামীম।নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর।

চুমু খাওয়ার ছবি পোস্ট করায় তোলপাড় বিশ্ব মিডিয়া

ইরানি এথলেট আলি রেজা। একটি ছাদে বসে তার গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। লকডাউনের এই সময়ে সামাজিক দুরত্ব না মেনে উল্টো চুমু দিয়ে ছবি পোস্ট করা নিয়ে রীতিমত তোলপাড় বিশ্ব মিডিয়া। গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করায় গ্রেপ্তার হয়েছেন এই ইরানি এথলেট। ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানের সন্ধ্যা’। তার...বিস্তারিত

‘পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, ত্বক ফর্সা হবে’ ক্ষমা চাইলেন তরুণী

যেসব কালো মেয়ে এই ক্রিম মাখবে তারা ফর্সা হয়ে যাবে। চোখ ট্যারা থাকলে সোজা হয়ে যাবে, সর্বোপরি পেটে এই ক্রিম মাখলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে। বাংলাদেশের এক তরুণী অনলাইন মার্কেটিং-এর জন্য ফেসবুক লাইভে একটি ক্রিম নিয়ে এসে তার কার্যকারিতে বর্ণনা করতে গিয়ে এসব কথা বলেন। লাইভ ভিডিওর একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...বিস্তারিত

দেশে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

দিন যতো যাচ্ছে করোনায় আক্রান্ত ও প্রাণহানি ততোই বাড়ছে। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের । গতকাল করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮। একই সময়ে শনাক্ত হয়েছেন ১,৭৭৩ জন। ফলে প্রাণঘাতী...বিস্তারিত

কেনো একই পিপিই বারবার ব্যবহার করছেন স্বাস্থ্যকর্মীরা ?

মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত নার্স করোনায় আক্রান্ত। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করায় দেশটির স্বাস্থ্যসেবা প্রায় ভেঙে পড়েছে। এই মহামারির সময় স্বাস্থ্যসেবা দেওয়া নার্সরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এমন অবস্থায় দেশটিতে পিপিই সঙ্কট যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। বেশিরভাগ নার্সরা জানিয়েছেন, তাদের কোভিড-১৯ রোগের কোনো পরীক্ষা করা হচ্ছে না। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই)...বিস্তারিত

রাজধানীতে বিরল ভুবন চিল!

ভাবতে পারেন, যে ভুবন চিল ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়ে বেড়ায়, সেই পাখিটা এখন নগরে-লোকালয়ে চলে এসেছে | ভাবা যায়, বিপন্ন প্রজাতির এই পাখিটা নির্ভয়ে করোনাস্তব্ধ রাজধানীতে বিচরণ করছে | ঘটনাটি ঘটেছে দু’দিন আগে | গাজী টিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ভাইয়ের অফিস কক্ষের জানালার কাছে চলে আসে এই ভুবন চিল। এই করোনাকালে...বিস্তারিত

গাড়ির যন্ত্র দিয়ে ভেন্টিলেটর বানালো আফগানিস্তানের মেয়েরা !

আফগানিস্তানের একদল কিশোরী বাস্তবতার সঙ্গে লড়ে বড় সাফল্য দেখাল। করোনায় আক্রান্ত দেশকে ভেন্টিলেটর উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের প্রায় ৪ কোটি মানুষের জন্য আছে মাত্র ৪০০ ভেন্টিলেটর। যা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। অথচ দেশটিতে করোনায় আক্রান্ত ইতিমধ্যে ৭ হাজার ৬৫০ জন ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৭৮ জনের। ভেন্টিলেটর তৈরি করা দলটির নাম...বিস্তারিত

‘আম্ফান’ ঝড়ের তাণ্ডবে ৯ জনের প্রাণহানি

সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে দেশের বিভিন্ন স্থানে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বুধবার (২০ মে) দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের। আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে গতকাল দুপুরে বরগুনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ঝোড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে ভোলার চরফ্যাশনে মারা গেছেন একজন। একইভাবে পটুয়াখালীর গলাচিপায় মারা গেছে এক শিশু।...বিস্তারিত

‘ঘূর্ণিঝড় আম্ফানের বিপদ কেটে গেছে’

ঘূর্ণিঝড় আম্ফানের বিপদ অনেকটাই কেটে গেছে । বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড়টি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। রাজশাহী-পাবনা অঞ্চল অতিক্রম করে এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে। তবে এর প্রভাবে এখনও সাগর উত্তাল আছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ঝড়ো বাতাস বইছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,...বিস্তারিত

মহাবিপদ সংকেত নামিয়ে নেয়া হয়েছে

দেশের সব সমূদ্রবন্দরকে আগের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়ছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন (৩৮) এ নির্দেশনা দেওয়া হয়। কারণ, অতি মারাত্মক ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মােংলা ও পায়রা সমুদ্র বন্দর ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে আগের ৯ (নয়)...বিস্তারিত

সারাদেশে সড়ক চলাচলে লাগবে বিশেষ পাশ

দেশব্যাপাী লকডাউন চললেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছেনা । এ বাস্তবতায়  রাস্তায় চলাচলে বিশেষ ‘পাস’ নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের এই ‘মুভমেন্ট পাস’ দেয়া হবে। এই পাসধারী ব্যক্তি নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। কেবল জরুরি সেবার সাথে সংশ্লিষ্টদের দেয়া হবে এই পাস। পুলিশ সদরদফতরের...বিস্তারিত